কাওসার
| আল কাওসার سورة الكوثر |
|
|---|---|
| তথ্য | |
| শ্রেণী | মাক্কী |
| সূরার ক্রম | ১০৮ |
| পারা | ৩০ |
| পরিসংখ্যান | |
| রুকুর সংখ্যা | ১ |
| আয়াতের সংখ্যা | ৩ |
| পূর্ববর্তী সূরা | মাউন |
| পরবর্তী সূরা | আল কাফিরুন |
সূরা আল কাওসার ( আরবি ভাষায়: سورة الكوثر) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৮ নম্বর সূরা। এই সূরাটি মক্কায অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৩ টি।
পরিচ্ছেদসমূহ |
শানে-নুযূল [সম্পাদনা]
যে ব্যক্তির পুত্রসন্তান মারা যায়, আরবে তাকে নির্বংশ বলা হয়। রসূলুল্লাহ্ (সাঃ)-এর পুত্র কাসেম আথবা ইবরাহীম যখন শৈশবেই মারা গেলেন, তখন কাফেররা তাঁকে নির্বংশ বলে উপহাস করতে লাগল। ওদের মধ্যে 'আস ইবনে ওয়ায়েলের' নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সামনে রসূলুল্লাহ্ (সাঃ)-এর কোন আলোচনা হলে সে বলতঃ আরে তার কথা বাদ দাও, সে তো কোন চিন্তারই বিষয় নয়। কারণ, সে নির্বংশ। তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চাচরণ করারও কেউ থাকবে না। এর পরিপ্রেহ্মিতে সূরা আল কাওসার অবতীর্ণ হয়।[১][২]
আয়াতসমূহ [সম্পাদনা]
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- (১) নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।
- (২) অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন।
- (৩) যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।
ব্যাখ্যা [সম্পাদনা]
সারকথা, পুত্রসন্তান না থাকার কারণে কাফেররা রসূলুল্লাহ্ (সাঃ)-এর প্রতি দোষরোপ করত আথবা অন্যান্য কারণে তাঁর প্রতি ধৃষ্টতা প্রদর্শন করত। এরই প্রেহ্মাপটে সূরা কাউসার অবতীর্ণ হয়। এতে দোষরোপের জওয়াব দেয়া হয়েছে যে, শুধু পুত্রসন্তান না থাকার কারণে যারা রসূলুল্লাহ্ (সাঃ)-কে নির্বংশ বলে, তারা তাঁর প্রকৃত মর্যাদা সম্পর্কে বে-খবর। রসূলুল্লাহ্ (সাঃ)-এর বংশগত সন্তান-সন্ততিও কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, যদিও তা কন্যা-সন্তানের তরফ থেকে হয়। অনন্তর নবী আধ্যাত্নিক সন্তান অথাৎ, উম্মত তো এত অধিকসংখ্যক হবে যে, পূর্ববর্তী সকল নবীর উম্মতের সমষ্টি অপেহ্মাও বেশী হবে। এছাড়া এ সূরায় রসূলুল্লাহ্ (সাঃ) যে আল্লাহ্ তা'আলার কাছে প্রিয় ও সম্মানিত তাও তৃতীয় আয়াতে বিবৃত হয়েছে।[২]
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
- সূরা আল কাওসার,বাংলায় এবং ইংরেজিতে অনুবাদ।
| পূর্ববর্তী সূরা: মাউন |
আল কুরআন |
পরবর্তী সূরা: কাফিরুন |
| সূরা কাওসার (আরবি ভাষায়) | ||
|
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮ ৪৯ ৫০ ৫১ ৫২ ৫৩ ৫৪ ৫৫ ৫৬ ৫৭ ৫৮ ৫৯ ৬০ ৬১ ৬২ ৬৩ ৬৪ ৬৫ ৬৬ ৬৭ ৬৮ ৬৯ ৭০ ৭১ ৭২ ৭৩ ৭৪ ৭৫ ৭৬ ৭৭ ৭৮ ৭৯ ৮০ ৮১ ৮২ ৮৩ ৮৪ ৮৫ ৮৬ ৮৭ ৮৮ ৮৯ ৯০ ৯১ ৯২ ৯৩ ৯৪ ৯৫ ৯৬ ৯৭ ৯৮ ৯৯ ১০০ ১০১ ১০২ ১০৩ ১০৪ ১০৫ ১০৬ ১০৭ ১০৮ ১০৯ ১১০ ১১১ ১১২ ১১৩ ১১৪ |
||