সূরা ইখলাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আল ইখলাস
الإخلاص
তথ্য
শ্রেণী মক্কী সূরা
নামের অর্থ একত্ব
সূরার ক্রম ১১২
পারা ৩০ পারা
পরিসংখ্যান
রুকুর সংখ্যা
আয়াতের সংখ্যা
পূর্ববর্তী সূরা আল লাহাব
পরবর্তী সূরা আল ফালাক

সূরা আল ইখলাস (আরবি ভাষায়: الإخلاص‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১১২ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ৪টি এবং এর রূকুর সংখ্যা ১টি। আল ইখলাস সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিকে ইসলামের শেষ পয়গম্বর মুহাম্মদ (সা:) বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন। তাৎপর্যের কারণ হিসেবে বলা হয়েছে, এই আয়াতে আল্লাহ্‌র অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কুরআনের অন্যতম ছোট একটি সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। এই সূরাটি কোরআনের এক-তৃতীয়াংশের সমান।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] শানে-নুযূল

মুশরিকরা মুহাম্মদ (সা:)-কে আল্লাহ্‌ তাআলার বংশপরিচয় জিঞ্জেস করেছিল, যার জওয়াবে এই সূরা নাযিল হয়। অন্য এক রেওয়ায়েতে আছে যে, মদীনার ইহুদিরা এ প্রশ্ন করেছিল। কোন কোন রেওয়ায়েতে আছে যে, তারা আরও প্রশ্ন করেছিলঃ আল্লাহ্‌ তাআলা কিসের তৈরী, স্বর্ণরৌপ্য আথবা অন্য কিছুর? এর জওয়াবে সূরাটি অবতীর্ণ হয়েছে।[১]

[সম্পাদনা] আয়াতসমূহ

আরবি:
بسم الله الرحمن الرحيم

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ١
اللَّهُ الصَّمَدُ ٢
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ٣
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ٤

বাংলায়:
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

(১) বলুন, তিনি আল্লাহ, এক,
(২) আল্লাহ অমুখাপেক্ষী,
(৩) তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি
(৪) এবং তার সমতুল্য কেউ নেই।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. তফসীর মাআরেফুল ক্বোরআন (১১ খন্ডের সংহ্মিপ্ত ব্যাখ্যা)।

[সম্পাদনা] আরও দেখুন


পূর্ববর্তী সূরা:
সূরা লাহাব
সূরা ইখলাস পরবর্তী সূরা:
সূরা ফালাক
আল কুরআন

                  ১০  ১১  ১২  ১৩  ১৪  ১৫  ১৬  ১৭  ১৮  ১৯  ২০  ২১  ২২  ২৩  ২৪  ২৫  ২৬  ২৭  ২৮  ২৯  ৩০  ৩১  ৩২  ৩৩  ৩৪  ৩৫  ৩৬  ৩৭  ৩৮  ৩৯  ৪০  ৪১  ৪২  ৪৩  ৪৪  ৪৫  ৪৬  ৪৭  ৪৮  ৪৯  ৫০  ৫১  ৫২  ৫৩  ৫৪  ৫৫  ৫৬  ৫৭  ৫৮  ৫৯  ৬০  ৬১  ৬২  ৬৩  ৬৪  ৬৫  ৬৬  ৬৭  ৬৮  ৬৯  ৭০  ৭১  ৭২  ৭৩  ৭৪  ৭৫  ৭৬  ৭৭  ৭৮  ৭৯  ৮০  ৮১  ৮২  ৮৩  ৮৪  ৮৫  ৮৬  ৮৭  ৮৮  ৮৯  ৯০  ৯১  ৯২  ৯৩  ৯৪  ৯৫  ৯৬  ৯৭  ৯৮  ৯৯  ১০০  ১০১  ১০২  ১০৩  ১০৪  ১০৫  ১০৬  ১০৭  ১০৮  ১০৯  ১১০  ১১১  ১১২  ১১৩  ১১৪

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ