কলোসিয়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কলোসিয়াম
'
অবস্থান ৪র্থ তেম্পলুম পাচিস (শান্তির মন্দির)
নির্মাণকাল ৭০-৮০ খ্রিস্টাব্দ
নির্মাতা বা নির্মাণের আদেশদাতা ভেসপাসিয়ান, তিতুস
ধরণ এমফিথিয়েটার
সম্পর্কিত নিবন্ধ None.

Roma Plan.jpg

Blue pog.svg
কলোসিয়াম

কলোসিয়াম (লাতিন: Amphitheatrum Flavium, ইতালীয় Anfiteatro Flavio বা Colosseo), ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। ৫০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোন প্রদর্শনীর জন্য ব্যবহৃত হত। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে, যার নির্মাণকাজ শুরু হয়েছিল ৭০ থেকে ৭২ খ্রিস্টাব্দের মাঝে কোন এক সময়; এসময় সম্রাট ভেসপাসিয়ানের রাজত্ব ছিল। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনার নির্মাণকাজ শেষ হয়েছিল ৮০ খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে। পরে দোমিতিয়ানের শাসনামলে এটির আরও পরিবর্তন ও পরিবর্ধন করা হয়।[১] এর আদি নাম ছিল ফ্ল্যাভিয়ান নাট্যশালা। ষষ্ঠ শতকের পূর্বে ভূমিকম্প ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হওয়ায় এটির পুননির্মাণ ও পরিবর্তন সাধন করা হয়। পরবর্তী শতকগুলোতে কলোসিয়াম অবহেলা, ভূমিকম্প ও এর নির্মাতাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়। এর বহির্তোরণের এক-তৃতীয়াংশের বেশি এখনও টিকে আছে।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Roth, Leland M. (1993)। Understanding Architecture: Its Elements, History and Meaning (First সম্পাদিত)। প্রকাশক: Westview Press। (Boulder, CO)। ISBN 0-06-430158-3 

[সম্পাদনা] বহিঃসংযোগ

স্থানাঙ্ক: 41°53′24.61″N, 12°29′32.17″E

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ