চীনের মহাপ্রাচীর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চীনের মহাপ্রাচীরের একাংশ
চীনের মহাপ্রাচীরের একাংশ
মানচিত্রে চীনের মহাপ্রাচীরের অবস্থান
মানচিত্রে চীনের মহাপ্রাচীরের অবস্থান

চীনের মহাপ্রাচীর (ইংরেজি ভাষায়: The Great Wall of China; চীনা ভাষায়: 長城 ঠ্‌ষাং ঠ্‌ষ্যেং বা ছাং ছং অর্থাৎ "দীর্ঘ প্রাচীর") পাথর ও মাটি দিয়ে তৈরি দীর্ঘ প্রাচীর সারি। এগুলি খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ১৬শ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি ও রক্ষাণাবেক্ষণ করা হয়। এরকম অনেকগুলি প্রাচীর তৈরি করা হয়েছিল, তবে ২২০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২০০ খ্রিষ্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াঙের অধীনে নির্মিত প্রাচীরটিই সবচেয়ে বিখ্যাত। এটি বর্তমান প্রাচীরের অনেক উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই অবশিষ্ট আছে। বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়।

ব্যক্তিগত হাতিয়ারসমূহ
অন্যান্য ভাষাসমূহ