কফি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কফি
A cup of coffee.
১ কাপ ব্লাক কফি
প্রকার ঠান্ডা অথবা গরম পানীয়
উৎপত্তিস্থল ইথিওপিয়া
পরিচয়কাল প্রায় ১৫ শতাব্দিতে (পানীয়)
রং গাঢ় বাদামী, হলদে বাদামী, কালো

কফি (ইংরেজি: Coffee) বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় পানীয়। পানির সাথে ফুটিয়ে রান্না করা "কফি বীজ" নামে পরিচিত এক প্রকার বীজ পুড়িয়ে গুঁড়ো মিশিয়ে কফি তৈরি করা হয়। এই বীজ কফি চেরি নামক এক ধরনের ফলের বীজ। প্রায় ৭০টি দেশে এই ফলের গাছ জন্মে। সবুজ কফি বিশ্বের সব থেকে বেশি বিক্রীত কৃষিপণ্যের মধ্যে একটি। কফিতে ক্যাফেইন নামক এক প্রকার উত্তেজক পদার্থ রয়েছে। ৮ আউন্স কফিতে প্রায় ১৩৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকে।[১] কফির উপাদান ক্যাফেইনের জন্যে কফি মানুষের উপর উত্তেজক প্রভাব ফেলে ও উদ্দীপক হিসেবে কাজ করে। এখন, চায়ের পর কফি বিশ্বের অত্যধিক জনপ্রিয় পানীয়।

[সম্পাদনা] উৎপাদন ব্যবস্থা

কফি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিক্রিত পণ্য (জ্বালানী তেলের পরে) এবং বিশ্বের সর্বাপেক্ষা বেশি পানকৃত পানীয়দের অন্যতম। ১৯৯৮-২০০০ সালের মধ্যে ৬,৭ মিলিয়ন টন কফি উৎপন্ন হয়েছে। ২০১০ সাল নাগাদ কফির উৎপাদন বেড়ে ৭ মিলিয়ন টনে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।[২]

[সম্পাদনা] কফি দিবস

মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাৎসরিকভাবে ২৯ সেপ্টেম্বর তারিখে জাতীয় কফি দিবস পালন করা হয়।[৩]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. http://www.cspinet.org/new/cafchart.htm
  2. FAO document repository - medium-term prospects for agricultural commodities; projections to the year 2010. Rome, Food and Argiculture Organisation of the United Nations, 2003. ISBN 92-5-105077-5.
  3. Breakfast buffet: National coffee day – Eatocracy - CNN.com Blogs. প্রকাশক: Eatocracy.cnn.com. http://eatocracy.cnn.com/2011/09/29/breakfast-buffet-national-coffee-day/। সংগৃহীত হয়েছে: 2011-10-26. 

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ