ভলতেয়ার

ফ্রঁসোয়া-মারি আরুয়ে[ক] (ফরাসি: François-Marie Arouet, উচ্চারণ [fʁɑ̃swa maʁi aʁwɛ]; ২১শে নভেম্বর ১৬৯৪ – ৩০শে মে ১৭৭৮), যিনি তাঁর ভলত্যার[খ] (ফরাসি: Voltaire, উচ্চারণ [vɔltɛːʁ]) ছদ্মনামে সুপরিচিত, ছিলেন একজন ফরাসি লেখক, দার্শনিক, ব্যঙ্গকার ও ঐতিহাসিক। তাঁর বুদ্ধিদীপ্ত ও দার্শনিক মুনশিয়ানা ছিল সুবিদিত। তিনি নাগরিক স্বাধীনতার স্বপক্ষে, বিশেষত ধর্মের স্বাধীনতা ও ন্যায়বিচারের অধিকারের পক্ষে অবস্থান নেয়ার জন্য বিখ্যাত ছিলেন। ফ্রান্সের কঠোর সেন্সর আইন উপেক্ষা করে তিনি সামাজিক সংস্কারের অন্যতম প্রবক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। খ্রিস্টধর্ম, ক্যাথলিক মণ্ডলী ও তৎকালীন ফরাসি সামাজিক আচার ছিল তাঁর ব্যঙ্গবিদ্রুপের লক্ষ্য।[৬]
জীবনী
[সম্পাদনা]প্রাথমিক জীবন
[সম্পাদনা]ভলতেয়ারের জন্ম ফ্রান্সের প্যারিস শহরে। তার বাবা ফ্রঁসোয়া আরুয়ে (১৬৫০ - ১৭২২) ছিলেন নোটারি ও সরকারের ট্রেজারি দপ্তরের এক সাধারণ কর্মকর্তা। মা মারি মার্গ্যরিত দোমার (১৬৬০ - ১৭০১) ছিলেন ফ্রান্সের পোয়াতু প্রদেশের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ভলতেয়ার তাদের পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। ১৬৯৪ সালের ২১শে নভেম্বর তার জন্ম হয়। ১৭০৪ থেকে ১৭১১ সাল পর্যন্ত ভলতেয়ার কোলেজ লুই-ল্য-গ্রঁ নামক বিদ্যালয়ে জেসুইট পাদ্রিদের কাছে পড়াশনা করেন। এখানেই লাতিন ও গ্রিক ভাষা শেখেন। পরবর্তী জীবনে ভলতেয়ার ইতালীয়, স্পেনীয় ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন।[৭]
আরও দেখুন
[সম্পাদনা]পাদটীকা
[সম্পাদনা]- ↑ "Voltaire". Random House Webster's Unabridged Dictionary.
- ↑ "Voltaire"। Collins English Dictionary। HarperCollins। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৯।
- ↑ "Voltaire"। Lexico UK English Dictionary। Oxford University Press। ২২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ টেমপ্লেট:Cite American Heritage Dictionary
- ↑ "Voltaire"। মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৯।
- ↑ "Voltaire". Random House Webster's Unabridged Dictionary.
- ↑ Marvin Perry et al (2015), Western Civilization: Ideas, Politics, and Society, Volume II, আইএসবিএন ৯৭৮-১-৩০৫-০৯১৪২-৯, p. 427
পড়ুন
[সম্পাদনা]- Besterman, Theodore, Voltaire, (1969).
- ↑ এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে। ফরাসি: François-Marie Arouet, ফরাসি উচ্চারণ: [fʁɑ̃swa maʁi aʁwɛ]।
- ↑ ফরাসি: Voltaire, ফরাসি উচ্চারণ: [vɔltɛːʁ]; ইংরেজি উচ্চারণ: /vɒlˈtɛər,
voʊl-/,[১][২][৩] /[অসমর্থিত ইনপুট: 'USalso']vɔːl-/।[৪][৫]
<ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি- ফরাসি লেখক
- ফরাসি দার্শনিক
- ১৬৯৪-এ জন্ম
- ১৭৭৮-এ মৃত্যু
- ইতিহাসের দার্শনিক
- সংস্কৃতির দার্শনিক
- ১৮শ শতাব্দীর দার্শনিক
- ইউরোপে ইসলামভীতি
- ধর্মের সমালোচক
- রয়েল সোসাইটির সভ্য
- ফরাসি নাট্যকার
- শিক্ষার দার্শনিক
- ভাষার দার্শনিক
- সাহিত্যের দার্শনিক
- বিজ্ঞানের দার্শনিক
- সামাজিক দার্শনিক
- পাশ্চাত্য সভ্যতার তাত্ত্বিক
- প্যারিসের লেখক
- ১৮শ শতাব্দীর ছদ্মনামধারী লেখক
- ফরাসি রাজতন্ত্রবাদী
- ধ্রুপদী উদারনীতি
- ১৮শ শতাব্দীর ফরাসি ঔপন্যাসিক
- ১৮শ শতাব্দীর ফরাসি কবি
- ফরাসি রাজনৈতিক দার্শনিক
- ১৮শ শতাব্দীর ফরাসি দার্শনিক
- ইহুদি ধর্মের সমালোচক
- ফরাসি পুরুষ ঔপন্যাসিক
- ফরাসি পুরুষ কবি
- ফ্রান্সের ইতিহাসবিদ
- যৌনতার দার্শনিক