রক্ষন্দা খান
অবয়ব
(Rakshanda Khan থেকে পুনর্নির্দেশিত)
রক্ষন্দা খান | |
|---|---|
रक्षंदा खान | |
২০১২ সালে খান | |
| জন্ম | ২৭ সেপ্টেম্বর ১৯৭৪[১][২] |
| পেশা | অভিনেত্রী |
| দাম্পত্য সঙ্গী | শচীন ত্যাগী (বি. ২০১৪) |
| সন্তান | ১ |
রক্ষন্দা খান ত্যাগী (জন্ম: ২৭ সেপ্টেম্বর ১৯৭৪) একজন ভারতীয় অভিনেত্রী, যিনি হিন্দি টেলিভিশনে কাজ করেন।[৩] তিনি সনি টিভি'র কমেডি ধারাবাহিক জস্সী জ্যায়সী কোই নেহি-তে মল্লিকা শেঠ, স্টার প্লাসের কিউঁকি সাস ভি কাভি বহু থি-তে তানিয়া মালহোত্রা, জি টিভি'র নাটক কসম সে-তে রোশনি চোপড়া এবং কালার্স টিভি'র নাগিন থ্রি-তে নাগিন সুমিত্রার চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। এছাড়াও তিনি আদালত সহ বিভিন্ন জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।[৪]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তিনি অভিনেতা শচীন ত্যাগীকে বিয়ে করেন, যিনি তার প্রথম বিয়ে থেকে দুই কন্যার জনক ছিলেন।[৫] রক্ষন্দা ২০০৬ সালে টেলিভিশন শো কুচ আপনে কুছ পারায়ের সেটে ত্যাগীর সাথে দেখা করেন এবং ১৫ মার্চ ২০১৪-এ মুম্বইতে বিয়ে করেন।[৬] এই দম্পতির একজন কন্যা সন্তান রয়েছে, যার জন্ম ২০১৪ সালের ডিসেম্বরে হয়েছিল।[৭]
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | ধারাবাহিক | ভূমিকা | চ্যানেল | টীকা |
|---|---|---|---|---|
| ২০০০ | থ্রিলার অ্যাট টেন | নেতিবাচক ভূমিকা | ||
| ২০০৩ | কিয়া হাদসা কিয়া হাকিকত | সনি টিভি | নেতিবাচক ভূমিকা, ৭৪-৯৮ পর্ব | |
| ২০০৩–২০০৫ | জস্সী জ্যায়সী কোই নাহি | মল্লিকা শেঠ সুরি | সনি টিভি | নেতিবাচক ভূমিকা |
| ২০০৪–২০০৮ | কিউঁকি সাস ভি কাভি বহু থি | তানিয়া মালহোত্রা ভিরানি | স্টার প্লাস | নেতিবাচক ভূমিকা |
| ২০০৫ | কসৌটি জিন্দেগি কে | অ্যাডভোকেট মধুরা লোখান্ডে | স্টার প্লাস | |
| ২০০৬ | কসম সে | রশ্নি চোপড়া | জি টিভি | |
| ২০০৭ | কাজল | কামাযানি ভাসিন | সনি টিভি | |
| ২০০৮ | কহানি হমারে মহাভারত কি | অম্বা | ||
| ২০০৯ | কিতনি মোহাব্বত হ্যায় | অ্যাডভোকেট গঙ্গা রাই | ইমেজিন টিভি | |
| ২০১১–২০১২ | দেবোঁ কে দেব...মহাদেব | মদনিকে | লাইফ ওকে | |
| ফুলওয়া | অ্যাডভোকেট রশ্নি মুখোপাধ্যায় | কালার্স টিভি | ||
| ২০১২–২০১৩ | ঝিলমিল সিতারোঁ কা অঙ্গন হোগা | কুসুম শর্মা / দামিনি | সাহারা ওয়ান | |
| ২০১৩ | বড়ে আচ্ছে লাগতে হ্যায় | এশা সিংহানিয়া | সনি টিভি | |
| ২০১৬–২০১৭ | ব্রহ্মারাক্ষস | মোহিনি নিগম শ্রীবাস্তব | জি টিভি | |
| ২০১৮–২০১৯ | নাগিন থ্রি | নাগিন সুমিত্রা চৌধুরী/ সুমিত্রা সেহগল | কালার্স টিভি | |
| ২০২০–২০২১ | দুর্গা - মাতা কি ছায়া | দামিনি অনেজা | স্টার ভারত | |
| ২০২১–২০২২ | তেরে বিনা জিয়া জায়ে না | জয়লক্ষ্মী ভূবন সিং | জি টিভি | |
| ২০২২–২০২৩ | জনম জনম কা সাথ | ডা. করুণা তমার | দঙ্গল | |
| ২০২৪–বর্তমান | প্রচান্দ অশোক | রাজমাতা হেলেনা মৌর্য | কালার্স টিভি | |
ওয়েব সিরিজ
[সম্পাদনা]| বছর | শিরোনাম | চরিত্র | প্লাটফর্ম | টীকা |
|---|---|---|---|---|
| ২০১৯ | রাগিনী এমএমএস: রিটার্নস | ভারতী বর্মা | আল্ট বালাজী ও জি৫ | |
| ২০২০ | পেশওয়ার[৮] | ফাতিমা | উল্লু | ২০১৪ পেশওয়ার স্কুল গণহত্যার উপর ভিত্তি করে নির্মিত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rakshanda Khan turns a year older; Naagin actress Surbhi Jyoti calls her Elizabeth Hurley"। The Times of India (ইংরেজি ভাষায়)। ২৭ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Rakshanda Khan pregnant"। The Times of India (ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।
- ↑ DESK, DNN24 (৫ ডিসেম্বর ২০২৩)। "Actress Rakshanda Khan's Inspiring Journey of Self-Discovery"। DNN24 (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৩ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "Rakshanda Khan back on TV with Adaalat"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৪।
- ↑ "How I Met My Life Partner: Rakshanda Khan says, 'Every initiative in this relationship has to be credited to Sachin'"। www.freepressjournal.in। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৪।
- ↑ "TV actress Rakshanda Khan marries beau Sachin Tyagi"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ১৯ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৪।
- ↑ "BFFs Rakshanda Khan and Sania Mirza meet after long with their kids"। The Times of India। ১৫ জুলাই ২০১৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৪।
- ↑ "Rakshanda Khan roped in for Ullu App's Peshawar"। Tellychakkar.com। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে রক্ষন্দা খান (ইংরেজি)
উইকিমিডিয়া কমন্সে রক্ষন্দা খান সংক্রান্ত মিডিয়া রয়েছে।
বিষয়শ্রেণীসমূহ:
- জীবিত ব্যক্তি
- ১৯৭৪-এ জন্ম
- ভারতীয় অভিনেত্রী
- ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
- মুম্বইয়ের ব্যক্তি
- মুম্বইয়ের অভিনেত্রী
- ভারতীয় টেলিভিশন অভিনয়শিল্পী অসম্পূর্ণ
- ভারতীয় ধারাবাহিক নাটকের অভিনেত্রী
- টেলিভিশন অভিনয়শিল্পী অসম্পূর্ণ
- ভারতীয় টেলিভিশন উপস্থাপিকা
- ভারতীয় কণ্ঠাভিনেত্রী
- মুম্বইয়ের নারী মডেল
- হিন্দি টেলিভিশন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ভারতীয় ওয়েব ধারাবাহিক অভিনেত্রী