.এডু
| প্রস্তাবিত হয়েছে | ১ জানুয়ারি ১৯৮৫ |
|---|---|
| টিএলডি ধরন | স্পনসরকৃত টপ-লেভেল ডোমেইন |
| অবস্থা | সক্রিয় |
| রেজিস্ট্রি | এডুকাউস (ভেরিসাইন দ্বারা পরিচালিত) |
| উদ্দেশ্যে ব্যবহার | যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান |
| কাঠামো | দ্বিতীয় স্তরে নিবন্ধন অনুমোদিত |
| নথিপত্র | আরএফসি ৯২০; আরএফসি ১৫৯১ |
| ওয়েবসাইট | https://net.educause.edu/ |
| ডিএনএসসেক | হ্যাঁ |
.এডু (ইংরেজি: .edu) হলো ইন্টারনেটের ডোমেইন নেম সিস্টেমের একটি স্পনসরকৃত টপ-লেভেল ডোমেইন (এসটিএলডি)। ডোমেইন নামের শ্রেণিবিন্যাস তৈরির উদ্দেশ্যে ১৯৮৫ সালে মূলত শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোর জন্য এই ডোমেইনটি চালু করা হয়। সেসময় মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের প্রতিষ্ঠানগুলোর জন্যও এটি উন্মুক্ত ছিল। তবে ২০০১ সাল থেকে, দ্বিতীয় স্তরের ডোমেইন নামের অধীনে নতুন নিবন্ধনের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হতে হয়।[১]
ইতিহাস
[সম্পাদনা]জেনেরিক টপ-লেভেল ডোমেইন হিসেবে ১৯৮৫ সালের এপ্রিলে .এডু ডোমেইন চালু করা হয়।[২][৩] সেই মাসে মোট ছয়টি বিশ্ববিদ্যালয় প্রাথমিকভাবে এই ডোমেইন নিবন্ধন করে। প্রথম দিককার এই দলটিতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-র ইউআরএল নিবন্ধিত ছিল। যদিও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে আরপানেটের (ARPANET) প্রথম বার্তা পাঠানো হয়েছিল, তবুও প্রথম ছয় মাসের মধ্যে স্ট্যানফোর্ড তাদের ইউআরএল নিবন্ধন করেনি। পরবর্তীতে স্ট্যানফোর্ড তাদের .এডু ডোমেইন নিবন্ধন করে, যা ছিল ১৮তম .এডু ডোমেইন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "IANA — .edu Domain Delegation Data"। www.iana.org। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২১।
- ↑ Rooksby, Jacob (১ জানুয়ারি ২০১৫)। "Defining Domain: Higher Education's Battles for Cyberspace"। Brooklyn Law Review। ৮০ (3)। আইএসএসএন 0007-2362।
- ↑ ".edu FAQ"। web.archive.org। ৪ জুন ২০১২। ৪ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| ইন্টারনেট ডোমেইন নাম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |