৯ পদাতিক ডিভিশন (বাংলাদেশ)
| ৯ পদাতিক ডিভিশন | |
|---|---|
৯ পদাতিক ডিভিশনের প্রতীক | |
| সক্রিয় | নভেম্বর ১৯৭৫ - বর্তমান |
| দেশ | |
| আনুগত্য | |
| শাখা | |
| ধরন | ডিভিশন |
| গ্যারিসন/সদরদপ্তর | সাভার সেনানিবাস |
| কমান্ডার | |
| বর্তমান কমান্ডার | মেজর জেনারেল আসাদুল হক |
| উল্লেখযোগ্য কমান্ডার | মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী মেজর জেনারেল মীর শওকত আলী |
৯ পদাতিক ডিভিশন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল যা ঢাকা জেলার সাভারে অবস্থিত। এটা বাংলাদেশ সেনাবাহিনীর সর্বপ্রথম পদাতিক ডিভিশন যেটি স্বাধীনতা পরবর্তী সময়ে গঠন করা হয়েছিল। এই ডিভিশনটিকে বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ একটি দল হিসেবে মনে করা হয় কেননা বাংলাদেশের রাজধানী শহর ঢাকার নিরাপত্তা বিধানে এটি নিয়োজিত।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]৯ পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ডিভিশন হিসেবে ১৯৭৫ সালের নভেম্বরে যাত্রা শুরু করে।[৩] ৯ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মীর শওকত আলীর নেতৃত্বে ঢাকার শেরে-বাংলা নগর এলাকায় এটার প্রধান কার্যালয় নিয়ে প্রতিষ্ঠিত হয়। শুরুতে এই ডিভিশনের অধীনে ৭৭ পদাতিক ব্রিগেড, ৮১ পদাতিক ব্রিগেড এবং ২৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পরিচালিত হত। ঐসময়ে, ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ৭৭ পদাতিক ব্রিগেডের সাথে ছিল এবং ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে ৮১ পদাতিক ব্রিগেড গঠন করা হয়েছিল। ২২ মার্চ ১৯৭৬ সালে ৯ আর্টিলারি ব্রিগেড সমেত এই ডিভিশনটি তার সাংগঠনিক কাঠামো পূর্ণাঙ্গ করে।
১৯৮৪ সালের ৩১ মে, এর স্থায়ী প্রধান কার্যালয় সাভার সেনানিবাসে স্থানান্তর করা হয়। ১ সেপ্টেম্বর ১৯৮৪-তে, এই ডিভিশনের অধীনে ৩০৯ পদাতিক ব্রিগেড প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৯২ সালের ৩০ জুন ৭১ পদাতিক ব্রিগেড এটার সাথে যুক্ত করা হয়। ঐসময়ে, সাভার সেনানিবাস, ঘাটাইল সেনানিবাস এবং ময়মনসিংহ সেনানিবাস ৯ পদাতিক ডিভিশনের আওতায় ছিল তবে ১লা জুন ১৯৯২ সালে ঘাটাইল এবং ময়মনসিংহ সেনানিবাসকে, ৩০৯ পদাতিক ব্রিগেড এবং ৭৭ পদাতিক ব্রিগেডের সাথে তৎকালীন নবগঠিত ১৯ পদাতিক ডিভিশনের সাথে যুক্ত করা হয়।
পদ্মা সেতুর নির্মাণকাজের সময় নিরাপত্তা ও সহায়তা প্রদানের লক্ষে ২০ সেপ্টেম্বর ২০১৩-এ ৯৯ কম্পোজিট ব্রিগেডকে সংযুক্ত করে ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ৩৪ বাংলাদেশ পদাতিক রেজিমেন্ট এবং ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন গঠন করা হয়।[৪]
গঠন
[সম্পাদনা]
এই ডিভিশনের অধীনে দুটি পদাতিক ব্রিগেড নিযুক্ত, একটি আর্টিলারি ব্রিগেড এবং একটি কম্পোজিট ব্রিগেড নিযুক্ত। মেজর জেনারেল মোঃ মইন খান[৫] হলেন এই ডিভিশনের বর্তমান জিওসি।[৬]
যুদ্ধা সৈনিক
- রেজিমেন্ট আর্টিলারি
- ৯ আর্টিলারি ব্রিগেড
- পদাতিক:
- ৭১ পদাতিক ব্রিগেড
- ৮১ পদাতিক ব্রিগেড
কমব্যাট সাপোর্ট
- সামরিক প্রকৌশলী
- ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bangladesh Army's winter outdoor exercise 2021-22 ends"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ১৩ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩।
- ↑ "GOC of Ninth Infantry Division and Commander of Savar Area Major General Waqar-uz-Zaman handing over the championship trophy to Savar Area team"। The New Nation (ইংরেজি ভাষায়)। ২৪ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩।
- ↑ এক জেনারেলের নীরব সাক্ষ্য - মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী। মাওলা ব্রাদার্স। ২০০০। পৃ. ৯৭। আইএসবিএন ৯৮৪৪১০১৭৫১।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|coauthors=(সাহায্য) - ↑ "PM inaugurates new composite brigade for Padma bridge"। ঢাকা ট্রিবিউন। ২০ সেপ্টেম্বর ২০১৩। ১৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ Editor (৭ জুলাই ২০২১)। "৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হকের সঙ্গে নারায়ণগঞ্জের ডিসি-এসপির মতবিনিময়"। Bdfinancialnews24.com - দেশ ও অর্থনীতি। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Changes in top army positions"। দ্য ডেইলি স্টার। 2017-02-17। 2017-02-17 তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ 2017-02-17 bot: unknown।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য)