২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া – নারীদের ম্যারাথন
| XXIX অলিম্পিয়াড খেলায় মহিলাদের ম্যারাথন | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| স্থান | বেইজিং | ||||||||||||
| তারিখ | ১৭ই আগস্ট | ||||||||||||
| প্রতিযোগী | ৪২টি দেশের ৮২ জন প্রতিযোগী | ||||||||||||
| পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ম্যারাথন দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ১৭ তারিখে বিশেষভাবে এই প্রতিযোগিতার জন্য বানানো বেইজিং শহরের পথে অনুষ্ঠিত হয় আর শেষ হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে।[১] যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ২:৩৭:০০ (A মান) এবং ২:৪২:০০ (B মান)।[২]
রোমানিয়ার কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু এক মিনিটেরও বেশি ব্যবধানে ২:২৬:৪৪ সময়ে বিজয়িনী হন। কেনিয়ার ক্যাথেরিন দেরিবা ২:২৭:০৬ সময়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। ও একটু পিছনে থেকে চীনের ঝৌ চুনঝিউ ২:২৭:০৭ সময়ে তৃতীয় হন।
পূর্ববর্তী গোটা বছরটাই চোট-আঘাতের সমস্যায় জর্জরিত থেকেও বিশ্বরেকর্ডধারিনী যুক্তরাজ্যের পাওলা র্যাডক্লিফ এই প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু শীঘ্রই পায়ে খিঁচুনি তাকে থামতে বাধ্য করে। ব্যায়াম করে কিছুটা উপশম হলে তিনি আবার দৌড় শুরু করেন ও ২৩তম হয়ে ২:৩২:৩৮ সময়ে দৌড় শেষ করেন।[৩]
পদকতালিকা
[সম্পাদনা]| স্বর্ণ | কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু |
| রৌপ্য | ক্যাথেরিন দেরিবা |
| ব্রোঞ্জ | ঝৌ চুনঝিউ |
রেকর্ড
[সম্পাদনা]এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
| বিশ্ব রেকর্ড | ২:১৫:২৫ | লন্ডন, যুক্তরাজ্য | ১৩ই এপ্রিল ২০০৩ | |
| অলিম্পিক রেকর্ড | ২:২৩:১৪ | সিডনী, অস্ট্রেলিয়া | ২৪শে সেপ্টেম্বর ২০০০ |
এই অলিম্পিকে কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ড সৃষ্টি হয়নি।
ফলাফল
[সম্পাদনা]- সমস্ত সময় ঘণ্টা:মিনিট:সেকেন্ডে দেখানো হয়েছে।
নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -
|
|
অন্তর্বর্তী পর্যায়
[সম্পাদনা]| পর্যায় | প্রতিযোগী | রাষ্ট্র | সময় |
|---|---|---|---|
| ১০ কিমি | ১। লিজ ইয়েলিং | ৩৬:১০ | |
| ২। জিভিলে বালসিউনাইতে | +০:০১ | ||
| ৩। কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু | একই সময় | ||
| ৪। ঝৌ চুনঝিউ | একই সময় | ||
| ৫। সওয়াদ ইদ সালেম | একই সময় | ||
| ২০ কিমি | ১। কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু | ১:১১:২৭ | |
| ২। জিভিলে বালসিউনাইতে | +০:০১ | ||
| ৩। পাওলা র্যাডক্লিফ | একই সময় | ||
| ৪। সওয়াদ ইদ সালেম | একই সময় | ||
| ৫। ঝৌ চুনঝিউ | একই সময় | ||
| ৩০ কিমি | ১। কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু | ১:৪৫:০৪ | |
| ২। মার্থা কোমু | +০:৫৭ | ||
| ৩। ঝৌ চুনঝিউ | একই সময় | ||
| ৪। ইরিনা টিমোফায়েভা | একই সময় | ||
| ৫। ঝু জিয়াওলিন | একই সময় | ||
| ৪০ কিমি | ১। কনস্ট্যান্টিনা ডিটা-টমেস্কু | ২:১৯:০৭ | |
| ২। ঝৌ চুনঝিউ | +১:০০ | ||
| ৩। ঝু জিয়াওলিন | একই সময় | ||
| ৪। ক্যাথেরিন দেরিবা | +১:০১ | ||
| ৫। মার্থা কোমু | একই সময় |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "অলিম্পিক দৌড়বাজী প্রতিযোগিতার সূচি"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০০৮।
- ↑ "Entry Standards - The XXIX Olympic Games - Beijing, China - 8/24 August 2008"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০০৮।
- ↑ Lewis, Richard (১৭ আগস্ট ২০০৮)। "Paula Radcliffe fails in Olympic marathon bid"। London: The Times। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০০৮।
{{সংবাদ উদ্ধৃতি}}:|প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১২।