১৯৮৬ শীতকালীন এশিয়ান গেমস
| ১ম শীতকালীন এশিয়ান গেমস | |
|---|---|
![]() | |
| স্বাগতিক শহর | সাপ্পোরো, জাপান |
| অংশগ্রহণকারী জাতিসমূহ | ৭ |
| অংশগ্রহণকারী ক্রীড়াবিদ | ২৯৩ |
| উদ্বোধনী অনুষ্ঠান | ১ মার্চ |
| সমাপ্তি অনুষ্ঠান | ৮ মার্চ |
| আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | ফাহাদ আল সাবাহ |

১৯৮৬ শীতকালীন এশিয়ান গেমস হল একটি বহু ক্রীড়া প্রতিযোগিতা যা এশিয়ান শীতকালীন গেমসের ১ম আসর হিসাবে ১৯৮৬ সালের ১ মার্চ থেকে ৮ মার্চ জাপানে সাপ্পোরোতে অনুষ্ঠিত হয়।[১] এশিয়ার বহু ক্রীড়া প্রতিযোগিতা এশিয়ান গেমসের শীতকালীন সংস্করনের প্রস্তাব প্রথম করে, ১৯৮২ সালে জাপানি অলিম্পিক কমিটি। এবং সেই সাথে ১৯৭২ শীতকালীন অলিম্পিক সফলভাবে আয়োজনের পূর্ব অভিজ্ঞতা ও অবকাঠামো থাকায়, ১৯৮৪ সালে সিউলে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিলের সাধারণ সভায় জাপানের সাপ্পোরোতে প্রথম এশিয়ান শীতকালীন গেমস আয়োজনের সিদ্ধান্ত হয়।[২]
এতে ৭টি ক্রীড়ায় ৩৫ টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যাতে ৭টি দেশের ৪৩০ জন প্রতিযোগি অংশ নেয়।[৩]
ক্রীড়াসমুহ
[সম্পাদনা]১৯৮৬ এশিয়ান শীতকালীন গেমসে ৪টি ক্রীড়া ৭টি বিভাগে ৩৫ টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলপাইন স্কিং (৪) (বিস্তারিত)
বায়াথলন (৩) (বিস্তারিত)
ক্রস-কান্ট্রি স্কিং (৬) (বিস্তারিত)
ফিগার স্কেটিং (৪) (বিস্তারিত)
আইস হকি (১) (বিস্তারিত)
শর্ট ট্রাক স্পীড স্কেটিং (৮) (বিস্তারিত)
স্পীড স্কেটিং (৯) (বিস্তারিত)
- নমুনা প্রদর্শিত ক্রীড়া
স্কী জাম্পিং (১) (বিস্তারিত)
অংশগ্রহণকারী দেশসমূহ
[সম্পাদনা]১৯৮৬ এশিয়ান শীতকালীন গেমস ৭টি দেশের ৪৩০ জন প্রতিযোগি অংশ নেয়।
চীন (৬৩)
হংকং (৪)
ভারত (১৪)
জাপান (৯২)
মঙ্গোলিয়া (৪)
উত্তর কোরিয়া (৫১)
দক্ষিণ কোরিয়া (৬৫)
পদক তালিকা
[সম্পাদনা]স্বাগতিক জাতি
| ১ | ২৯ | ২৩ | ৬ | ৫৮ | |
| ২ | ৪ | ৫ | ১২ | ২১ | |
| ৩ | ১ | ৫ | ১২ | ১৮ | |
| ৪ | ১ | ২ | ৫ | ৮ | |
| Total | ৩৫ | ৩৫ | ৩৫ | ১০৫ | |
|---|---|---|---|---|---|
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ World of Chinese Stamps and Philatelic Items ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ ডিসেম্বর ২০০৬ তারিখে (ইংরেজি ভাষায়)
- ↑ 1st Winter Asian Games - Olympic Council of Asia's Official Website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ ডিসেম্বর ২০০৬ তারিখে (ইংরেজি ভাষায়)
- ↑ AWAGOC News ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে (ইংরেজি ভাষায়)
