১ম বিশ্ব স্কাউট জাম্বুরি
| ১ম বিশ্ব স্কাউট জাম্বুরি | |||
|---|---|---|---|
আনুষ্ঠানিক কোনো ব্যাজ ইস্যু করা হয়নি, এই ব্যাজটি প্রতীকী | |||
| অবস্থান | অলিম্পিয়া, লন্ডন | ||
| দেশ | যুক্তরাজ্য | ||
| তারিখ | ৩০ জুলাই ১৯২০ – ৮ আগস্ট ১৯২০ | ||
| উপস্থিতি | ৮,০০০ জন স্কাউট | ||
| |||
১ম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয় ৩০ জুলাই থেকে ৮ আগস্ট ১৯২০ পর্যন্ত যুক্তরাজ্যের কেনসিংটন অলিম্পিয়াতে অনুষ্ঠিত হয়।[১] এতে ৩৪টি দেশের প্রায় ৮,০০০ জন স্কাউট অংশ নেয়। যা ৬ একর (২৪,০০০ বর্গমিটার) এলাকা জুড়ে একটি কাঁচের ছাদযুক্ত ভবনে আয়োজিত হয়েছিল।
এই জাম্বুরিতেই রবার্ট ব্যাডেন পাওয়েল-কে বিশ্ব স্কাউট প্রধান উপাধিতে ভূষিত করা হয়।[২][৩] অনুষ্ঠানের আয়োজক সচিব ছিলেন মেজর আলেকজান্ডার গাউথ্রোপ ওয়েড, এমসি।[৪][৫]
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কূটনীতিক লর্ড রবার্ট সিসিল, যিনি ন্যাশনস লীগের স্থপতি। তিনি জাম্বুরিকে "যুবকদের লীগের" সঙ্গে তুলনা করেন।[৬][৭]
অলিম্পিয়া এবং ক্যাম্পিং
[সম্পাদনা]
অলিম্পিয়া ভবনে প্রায় ৩০ সেমি পুরু মাটি বিছিয়ে তাতে ঘাস বসানো হয়, যাতে স্কাউটরা সেখানেই তাঁবু খাটাতে পারে।

তবে প্রায় ৫,০০০ জন স্কাউট ওল্ড ডিয়ার পার্কে অবস্থান করছিল।[৮][৯] স্কাউটরা পালাক্রমে অলিম্পিয়াতে গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এক রাতে থেমস নদীর প্লাবনে ক্যাম্প প্লাবিত হলে স্কাউটদের সরিয়ে নিতে হয়।[১০]
অলিম্পিয়াতে প্রদর্শনী, নাট্যাভিনয় এবং প্রতিযোগিতা (যেমন টাগ-অব-ওয়ার) অনুষ্ঠিত হয়।[২][১][১১][১২] অনুষ্ঠানস্থল ছিল সর্বসাধারণের জন্য উন্মুক্ত, তবে অতিরিক্ত ভিড় এড়াতে প্রবেশ সীমিত রাখা হয়েছিল।[৬][১৩]
Oswald Stoll অলিম্পিয়া অংশগ্রহণকারী স্কাউটদের জন্য আলহাম্ব্রা থিয়েটারে একটি বিশেষ অনুষ্ঠান পরিচালনা করেন।[১৪]
বিশ্ব স্কাউট প্রধান
[সম্পাদনা]স্কাউটিংয়ের প্রতিষ্ঠাতা হিসেবে বয় স্কাউটস অফ আমেরিকার প্রধান জেমস ই. ওয়েস্ট প্রস্তাব দেন যে, ব্যাডেন-পাওয়েলকে "গ্রেট ইন্ডিয়ান চিফ" উপাধি দেওয়া হোক।[১৫]
তবে, এক কিশোর স্কাউট উচ্চস্বরে চিৎকার করে বলে—"বিশ্ব স্কাউট প্রধান দীর্ঘজীবী হোক"।[১৬][১৭] এই ঘোষণাই ব্যাডেন-পাওয়েলের আনুষ্ঠানিক উপাধি হয়ে ওঠে, যা তিনি মৃত্যুর আগ পর্যন্ত বহন করেন।[১৮]
তাঁর পর আর কোনো স্কাউট এই উপাধি পাননি।
উদ্বোধনী অনুষ্ঠান
[সম্পাদনা]উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন রাজা পঞ্চম জর্জ-এর কাকা প্রিন্স আর্থার এবং তাঁর কন্যা প্রিন্সেস মেরি।[১৯]
রাজার পক্ষে একটি শুভেচ্ছাবার্তা পাঠানো হয়, যেখানে তিনি অংশগ্রহণকারী স্কাউটদের আন্তরিকভাবে স্বাগত জানান।[১৯][২০]
সমাপনী ভাষণ
[সম্পাদনা]সমাপ্তির দিনে ব্যাডেন-পাওয়েল বলেন:
"ভাই স্কাউটগণ, বিশ্বের জাতিগুলোর মধ্যে চিন্তা ও অনুভবের পার্থক্য যেমন আছে, ভাষা ও শারীরিক বৈচিত্র্যও তেমনি বিদ্যমান। কিন্তু এই জাম্বুরি আমাদের শিখিয়েছে—পরস্পরের প্রতি সহনশীলতা ও বোঝাপড়া থাকলে, আমরা সহানুভূতি ও ঐক্য গড়ে তুলতে পারি। যদি তোমাদের সম্মতি থাকে, তবে চল আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই—স্কাউট ভ্রাতৃত্বের বিশ্বজনীন চেতনার মাধ্যমে আমরা বন্ধুত্ব ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখব।"[২১]
১৯২০-পরবর্তী জাম্বুরি
[সম্পাদনা]এই প্রথম জাম্বুরি থেকেই শিক্ষা নেওয়া হয় যে, ভবনের ভেতরে এত বিশাল আয়োজন করা উপযুক্ত নয়। এ ছাড়াও জাম্বুরির মূল লক্ষ্য হলো বিভিন্ন দেশের স্কাউটদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করা—এই দিকটির ওপর গুরুত্ব দেওয়া হলে জাম্বুরি আরও সার্থক হয়।
অংশগ্রহণকারী দেশসমূহ
[সম্পাদনা]
অস্ট্রেলিয়া
বেলজিয়াম[২]
কানাডা[২]- টেমপ্লেট:দেশের উপাত্ত British Ceylon[২২]
চিলি[২৩]
চীন[২]
চেকোস্লোভাকিয়া[৭]
ডেনমার্ক[১][২]
ইংল্যান্ড[১]
এস্তোনিয়া
ফ্রান্স[১][২]
জিব্রাল্টার[২৪]
গ্রিস[২]
ভারত[২]
আইরিশ ফ্রি স্টেট[১২]
ইতালি[২][২২]
জ্যামাইকা[২২][২৫]
জাপান[২]
লুক্সেমবুর্গ[২]- টেমপ্লেট:দেশের উপাত্ত Federated Malay States[২৪]
মাল্টা[২২]
নেদারল্যান্ডস[২৬]
নিউজিল্যান্ড[২৪]
নরওয়ে[২][২৭]
পোল্যান্ড[২২]
পর্তুগাল[২]
রোমানিয়া[১১]
স্কটল্যান্ড[১৯][১২]- টেমপ্লেট:দেশের উপাত্ত Siam[৭]
দক্ষিণ আফ্রিকা[২৮]
স্পেন[২][২৯]
সুইডেন[২]
সুইজারল্যান্ড[২]
মার্কিন যুক্তরাষ্ট্র[১][৯] (৩৫টি রাজ্য)[২]
ওয়েলস[১]
যুগোস্লাভিয়া[৭][২২]
প্রদর্শনী
[সম্পাদনা]জাম্বুরিতে হাজার হাজার স্কাউটের পাশাপাশি কিছু বন্যপ্রাণিও প্রদর্শিত হয়:
- ফ্লোরিডা থেকে আনা একটি অ্যালিগেটর
- জামাইকা থেকে একটি শিশু কুমির
- রোডেশিয়া থেকে একটি সিংহী
- লামা
- দক্ষিণ আফ্রিকা থেকে আনা বানর
- একটি শিশু হাতি
- একটি উট
- একটি ক্যাঙ্গারু[৯][৭]
আনুষ্ঠানিক ব্যাজ
[সম্পাদনা]এই জাম্বুরির জন্য কোনো আনুষ্ঠানিক ব্যাজ তৈরি করা হয়নি। ২য় ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরির জন্য প্রথম ব্যাজ তৈরি করা হয়। পরবর্তীকালে স্মারক সেট সম্পূর্ণ করতে একটি প্রতীকী ব্যাজ তৈরি করা হয়।[৩০]
তথ্যসূত্ৰ
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "Thrills" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "Envoys" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "wilson" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "1st World Jamboree Olympia, England, 1920"। ১২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "...how women helped secure Scouting's survival..."। ১৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩।
- 1 2 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "Carnival" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - 1 2 3 4 5 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "Gathering" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Scouts' Farewell"। ৯ আগস্ট ১৯২০।
- 1 2 3 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "Programme" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Arnold, 100, commemorates..."।
- 1 2 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "Tonic" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - 1 2 3 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "ES24July" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "ES3Aug" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Boy Scout Post"।
- ↑ "1st World Jamboree, Olympia, 1920"।
{{ওয়েব উদ্ধৃতি}}:|url=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ "Chief Scout Of The World"।
- ↑ "Last Shout Of Jamboree"।
- ↑ "Silver Buffalo"।
{{ম্যাগাজিন উদ্ধৃতি}}: উদ্ধৃতি magazine এর জন্য|magazine=প্রয়োজন (সাহায্য) - 1 2 3 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "opened" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Inspection of Scouts"।
- ↑ "ScoutBase UK: The Library - World Jamborees"।
{{ওয়েব উদ্ধৃতি}}:|url=অনুপস্থিত বা খালি (সাহায্য) - 1 2 3 4 5 6 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "End of the Jamboree" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Scouts' Big Jamboree"।
- 1 2 3 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "March-Past" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "West Indian Scouts Homeward Bound"।
- ↑ "Dutch Boys Go Home"।
- ↑ "The Norwegian Boy Scouts"।
- ↑ "King and the Scout."।
- ↑ "Five Young Hopes"।
- ↑ "NVVSO Nederlandse Vereniging Verzamelaars Scouting Objecten"।
{{ওয়েব উদ্ধৃতি}}:|url=অনুপস্থিত বা খালি (সাহায্য)