হেসুস ভায়েহো
|
২০২২ সালে ভায়েহো | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | হেসুস ভায়েহো লাসারো[১] | ||
| জন্ম | ৫ জানুয়ারি ১৯৯৭[২] | ||
| জন্ম স্থান | সারাগোসা, স্পেন | ||
| উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আলবাসেতে | ||
| জার্সি নম্বর | ২৪ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৪৮, ১৬ জানুয়ারি ২০২৬ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
হেসুস ভায়েহো লাসারো (স্পেনীয়: Jesús Vallejo, স্পেনীয় উচ্চারণ: [xeˈsus βaˈʎexo]; জন্ম: ৫ জানুয়ারি ১৯৯৭; হেসুস ভায়েহো নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর সেহুন্দা দিভিসিওনের ক্লাব আলবাসেতের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][৩][৪] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৭–০৮ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব ওলিভেরের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ভায়েহো ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে রিয়াল সারাগোসাের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৪–১৫ মৌসুমে, রিয়াল সারাগোসার মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি মাত্র এক মৌসুম অতিবাহিত করেছেন; রিয়াল সারাগোসার হয়ে তিনি ৩১ ম্যাচে ১টি গোল করেছেন। ২০১৫–১৬ মৌসুমে, তিনি প্রায় ৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল সারাগোসা হতে রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন। পরবর্তীকালে, তিনি রিয়াল সারাগোসা, আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট, উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এবং গ্রানাদার হয়ে ধারে খেলেছেন।
২০১৩ সালে, ভায়েহো স্পেন অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]হেসুস ভায়েহো লাসারো ১৯৯৭ সালের ৫ই জানুয়ারি তারিখে স্পেনের সারাগোসায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ভায়েহো স্পেন অনূর্ধ্ব-১৬, স্পেন অনূর্ধ্ব-১৭, স্পেন অনূর্ধ্ব-১৯, স্পেন অনূর্ধ্ব-২১ এবং স্পেন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৩ সালের ৭ই মার্চ তারিখে তিনি হাঙ্গেরি অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে স্পেন অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৫] তিনি স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৫ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছেন, যার মাধ্যমে তার দল উক্ত প্রতিযোগিতার ইতিহাসে দশমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল;[৬][৭][৮] তিনি এই আসরে স্পেনের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২০১৭ স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে তিনি ২০১৭ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন, উক্ত প্রতিযোগিতার ফাইনালে পূর্ণ সময় শেষে তার দল জার্মানি অনূর্ধ্ব-২১ দলের কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল;[৯] উক্ত প্রতিযোগিতায় ৪ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।[১০] দুই বছর পর ইতালিতে অনুষ্ঠিত ২০১৯ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন,[১১] পূর্ববর্তী আসরের ব্যর্থতা কাটিয়ে ফাইনালে তার দল জার্মানি অনূর্ধ্ব-২১ দলকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করে উক্ত প্রতিযোগিতার ইতিহাসে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল।[১২] এই আসরে তিনি ৪ ম্যাচে অংশগ্রহণ করার পাশাপাশি স্পেনের নেতৃত্ব দিয়েছেন।[১৩] ভায়েহো জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত স্পেন অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছিলেন;[১৪][১৫][১৬] যেখানে তিনি ৫ ম্যাচে অংশগ্রহণ করার পাশাপাশি রৌপ্য পদক জয়লাভ করেছেন।[১৭][১৮][১৯] স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৪৫ ম্যাচে অংশগ্রহণ করে ২টি গোল এবং ২টি শিরোপা জয়লাভ করেছেন। তিনি ২০১৫ সালের ২৯শে মে তারিখে জর্জিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।[২০][২১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Acta del partido celebrado el 07 de noviembre de 2015, en Palma de Mallorca" [Minutes of the match held on 7 November 2015, in Palma de Mallorca] (স্পেনীয় ভাষায়)। Royal Spanish Football Federation। ৭ নভেম্বর ২০১৫। ৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯।
- 1 2 "Albacete » Team roster" [আলবাসেতে » দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১ জানুয়ারি ২০২৬।
- ↑ "Plantilla" (স্পেনীয় ভাষায়)। Albacete Balompié। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৫।
- ↑ "Albacete – Squad – Soccerway" [আলবাসেতে – দল – সকারওয়ে]। soccerway.com (ইংরেজি ভাষায়)। সকারওয়ে। ১ জানুয়ারি ২০২৬।
- ↑ "Spain U16 - Hungary U16, Mar 7, 2013 - International Friendlies - Match sheet"। Transfermarkt। ৭ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ uefa.com। "Under-21 2017 – History – Spain" (ইংরেজি ভাষায়)। UEFA। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ uefa.com। "Under-21 2017 – History – Matches" (ইংরেজি ভাষায়)। UEFA। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Spain-Russia - Under-19"। UEFA.com। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১১।
- ↑ "Germany-Spain - Under-21"। UEFA.com। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১১।
- ↑ "Spain U21 - AppearancesU21 EURO 2017"। worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। ২০ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ "U-21 Spain Squad"। UEFA। ৫ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯।
- ↑ "Spain-Germany - Under-21"। UEFA.com। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ "Spain U21 - AppearancesU21 EURO 2019"। worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। ২৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ "Squad list - Men's Olympic Football Tournament Tokyo 2020" [দলের তালিকা - পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা টোকিও ২০২০] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ফিফা। ৭ জুলাই ২০২১। পৃ. ১৬।
- ↑ "Estos son los internacionales que representarán a España en Tokio" [টোকিওতে স্পেনের প্রতিনিধিত্বকারী দল]। sefutbol.com (স্পেনীয় ভাষায়)। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ২৯ জুন ২০২১। ৪ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২১।
- ↑ "Spain names men's football squad for Tokyo 2020 Olympic Games" [স্পেন টোকিও ২০২০ অলিম্পিক গেমসের জন্য পুরুষদের ফুটবল দলের নাম ঘোষণা করেছে]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ২৯ জুন ২০২১। ২২ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২১।
- ↑ "Spain - Appearances Olympic Games 2021"। worldfootball.net (জার্মান ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। ১২ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২১।
- ↑ "Football - Brazil vs Spain"। Gold Medal Match Results। ৭ আগস্ট ২০২১। ১২ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২১।
- ↑ "Olympic Football Tournament – 2021-08-07 – International Stadium Yokohama"। FIFA। ৭ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২১।
- ↑ "Spain U19 - Georgia U19, May 29, 2015 - UEFA EURO U19 Championship Qualifiers - Match sheet"। Transfermarkt। ২৯ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ "Spain - Georgia 4:1 (U19 EURO Qualifiers 2014/2015, Group A)"। worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- হেসুস ভায়েহো – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে হেসুস ভায়েহো (ইংরেজি)
- সকারবেসে হেসুস ভায়েহো (ইংরেজি)
- বিডিফুটবলে হেসুস ভায়েহো (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে হেসুস ভায়েহো (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে হেসুস ভায়েহো (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে হেসুস ভায়েহো (ইংরেজি)
- ১৯৯৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- সারাগোসার ব্যক্তি
- সারাগোসার ফুটবলার
- রিয়াল সারাগোসার খেলোয়াড়
- রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের খেলোয়াড়
- আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের খেলোয়াড়
- উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাবের খেলোয়াড়
- গ্রানাদা ফুটবল ক্লাবের খেলোয়াড়
- সেহুন্দা দিভিসিওনের খেলোয়াড়
- লা লিগার খেলোয়াড়
- বুন্দেসলিগার খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী খেলোয়াড়
- স্পেনের আন্তর্জাতিক যুব ফুটবলার
- স্পেনের অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- স্পেনের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- স্পেনের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- স্পেনের অলিম্পিক ফুটবলার
- স্পেনের আন্তর্জাতিক ফুটবলার
- ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- ফুটবলে অলিম্পিক পদক বিজয়ী
- অলিম্পিক রৌপ্যপদক বিজয়ী স্পেনীয়
- ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- স্পেনীয় প্রবাসী পুরুষ ফুটবলার
- জার্মানিতে স্পেনীয় প্রবাসী ক্রীড়াবিদ
- জার্মানিতে প্রবাসী পুরুষ ফুটবলার
- ইংল্যান্ডে স্পেনীয় প্রবাসী ক্রীড়াবিদ
- ইংল্যান্ডে প্রবাসী পুরুষ ফুটবলার
- স্পেনীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড়
- আলবাসেতে বালোম্পিয়ের খেলোয়াড়