হেল-বপ ধূমকেতু
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (মার্চ ২০১৬) |
| আবিষ্কার | |
|---|---|
| আবিষ্কারক | অ্যালান হেল এবং টমাস বপ |
| আবিষ্কারের তারিখ | ২৩শে জুলাই, ১৯৯৫ |
| পদবী | |
| ১৯৯৭ সালের মহান ধূমকেতু (The Great Comet of 1997), C/1995 O1 | |
| কক্ষপথের বৈশিষ্ট্য | |
| প্রসঙ্গতিথি | 2450460.5 |
| অপসূর | 371 AU |
| অণুসূর | 0.91 AU |
| আধা-প্রধান অক্ষ | ১৮৬ AU |
| অদ্ভুততা | ০.৯৯৫০৮৬ |
| কক্ষপথের সময়কাল | 2537 a |
| নতি | ৮৯.৪° |
| Last perihelion | ১লা এপ্রিল, ১৯৯৭ |
| Next perihelion | ৪৩৮০ |
হেল-বপ ধূমকেতু (ইংরেজি: Comet Hale-Bopp, (প্রাক্তন নাম: C/1995 O1) সম্ভবত বিংশ শতাব্দীর সবচেয়ে বেশি পর্যবেক্ষণকৃত ধূমকেতু। এটি বহু দশক ধরে আকাশের উজ্জ্বলতম ধূমকেতু হিসেবে বিরাজ করেছিল। ১৮ মাস ধরে এটিকে খালি চোখে দৃশ্যমান ছিল, যা একটি রেকর্ড। এর আগের এমন রেকর্ডটি ছিল ১৮৮১ সালের মহা ধূমকেতুর (Great Comet of 1811)।
১৯৯৫ সালের ২৩শে জুলাই সূর্য থেকে অনেক দূরত্বে ধূমকেতুটি আবিষ্কৃত হয়। মনে করা হচ্ছিল, ধূমকেতুটি যখন সূর্যের কাছে আসবে, তখন এটিকে আরও অনেক বেশি উজ্জ্বল দেখাবে। যদিও ধূমকেতুর ঔজ্জ্বল্য সংক্রান্ত পূর্বাভাস দেয়া খুব ত্রুটিপূর্ণ, তা সত্ত্বেও হেল-বপ ধূমকেতু যখন পেরিহেলিয়ন (perihelion) অতিক্রম করে, তখন এটির উজ্জ্বলতা সমস্ত প্রত্যাশা ছাড়িয়ে যায়। ধূমকেতুটিকে ১৯৯৭ সালের মহা ধূমকেতু (the Great Comet of 1997) অভিধা দেয়া হয়।
আবিষ্কার
[সম্পাদনা]২৩ জুলাই ১৯৯৫ সালে এই ধূমকেতুটি আবিষ্কার করেন এ্যালান হেল ও টমাস বপ নামের দুই জ্যোতির্বিজ্ঞানী। তারা দুজনেই ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক। [১] হেল সফলতা ছাড়া ধূমকেতু অনুসন্ধানের জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করতেন এবং যখন তিনি মধ্যরাতের নিউ মেক্সিকোতে তার ড্রাইভওয়ে থেকে পরিচিত ধূমকেতু খুজছিলেন তখন দৈবক্রমে হেলবপ এর উপর তার নজর পড়ল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Shanklin, Jonathan D. (২০০০)। "The comets of 1995"। Journal of the British Astronomical Association। ১১০ (6): ৩১১। বিবকোড:2000JBAA..110..311S।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Cometography.com: Comet Hale-Bopp
- NASA Hale-Bopp page ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ আগস্ট ২০১১ তারিখে
- টেমপ্লেট:JPL Small Body
- Shadow and Substance.com: Static orbital diagram
- Comet Nucleus Animation
- COMET PHOTO ALTERED, UH SCIENTIST SAYS - Honolulu Advertiser by Michael Hammerschlag