হেলি শাহ
হেলি শাহ | |
|---|---|
| জন্ম | হেলি শাহ ৭ জানুয়ারি ১৯৯৬[১] |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ২০১০–বর্তমান |
| পরিচিতির কারণ | স্বর্গিনী দেবাংশি |
| আদি নিবাস | আহমেদাবাদ, গুজরাত, ভারত[২] |
হেলি শাহ (জন্ম ৭ জানুয়ারি ১৯৯৬)[১] হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী, যিনি স্বর্গিনী টিভি ধারাবাহিকে স্বরা, দেবাংশি টিভি ধারাবাহিকে দেবাংশি ও সুফিয়ানা পেয়ার মেরা টিভি ধারাবাহিকে সালতানাত/কায়নাত চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।[৩]
জন্ম
[সম্পাদনা]হেলি শাহ ১৯৯৬ সালের ৭ জানুয়ারি আহমেদাবাদের এক গুজরাতি পরিবারে জন্মগ্রহণ করেন।[২][৪][৫]
কর্মজীবন
[সম্পাদনা]অষ্টম শ্রেণীতে পড়াকালীন সময়ে স্টার প্লাসের জিন্দেগি কা হার রঙ...গুলাল শিরোনামের একটি টিভি ধারাবাহিকে তাল্লি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয়জগতে পা রাখেন।[৬] এরপর তিনি লাইফ ওকের টিভি ধারাবাহিক অলক্ষ্মী — হামারি সুপার বহু তে অভিনয় করেন।[২] এরপর তিনি জি টিভির খেলতি হ্যায় জিন্দেগি আঁখ মিছোলি শিরোনামের টিভি ধারাবাহিকে অ্যামি চরিত্রে অভিনয় করেন।[৭] ২০১৪ সালে সনি পাল চ্যানেলের খুশিওঁ কি গুল্লাক আশি নামের টিভি ধারাবাহিকে আশি দুবে চরিত্রে অভিনয় করেন।[৮]
২০১৫ সালের মার্চ থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি কালার্স টিভিতে স্বর্গিনী টিভি ধারাবাহিকে স্বরা চরিত্রে অভিনয় করেন।[৯][১০] ২০১৬ সালে তিনি আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ঝলক দিখলা জা র নবম আসরে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।[১১][১২] ২০১৭ সালে তিনি কালার্স টিভির টিভি ধারাবাহিক দেবাংশি তে দেবাংশি চরিত্রে অভিনয় করেন।
বর্তমানে হেলি শাহ স্টার ভারতের টেলিভিশন ধারাবাহিক সুফিয়ানা পেয়ার মেরা তে রাজবীর সিং এর বিপরীতে সালতানাত/কায়ানাত চরিত্রে অভিনয় করছেন।[১৩] তিনি একজন নিরামিষভোজী।[৫]
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | টিভি ধারাবাহিক | চরিত্র | চ্যানেল |
|---|---|---|---|
| ২০১০–২০১১ | জিন্দেগি কা হার রঙ...গুলাল | তাল্লি | স্টার প্লাস |
| ২০১২–২০১৩ | অলক্ষ্মী — হামারি সুপার বহু | অলক্ষ্মী/লক্ষ্মী কাপাডিয়া | লাইফ ওকে |
| ২০১৩ | খেলতি হ্যায় জিন্দেগি আঁখ মিছোলি | অ্যামি জোশিপুরিয়া | জি টিভি |
| ২০১৪ | খুশিওঁ কি গুল্লাক আশি | আশি দুবে | সনি পাল |
| ২০১৫–২০১৬ | স্বর্গিনী | স্বরা মহেশ্বরী | কালার্স টিভি |
| ২০১৬ | ঝলক দিখলা জা (সিজন ৯) | প্রতিযোগী | |
| ২০১৭ | দেবাংশি | দেবাংশি | |
| ২০১৮ | লাল ইশক | দীপালি | অ্যান্ড টিভি |
| ২০১৯–বর্তমান | সুফিয়ানা পেয়ার মেরা | সালতানাত শাহ/কায়ানাত শাহ | স্টার ভারত |
অতিথি
[সম্পাদনা]| বছর | অনুষ্ঠান | চরিত্র | চ্যানেল | সূত্র |
|---|---|---|---|---|
| ২০১৬ | কমেডি নাইটস বাচাও | অতিথি | কালার্স টিভি | |
| ২০১৭ | সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হাসপাতাল | |||
| শক্তি — আস্তিভা কে এহসাস কি | ||||
| রাসুই কি জং মাম্মিওঁ কে সং | প্রতিযোগী | [১৪] | ||
| ২০১৯ | কিচেন চ্যাম্পিয়ন |
পুরস্কার
[সম্পাদনা]- কালার্স গোল্ডেন পেটাল অ্যাওয়ার্ড ২০১৬ - শ্রেষ্ঠ জুটি (বরুণ কাপুরের সাথে)[১৫]
- কালার্স গোল্ডেন পেটাল অ্যাওয়ার্ড ২০১৬ - শ্রেষ্ঠ অভিনেত্রী[১৫]
- ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ড ২০১৭ - শ্রেষ্ঠ অভিনেত্রী (জনপ্রিয় বিভাগে)[১৬]
- অ্যাস্পায়ারিংশি উইমেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০১৮ - ইয়ঙ্গেস্ট অ্যাচিভার অ্যাওয়ার্ড[১৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Goswami, Parismita (৮ জানুয়ারি ২০১৬)। "Swaragini actress Swara aka Helly Shah celebrates birthday with co-actors"। International Business Times। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।
- 1 2 3 Patel, Ano (১০ অক্টোবর ২০১৪)। "Gujaratis take the lead on prime time TV"। The Times of India। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮।
- ↑ "Helly Shah: I loved the jhumkas and bags in Janpath"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৯।
- ↑ Jambhekar, Shruti (২২ এপ্রিল ২০১৭)। "Gujarati actors make it big on Hindi prime time TV"। Ahmedabad: The Times of India। ১৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৯।
- 1 2 IANS (২৬ ফেব্রুয়ারি ২০১৫)। "Hindi TV show 'Swaragini' zooms in on Kolkata's hotspots"। The Times of India। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮।
Talking about playing the character, Helly told IANS: "Swara is very similar to what I am in real life. The only difference is I am Gujarati and she is Bengali. Swara as Bengali is a non-vegetarian eating person, but in real life I am a vegetarian."
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "toi1" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Neha Maheshwri (৪ ডিসেম্বর ২০১৩)। "Hally Shah to replace Ulka Gupta in 'Khelti Hai Zindagi...'"। The Times of India। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮।
- ↑ IANS (২৬ নভেম্বর ২০১৪)। "'Khushiyon Kii Gullak Aashi' to go off air"। Mid Day। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮।
- ↑ "Colors' show 'Swaragini' zooms in on Kolkata's hotspots"। ২৮ ফেব্রুয়ারি ২০১৫। ১১ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Swara is strong, independent, bubbly yet sensitive: Helly Shah"। ২৭ ফেব্রুয়ারি ২০১৫। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "'Jhalak Dikhhla Jaa 9:' 'Swaragini' actress Helly Shah aka Swara to be a part of reality show"। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৬।
- ↑ "Jhalak Dikhhla Jaa 9 double elimination!"। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "Helly Shah to make a comeback with Sufiyana Ishq"। Times of India।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ IANS (১৯ নভেম্বর ২০১৭)। "Helly Shah talks about her cooking skills"। The Times of India। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৮।
- 1 2 Mehta, Ankita। "Golden Petal Awards 2016 Winners: Varun Kapoor, Helly Shah, Mouni Roy, Sudha Chandran Take Home Trophies"। International Business Times, India Edition (ইংরেজি ভাষায়)। ১৫ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৬।
- ↑ 17th ITA Awards 2017 winners list: Jennifer Winget, Nakuul Mehta, Helly Shah win big
- ↑ "Ecstatic receiving the 'Youngest Achiever Award ' at the ASPIRINGSHE WOMEN ACHIEVERS' AWARDS"। Twitter। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৯।