বিষয়বস্তুতে চলুন

হের্মান অস্টহফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হের্মান অস্ট্হফ

হের্মান অস্ট্হফ ([Hermann Osthoff হেয়ামান্‌ অস্ট্‌হফ্‌] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)) (১৮ই এপ্রিল, ১৮৪৭, বিলমেরিশ, উনা, জার্মানি—৭ই মে, ১৯০৯, হাইডেলবের্গ, জার্মানি) একজন জার্মান ভাষাবিজ্ঞানী।

অস্ট্‌হফ জার্মানির বার্লিন, টুবিঙেন ও বন শহরে চিরায়ত ভাষাতত্ত্ব (Classical philology), জার্মান সংস্কৃতি, সংস্কৃত ভাষা ও তুলনামূলক ভাষাবিজ্ঞান অধ্যয়ন করেন। তিনি ১৮৬৯ সালে বন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ১৮৭০ থেকে তিনি কাসেল শহরে শিক্ষকতা করতে থাকেন ও ১৮৭৫ সালে বাসস্থান পরিবর্তন করে লাইপ্‌ৎসিশ শহরে চলে যান। ১৮৭৭ সালে তিনি হাইডেলবের্গ বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ভাষাবিজ্ঞান ও সংস্কৃতের অধ্যাপক নিযুক্ত হন। ১৮৭৮ সালে তিনি পূর্ণ অধ্যাপক পদ লাভ করেন। তার গবেষণার মূল বিষয় ছিল ভারতীয় ব্যাকরণ। কার্ল ব্রুগমান ও আউগুস্ট লেসকিনের সাথে তাকেও নব্যব্যাকরণবিদদের মধ্যে অন্যতম ভাষাবিজ্ঞানী হিসেবে গণ্য করা হয়। [১]

অস্ট্‌হফের ওপর লেখা রচনাবলি

[সম্পাদনা]
  • Einhauser, Eveline (Hrsg.) (1992). Lieber freund ... : die Briefe Hermann Osthoffs an Karl Brugmann, 1875 - 1904. Trier: WTV.
  • Killy, Walther & Rudolf Vierhaus (Hrsg.) (1998). Deutsche Biographische Enzyklopädie (DBE). Band 7: May - Pleßner. München, K.G. Saur. S. 519.

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Osthoff, Hermann In: Neue Deutsche Biographie (NDB). Band 19, Duncker & Humblot, Berlin 1999, আইএসবিএন ৩-৪২৮-০০২০০-৮, S. 627 f.