হেথ
অবয়ব
| হেথ | |
|---|---|
| ফিনিশীয় | |
| হিব্রু | ח |
| আরামাইক | |
| সিরীয় | ܚ |
| আরবি | ح |
| ধ্বনিমূলক প্রতীক | χ, x, ħ |
| বর্ণমালায় অবস্থান | ৮ |
| সংখ্যাগত মান | ৮ |
| Alphabetic derivatives of the Phoenician | |
| গ্রিক | H, Ͱ |
| লাতিন | H, Ⱶ? |
| সিরিলীয় | И |
হেথ, অথবা মাঝেমাঝে খ়েথ/খ্বেথ নামেও লেখা হয়, তবে সঠিক উচ্চারণ হ্বেথ, সেমিটীয় বর্ণমালার অষ্টম অক্ষর। এর ফিনিশীয় সংস্করণ হ্বেথ []
, হিব্রু সংস্করণ খ়েত ח, আরামাইক সংস্করণ হ্বেথ
, সিরিয়াক সংস্করণ হ্বেত ܚ, আরবি সংস্করণ হ্বা' ح এবং মাল্টানিজ সংস্করণ Ħ, ħ। এর সংখ্যাগত মান ৮।
হেথ মূলতঃ /ħ/ অথবা /x/ উচ্চারণ প্রকাশ করে। আরবি ভাষায় এই দুটি উচ্চারণের জন্য আলাদা আলাদা বর্ণ বিদ্যমান: হ্বাʾ ح বর্ণটি /ħ/, অপরদিকে খ্বাʾ خ বর্ণটি /x/ উচ্চারণ প্রকাশ করে।
এই ফিনিশীয় বর্ণটি থেকে গ্রিক ইটা Η, ইট্রুস্কান
, লাতিন H, এবং সিরিলীয় И বর্ণসমূহ এসেছে।
হিব্রু খ়েত
[সম্পাদনা]আরবি হ্বা’
[সম্পাদনা]| শব্দের মধ্যে অবস্থান: | পৃথক | শেষে | মধ্যে | শুরুতে |
|---|---|---|---|---|
| গ্লিফ রুপ: (সাহায্য) |
ح | ـح | ـحـ | حـ |
আরবি ভাষায় হ্বাʾ উচ্চারণটি বাংলা [h] হ্ এর মতো, কিন্তু অধিক "কদর্য" হয়,[১] আ-ধ্ব-ব: [ħ]~[ʜ]।
ফার্সি ভাষায়, এটি [h] এর মতো, ফার্সি ⟨ه⟩ এবং বাংলা "হ" এর মতোই।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Bouchentouf, Amine (২০০৬)। Arabic for Dummies। Wiley Publishing, Inc। পৃ. ১৫।