হুল এক্সপ্রেস
| সংক্ষিপ্ত বিবরণ | |
|---|---|
| পরিষেবা ধরন | সুপারফাস্ট |
| প্রথম পরিষেবা | ৩০ জুলাই ২০০৭ |
| বর্তমান পরিচালক | পূর্ব রেল |
| যাত্রাপথ | |
| শুরু | হাওড়া (HWH) |
| বিরতি | ৮ |
| শেষ | সিউড়ী (SURI) |
| ভ্রমণ দূরত্ব | ২৪২ কিমি (১৫০ মা) |
| যাত্রার গড় সময় | ৪ ঘন্টা ২০ মিনিট |
| পরিষেবার হার | দৈনিক |
| রেল নং | ২২৩২১/২২৩২২ |
| যাত্রাপথের সেবা | |
| শ্রেণী | এসি চেয়ার কার, সংরক্ষিত চেয়ার কার, অসংরক্ষিত কামরা |
| আসন বিন্যাস | হ্যাঁ |
| ঘুমানোর ব্যবস্থা | না |
| খাদ্য সুবিধা | না |
| মালপত্রের সুবিধা | সিটের তলায় |
| কারিগরি | |
| ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) |
| পরিচালন গতি | সর্বাধিক ১১০ কিমি/ঘ (৬৮ মা/ঘ) গড় ৫৬ কিমি/ঘ (৩৫ মা/ঘ), স্টপেজ সহিত |
হুল এক্সপ্রেস পূর্ব রেল দ্বারা চালিত একটি দৈনিক সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন, যা সিউড়ী এবং হাওড়াকে সংযুক্ত করে। এটিকে রেগুলার এক্সপ্রেস (১৩০৫১/১৩০৫২) থেকে উন্নতিকরণ করা হয়েছে। ট্রেনটি ২২৩২১/২২৩২২ সংখ্যা দিয়ে চলাচল করে।[১][২][৩]
গতি
[সম্পাদনা]২২৩২১/২২৩২২ হাওড়া- সিউরি হুল এক্সপ্রেসের গড় গতি ৫৬ কিলোমিটার প্রতি ঘন্টা এবং উভয় দিকে ২৪২ কিলোমিটার রেললাইন ৪ ঘন্টা ২০ মিনিটে চলাচল করে। হুল এক্সপ্রেসের সর্বাধিক অনুমোদিত গতি ব্যান্ডেল ও আন্দালের মধ্যে ঘন্টায় ১১০ কিলোমিটার।
কোচ সংমিশ্রণ
[সম্পাদনা]ট্রেনটিতে আদর্শ আইসিএফ রেক রয়েছে যা পূর্ব রেল দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় যার সর্বোচ্চ গতি ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটি তে ১৩ টি কোচ রয়েছে:
- ১টি এসি চেয়ার কার
- ১টি সংরক্ষিত চেয়ার কার
- ৯টি অসংরক্ষিত চেয়ার গাড়ি
- ২টি জেনারেটর কাম লাগেজ / পার্সেল ভ্যান
লোকোমোটিভ
[সম্পাদনা]এটি হাওড়া লোকো শেড ভিত্তিক ডাব্লুএপি ৪ / ডাব্লুএপি ৫ / ডাব্লুএপি ৭ লোকোমোটিভ দ্বারা হাওড়া থেকে সিউরি পর্যন্ত এবং এর বিপরীতে চালিত হয়।
রেক বন্টন
[সম্পাদনা]ট্রেন ১৩০১৭/১৩০১৮ গণদেবতা এক্সপ্রেসের সাথে তার রেক ভাগ করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ নিজস্ব সংবাদদাতা। "ট্রেনের সময় নিয়ে হতাশ জেলা সদর"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}:|লেখক=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ Supratim Das। "পাওয়ার ব্লকে কাজ চলার জন্য সিউড়ীতে ট্রেন চলাচলে বিঘ্ন"। www.bengali.news18.com। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০।
- ↑ "আপনার ট্রেন খুঁজুন"। www.enquiry.indianrail.gov.in (ইংরেজি ভাষায়)।