হিরনের সূত্র
জ্যামিতিতে হিরনের সূত্র (কখনো কখনো হিরোর সূত্রও বলা হয়), হিরো অব আলেকজান্দ্রিয়ার নামে[১], হলো তিনটি বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ত্রিভুজের অন্যান্য সূত্রের মত, ত্রিভুজটির কোণ কিংবা উচ্চতার মানের প্রয়োজন নেই।

বর্ণনা
[সম্পাদনা]হিরনের সূত্র অনুসারে a, b এবং c বাহুবিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল হলো
যেখানে s হলো ত্রিভুজটির অর্ধপরিসীমা।[২]
হিরনের সূত্রটি নিম্নোক্ত ভাবেও লেখা হয়।
উদাহরণ
[সম্পাদনা]মনেকরি △ABC হলো একটি ত্রিভুজ যার a = 4, b = 13 এবং c = 15
ত্রিভুজটির অর্ধপরিসীমা, s হলো
তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হলো
এই উদাহরণে প্রতিটি বাহুর দৈর্ঘ্য পূর্ণসংখ্যা৷ তাই এটিকে হিরনের ত্রিভুজ বলা হয়৷ কিন্তু বাহুর দৈর্ঘ্য পূর্ণসংখ্যা না হলেও হিরনের সূত্র ভালোভাবে কাজ করে।
ইতিহাস
[সম্পাদনা]এই সূত্রটি আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় হিরন অব আলেকজান্দ্রিয়া[৩] কে এবং এর প্রমাণ পাওয়া যায় মেট্রিকা বইয়ে। ধারণা করা হয় যে, আর্কিমিডিস এই সূত্রটি দুই শতক আগেই জানতেন।
প্রমাণ
[সম্পাদনা]
বিভিন্ন উপায়ে হিরনের সূত্রটি প্রমাণ করা যায়।
Cosine এর নিয়ম ব্যবহার করে ত্রিকোণমিতির সাহায্যে
[সম্পাদনা]ধরি, হলো ত্রিভুজের তিন বাহু এবং α, β, γ হলো বাহু তিনটির বিপরীত কোণ। Cosine এর নিয়ম ব্যবহার করে পাই।
প্রমাণের জন্য নিম্নোক্ত বীজগাণিতিক রাশি পাই
a হতে ত্রিভুজটির উচ্চতা b sin γ। সুতরাং,
এই প্রমাণে দুটি রাশির বর্গের বিয়োগফলের সূত্র ব্যবহার করে উৎপদকে বিশ্লেষণ করা হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Fórmula de Herón para calcular el área de cualquier triángulo" (স্পেনীয় ভাষায়)। Spain: Ministerio de Educación, Cultura y Deporte। ২০০৪। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১২।
- ↑ Kendig, Keith (১ মে ২০০০)। "Is a 2000-Year-Old Formula Still Keeping Some Secrets?"। The American Mathematical Monthly। ১০৭ (5): ৪০২–৪১৫। ডিওআই:10.1080/00029890.2000.12005213। আইএসএসএন 0002-9890।
- ↑ Id, Yusuf; Kennedy, E. S. (১৯৬৯)। "A MEDIEVAL PROOF OF HERON'S FORMULA"। The Mathematics Teacher। ৬২ (7): ৫৮৫–৫৮৭। আইএসএসএন 0025-5769।