হাজী বেকতাশ ওয়ালী
অবয়ব
বেকতাশ | |
|---|---|
بکتاش | |
হাজী বেকতাশ কমপ্লেক্সে অবস্থিত ১৫ শতকের চিত্রকর্ম | |
| ব্যক্তিগত তথ্য | |
| জন্ম | আনু. ১২০৯ |
| মৃত্যু | আনু. ১২৭১ |
| সমাধিস্থল | হাজী বেকতাশ ভেলী কমপ্লেক্স, নেভসেহির প্রদেশ, তুরস্ক ৩৮°৫৬′ উত্তর ৩৪°৩৩′ পূর্ব / ৩৮.৯৩৩° উত্তর ৩৪.৫৫০° পূর্ব |
| ধর্ম | ইসলাম |
| পিতামাতা |
|
| যুগ | মধ্যযুগ |
| যে জন্য পরিচিত | সুফিবাদ |
| মুসলিম নেতা | |
| কাজের মেয়াদ | ত্রয়োদশ শতাব্দী |
যার দ্বারা প্রভাবিত | |
যাদের প্রভাবিত করেন | |
হাজী বেকতাশ বেলি (১২০৯-১২৭১) খোরাসানের একজন ইসলামী পণ্ডিত, মরমি, সাধক, সৈয়দ এবং দার্শনিক ছিলেন যিনি আনাতোলিয়ায় বাস করতেন এবং শিক্ষা দিতেন। তিনি আনুমানিক ১২০৯ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং ১২৭১ সালে মৃত্যুবরণ করেন।[১] তার মূল নাম ছিল সৈয়দ মুহম্মদ ইবনে সৈয়দ ইব্রাহিম আতা। তিনি "হৃদয়ের সুলতান"[২] এবং "দরবেশদের দরবেশ" নামেও পরিচিত ছিলেন।[৩]
আলেভী এবং বেকতাশি মুসলমানরা বিশ্বাস করেন যে বেকতাশের পথ হল হক-মুহাম্মদ-আলীর পথ। হক, মুহাম্মদ এবং আলী হল ইসলামের তিনটি প্রধান স্তম্ভ। হাজী বেকতাশ ওয়ালী ছিলেন রুম সালতানাতে বিকাশ লাভকারী অনেক ব্যক্তির একজন। তিনি আনাতোলিয়ার তুর্কী যাযাবরদের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিলেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ C. Olsen: Celibacy and Religious Traditions. Oxford University Press. 1st Ed. 2007. Pg. 143–144
- ↑ "Haci Bektaş Veli's Commentary of Fatiha | the First Bektashi Teqe in America"। ৮ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৪।
- ↑ "The Bektashi Order of Dervishes"। bektashiorder.com। ১২ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Alexēs G. K. Savvidēs, Byzantium in the Near East: Its Relations with the Seljuk Sultanate of Rum in Asia Minor, The Armenians of Cilicia and The Mongols, A.D. c. 1192-1237, Kentron Vyzantinōn Ereunōn, 1981, p. 116.