বিষয়বস্তুতে চলুন

স্যামসাং গ্যালাক্সি এস৭

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্যামসাং গ্যালাক্সি এস৭
স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ
স্যামসাং গ্যালাক্সি এস৭
ব্র্যান্ডস্যামসাং গ্যালাক্সি
প্রস্তুতকারকSamsung Electronics
স্লোগানBeyond Barriers
Rethink what a phone can do
সিরিজSamsung Galaxy S
মডেলSM-G930F
SM-G935F (Edge)
সর্বপ্রথম মুক্তি১১ মার্চ ২০১৬ (2016-03-11)
পূর্বসূরীSamsung Galaxy S6
সম্পর্কিতSamsung Galaxy J1 Mini
ধরনSmartphone
ফর্ম বিষয়াদিSlate
মাত্রাS7:


১৪২.৪ মিমি (৫.৬১ ইঞ্চি) H
৬৯.৬ মিমি (২.৭৪ ইঞ্চি) W
৭.৯ মিমি (০.৩১ ইঞ্চি) D
S7 Edge:
১৫০.৯ মিমি (৫.৯৪ ইঞ্চি) H
৭২.৬ মিমি (২.৮৬ ইঞ্চি) W


৭.৭ মিমি (০.৩০ ইঞ্চি) D
ওজনS7: ১৫২ গ্রাম (৫.৪ আউন্স)
S7 Edge: ১৫৭ গ্রাম (৫.৫ আউন্স)
অপারেটিং সিস্টেমAndroid 6.0 "Marshmallow"
চিপে সিস্টেমWorld: Samsung Exynos 8890
U.S./China: Qualcomm Snapdragon 820
জিপিইউWorld: Mali-T880 MP12
U.S./China Adreno 530
মেমোরি4 GB LPDDR4 RAM
সংরক্ষণাগার32 or 64 GB UFS 2.0
অপসারণযোগ্য সংগ্রহস্থলmicroSDXC up to 200 GB
ব্যাটারিS7: 3,000 mAh
S7 Edge: 3,600 mAh
প্রদর্শন
পিছন ক্যামেরা12 MP (1.4 µm), f/1.7 aperture, 4K video recording at 30 fps, 1080p at 60 fps, 720p at 240 fps
সম্মুখ ক্যামেরা5 MP, f/1.7 aperture
ওয়েবসাইটhttp://www.samsung.com/global/galaxy/galaxy-s7/

স্যামসাং গ্যালাক্সি এস৭ এবং স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ হচ্ছে স্যামসাং ইলেকট্রনিক্স এর প্রস্তুতকৃত এবং বাজারজাতকৃত একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন

এ মোবাইল ফোনটি স্যামসাং এর ২০১৫ সালের গ্যালা্ক্সি এস৬, এস৬ এজ এবং এস৬ এজ+ এর পরবর্তীতে বাজারজাতকৃত একটি পণ্য। আনুষ্ঠানিকভাবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এ অনুষ্ঠিত স্যামসাং এর একটি প্রেস কনফারেন্সে ফোনটির কথা জানানো হয় এবং ২০১৬ সালের ১১ মার্চ ফোনটি উত্তর আমেরিকা এবং ইউরোপে বাজারজাত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।[[][] এস৬ এবং এস৭ ফোনের মডেলগুলোতে ৫.১ ইঞ্চির ডিসপ্লে এবং এজ মডেলগুলোতে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়।

স্যামসাং গ্যালাক্সি এস৭ এ আছে ৪জিবি র্যাম। রোম আছে ৩২জিবি থেকে ৬৪জিবি পর্যন্ত। প্রসেসর হিসেবে আছে কোয়াডকোর কুআলকোম স্ন্যাপড্রাগন ৮২০।

পর্দা হিসেবে আছে ৫.১ইঞ্চি ১৪৪০ সুপার এমোলেড ডিসপ্লে। ব্যাটারি ৩৬০০এমএএইচ শক্তিধারণক্ষমতা সম্পন্ন।

সফটওয়্যার

[সম্পাদনা]

স্যামসাং গ্যালাক্সি এস৭ অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালোর সাথে ছাড়া হবে। সাথে থাকবে স্যামসাং টাচউইজ সফ্টওয়্যার স্যুট। স্যামসাং গ্যালাক্সি এস৭ অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালোর সাথে ছাড়া হবে। সাথে থাকবে স্যামসাং টাচউইজ সফ্টওয়্যার স্যুট।  দৈনন্দিন কাজ ও মাল্টিটাস্কিং আরও সহজ হবে।  দীর্ঘ সময় ধরে দ্রুত এবং মসৃণ পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।

হার্ডওয়্যার

[সম্পাদনা]

পূর্বের মডেল এস৬ এর সাথে স্যামসাং গ্যালাক্সি এস৭ এর হার্ডওয়্যার ডিজাইন এর অনেকাংশেই মিল রয়েছে। এর বহিরাবরণ অনেকটাই এস৬ এর মতো। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন- আরও অধিক চৌকোনা হোম বাটন এবং আরেকটু প্রসারিত ক্যামেরা ইত্যাদি সংযোজনা স্যামসাং গ্যালাক্সি এস৭ কে নতুন মাত্রা দান করেছে। বাজারে বিভিন্ন রং এর গ্যালাক্সি এস৭ সেট পাওয়া যায় এবং এ রংগুলো হচ্ছে কালো, সোনালী, সাদা, গোলাপী, রূপালি ইত্যাদি। [][]

২০১৬ সালের সামার অলিম্পিক এ অংশগ্রহণকারী প্রায় প্রতিটি প্রতিযোগীকে স্যামসাং গ্যালাক্সি এস৭ ফোনটি দেয়া হয়।[] সেটটিতে সেরা স্ক্রিন প্রযুক্তি সমৃদ্ধ থ্রিডি কার্ভড ডিসপ্লে, কম আলোতে উচ্চমান সম্পন্ন ফটো ও ভিডিও এর জন্য লো অ্যাপারচার সমৃদ্ধ ডুয়েল পিক্সেল ক্যামেরা,[][][] দ্রুত ও ওয়ারলেস চার্জিং এর সর্বশেষ প্রযুক্তি ইত্যাদি সুবিধা রয়েছে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ এর বাড়তি মেমরি ব্যবহারের সুবিধা এবং অসাধারণ শক্তিশালী প্রসেসরের সঙ্গে অনন্য স্টাইলের আউটলুক রয়েছে।[]

স্যামসাং এর এ এস৭ স্মার্টফোনটিতে রয়েছে ভালকান এপিআই প্রযুক্তি। যার মাধ্যমে কোনো ধরনের ল্যাগ টাইম সমস্যা ছাড়াই সবচেয়ে বাস্তব সম্মতভাবে মোবাইল গেম খেলা সম্ভব। এই ফোনটিতে রয়েছে কাস্টম প্রসেসর, শক্তিশালী জিপিইউ এবং এলপিডিডিআর ৪ জিবি র‍্যাম, যা দারুন পারফরমেন্স এবং অবিশ্বাস্য গতি নিশ্চিত করে। ফলে ব্যবহারকারীরা দ্রুততর সমন্বিত মাল্টি টাস্কিং এবং সিনারজি তৈরির সুবিধা লাভ করেন। স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ এর প্রতিটি নিখুঁত পরিপূর্ণ ফিচার ছাড়াও এটিতে রয়েছে ৫.৫" কিউএইচডি সুপার অ্যামোলেড স্ক্রিন, অলয়েজ অন ডিসপ্লে (এওডি) ফিচার, পানি ও ধুলা রোধের জন্য আইপি ৬৮ সার্টিফিকেশন এবং অত্যাধুনিক ডিজাইন।  

অতিরিক্ত বৈশিষ্ট্য ও প্রভাব

[সম্পাদনা]
  • স্যামসাং গ্যালাক্সি এস৭ মডেলটিতে মাইক্রোএসডি কার্ড স্লট ফেরত আনা হয়, যা পূর্ববর্তী এস৬ মডেলে অনুপস্থিত ছিল।[১০]
  • ফোনটি ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স (IP68 সার্টিফাইড) সুবিধাসহ আসে, যা পানির নিচে ১.৫ মিটার পর্যন্ত ৩০ মিনিট স্থায়ী হতে পারে।
  • অলয়েজ অন ডিসপ্লে (AOD) ফিচারটি স্ক্রিন বন্ধ থাকা অবস্থায়ও সময়, তারিখ ও নোটিফিকেশন দেখায়, যা ব্যাটারি খরচ কমিয়ে দেয়।
  • গ্যালাক্সি এস৭ স্মার্টফোনটি ছিল বিশ্বের প্রথম ডিভাইস যেখানে ডুয়েল পিক্সেল সেন্সর প্রযুক্তি ব্যবহৃত হয়, যা দ্রুত ফোকাস এবং কম আলোতেও উন্নত ফটোগ্রাফি নিশ্চিত করে।
  • ডিভাইসটি স্যামসাং পে সমর্থন করে, যা NFC ও MST—দুই ধরনের মোবাইল পেমেন্ট প্রযুক্তির মাধ্যমে কাজ করে।
  • ফোনটির মেটাল ও গ্লাস বডি ডিজাইন উন্নত গ্রিপ এবং প্রিমিয়াম লুক নিশ্চিত করে।

স্যামসাং গ্যালাক্সি এস৭ ফোনের বিভিন্নতা

[সম্পাদনা]
ফোন মডেলচিপসেটভ্যারিয়েন্ট/মার্কেট
গ্যালাক্সি এস৭স্যামসাং এক্সাইনোস ৮৮৯০
  • এস এম-জি ৯৩০এফ (ইন্টারন্যাশনাল সিঙ্গেল সিম)
  • এস এম-জি ৯৩০এফডি (ইন্টারন্যাশনাল ডুয়েল সিম, হংকং)
  • এস এম-জি ৯৩০ডাব্লিউ৮ (কানাডা)
  • এস এম-জি ৯৩০এস (সাউথ কোরিয়া, এস কে টেলিকম)
  • এস এম-জি ৯৩০কে (সাউথ কোরিয়া, কে টি)
  • এস এম-জি ৯৩০এল (সাউথ কোরিয়া, এল জি ইউ+)
গ্যালাক্সি এস৭কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০
  • এস এম-জি ৯৩০০ (চায়না ওপেন মডেল)
  • এস এম-জি ৯৩০ভি (ইউএসএ, ভেরিজন ওয়্যারলেস)
  • এস এম-জি ৯৩০এ (ইউএসএ, এটি অ্যান্ড টি)
  • এস এম-জি ৯৩০পি (ইউএসএ, স্প্রিন্ট)
  • এস এম-জি ৯৩০টি (ইউএসএ, টি-মোবাইল)
  • এস এম-জি ৯৩০আর৪ (ইউএসএ, ইউএস সেলুলার)
  • এস এম-জি ৯৩০৮ (চায়না, চায়না মোবাইল)
  • এস এম-জি ৯৩০ইউ (ইউএসএ, আনলকড)
গ্যালাক্সি এস৭ এজস্যামসাং এক্সাইনোস ৮৮৯০
  • এস এম-জি ৯৩৫এফ (ইন্টারন্যাশনাল সিঙ্গেল সিম, মালয়েশিয়া)
  • এস এম-জি ৯৩৫এফডি (ইন্টারন্যাশনাল ডুয়েল সিম, মালয়েশিয়া)
  • এস এম-জি ৯৩৫ডাব্লিউ৮ (কানাডা)
  • এস এম-জি ৯৩৫এস (সাউথ কোরিয়া, এস কে টেলিকম)
  • এস এম-জি ৯৩৫কে (সাউথ কোরিয়া, কে টি)
  • এস এম-জি ৯৩৫এল (সাউথ কোরিয়া, এল জি ইউ+)
গ্যালাক্সি এস৭ এজকোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০
  • এস এম-জি ৯৩৫০ (চায়না ওপেন মডেল, হংকং)
  • এস এম-জি ৯৩৫ভি (ইউএসএ, ভেরিজন ওয়্যারলেস)
  • এস এম-জি ৯৩৫এ (ইউএসএ, এটি অ্যান্ড টি)
  • এস এম-জি ৯৩৫পি (ইউএসএ, স্প্রিন্ট)
  • এস এম-জি ৯৩৫টি (ইউএসএ, টি-মোবাইল)
  • এস এম-জি ৯৩৫আর৪ (ইউএসএ, ইউএস সেলুলার)
  • এস এম-জি ৯৩৫ডি (জাপান, এনটিটি ডোকোমো)
  • এস এম-জি ৯৩৫জে (জাপান, কেডিডিআই)
  • এস এম-জি ৯৩৫ইউ (ইউএসএ, আনলকড)

সুযোগ সুবিধা

[সম্পাদনা]

স্যামসাং গ্যালাক্সি এস৭ মাইক্রো ইউএসবি ভি২.০ সংযুক্ত করা হয়েছে। ফোনটি এনএফসি সমর্থন করে। ফোনটি ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ফোনটি ৬০% চার্জ ৩০ মিনিটে হতে পারে। ফোনটিতে ওয়ারলেস চার্জিং সুবিধা রয়েছে। এছাড়া ফোনটি ডাস্ট প্রুফ এবং ওয়াটার রেসিস্ট্যান্ট সুবিধা রয়েছে। ফোনটিতে স্যামসাং পে ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় লেনদেন ও নিরাপত্তা হবে আরও সহজ। এর সুপার AMOLED ডিসপ্লে উজ্জ্বল রঙ ও স্পষ্ট ভিউয়িং এক্সপেরিয়েন্স দেবে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Samsung Galaxy S7 and S7 Edge: Curvier, faster, micro SD expansion—available March 11"। Ars Technica।
  2. "Samsung's Galaxy S7 and S7 Edge bring refinement to a proven design"। theverge.com।
  3. "Samsung Galaxy S7: 5 Things you may not know about Samsung's new flagship"। androidbeat.com। ১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭
  4. "Samsung Galaxy S7 and Galaxy S7 Edge Review"। ndtv.com।
  5. "Samsung Galaxy S7 anSamsung Galaxy S7"
  6. "Samsung Galaxy S7 camera sensors compared: Sony vs. Samsung"। gsmarena.com।
  7. "See the Samsung Galaxy S7 camera and its blazing fast autofocus in action"। phonearena.com।
  8. "Sony IMX378: Comprehensive Breakdown of the Google Pixel's Sensor and its Features"। xda-developers.com।
  9. "Samsung Galaxy"
  10. "Samsung Galaxy S7 - Full phone specifications"www.gsmarena.com। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৫