সৌদি আরবে পুঁজিবাজার কর্তৃপক্ষ টাওয়ার
| পুঁজিবাজার কর্তৃপক্ষ টাওয়ার | |
|---|---|
জুলাই ২০১৪ এ নির্মাণাধীন ক্যাপিটাল মার্কেট অথরিটি টাওয়ার | |
![]() | |
| সাধারণ তথ্যাবলী | |
| অবস্থা | নির্মাণ শেষ |
| ধরন | সুপারটাল আকাশচুম্বী |
| শহর | রিয়াদ |
| দেশ | সৌদি আরব |
| নির্মাণ শুরু | ২০১০ |
| সম্পূর্ণ | ২০২১ |
| উন্মুক্ত হয়েছে | ২০১৭ |
| নির্মাণব্যয় | $ ১ বিলিয়ন |
| উচ্চতা | ৩৮৫ মি (১,২৬৩ ফু) |
| কারিগরি বিবরণ | |
| তলার সংখ্যা | ৭২ (মেঝে) |
| তলার আয়তন | ১,৮২,১৩৭ বর্গমিটার (১৯,৬০,৫১০ বর্গফুট)[১] |
| লিফট | ৪০ |
পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ার হলো সৌদি আরবের রিয়াদে অবস্থিত ৩৮৫ মি (১,২৬৩ ফু) আকাশচুম্বী ভবন ।[২] ২০১০ সালে নির্মাণ শুরু হয় এবং ২০১৪ সালে শীর্ষস্থানীয় বিল্ডিং-এ পরিণত হয়। এটি কিংডম সেন্টার এবং বুর্জ রাফালকে ছাড়িয়ে রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে পরিণত হয়। এইচওকে এবং ওমরানিয়া দ্বারা ডিজাইন করা। ৭৬-তলা পিআইএফ টাওয়ারটি বিশ্বের সবচেয়ে উচ্চ প্রযুক্তির আকাশচুম্বী ভবনগুলির মধ্যে একটি। এটি কিং আব্দুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের কেন্দ্রবিন্দু। [৩]
টাওয়ারটিএলইইডি গোল্ড সার্টিফিকেশনের লক্ষ্যে রয়েছে। এতে একটি পর্যবেক্ষণ ডেক, দ্বিতল অলিন্দের পাশাপাশি দ্বি-উচ্চতা স্কাই লবি, একটি উদ্ভাবনী টুইন এলিভেটর সিস্টেম রয়েছে। এখানে দুটি ক্যাব একটি একক শ্যাফ্টে চলাচল করে এবং একটি ফিটনেস সেন্টার, পুলসহ বিভিন্ন সুবিধা এবং ক্যাফেটেরিয়া আছে।[৪][৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Capital Market Authority Tower | HOK"। Archilovers (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২১।
- ↑ "PIF Tower"। The Skyscraper Center। Council on Tall Buildings and Urban Habitat। ৩১ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৩।
- ↑ "HOK's CMA tower nears completion in riyadh, saudi arabia"। designboom | architecture & design magazine (ইংরেজি ভাষায়)। ৭ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯।
- ↑ "Up-and-Coming Tall Buildings"। www.architecturalrecord.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯।
- ↑ CityLab, Emily Nonko (১৩ জুলাই ২০১৭)। "Can a Sideways Elevator Help Designers Build Taller Skyscrapers?"। The Atlantic (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯।
