সৈয়দ মিসবাহউদ্দিন হুসেন
সৈয়দ মিসবাহউদ্দিন হুসেন | |
|---|---|
| Minister of Communications | |
| কাজের মেয়াদ ১৮ অক্টোবর ১৯৫৭ – ১৬ ডিসেম্বর ১৯৫৭ | |
| প্রধানমন্ত্রী | হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | অষ্টগ্রাম, ময়মনসিংহ জেলা, বঙ্গ প্রদেশ |
| আত্মীয়স্বজন | সৈয়দ মোয়াজ্জম উদ্দিন হোসেন (চাচাতো ভাই) ফজলে হাসান আবেদ (ভাতিজা-নাতি) |
| পেশা | রাজনীতিবিদ |
| পুরস্কার | খান বাহাদুর, CIE |
সৈয়দ মিসবাহউদ্দিন হুসেন ছিলেন একজন পাকিস্তানি রাজনীতিবিদ। তিনি পূর্ব পাকিস্তান থেকে দ্বিতীয় জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২] তিনি সোহ্রাওয়ার্দী সরকারের আমলে ১৮ অক্টোবর ১৯৫৭ থেকে ১৬ ডিসেম্বর ১৯৫৭ পর্যন্ত যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রারম্ভিক জীবন ও পরিবার
[সম্পাদনা]হুসাইন জন্মগ্রহণ করেন বঙ্গালি মুসলিম সৈয়দ একটি জমিদার পরিবারে। তাঁর জন্মস্থান ছিল বঙ্গ প্রদেশের এর ময়মনসিংহ জেলার জাওয়ানশাহী পরগনার অষ্টগ্রাম গ্রামে (বর্তমানে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত)। তাঁর চাচাতো ভাই সৈয়দ মোয়াজ্জম উদ্দিন হোসেন স্বাধীনতা-পূর্ব সময়ে বঙ্গের শিক্ষামন্ত্রী ছিলেন। তাঁর ভাতিজা-নাতি ফজলে হাসান আবেদ একজন প্রখ্যাত সমাজসংস্কারক ও ব্র্যাক এর প্রতিষ্ঠাতা।[৩]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]সৈয়দ মিসবাহউদ্দিন হুসেন পাকিস্তানের গণপরিষদের সদস্য ছিলেন।[৪][৫] তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে বাঙালির প্রতিনিধিত্বের অভাবের বিরুদ্ধে সমাবেশে বক্তব্য রেখেছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে এটি একটি "স্বল্প দৃষ্টিভঙ্গি নীতি" যা পাকিস্তানের "ধ্বংস" এনে দেবে।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Assembly, Pakistan Constituent (১৯৫১)। Debates: Official report (ইংরেজি ভাষায়)। Manager, Government of Pakistan Press। পৃ. ৪৭২।
- ↑ Constituent Assembly of Pakistan Debates: Official Report (ইংরেজি ভাষায়)। Manager of Publications.। ১৯৫৬। পৃ. ৩০৪৮।
- ↑ Ahmad, Saiyad Kamaluddin (২০২০), অনুক্রমিক বংশধারার গৌরবগাঁথা
- ↑ Rahman (Sheikh), Mujibur (১৯৯০)। Speeches of Sheikh Mujib in Pakistan Parliament: 1955-56 (ইংরেজি ভাষায়)। Hakkani Publishers। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৯।
- ↑ Legislature, Pakistan Constituent Assembly (1947-1954) (১৯৫৬)। Debates. Official Report (ইংরেজি ভাষায়)। পৃ. ৬১।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ Legislature, Pakistan Constituent Assembly (1947-1954) (১৯৫৬)। Debates. Official Report (ইংরেজি ভাষায়)। পৃ. ২৯২–২৯৩।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |