সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন
মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন | |
|---|---|
| ১৪তম বাংলাদেশের প্রধান বিচারপতি | |
| কাজের মেয়াদ ২৭ জানুয়ারি ২০০৪ – ২৮ ফেব্রুয়ারি ২০০৭ | |
| পূর্বসূরী | বিচারপতি কে. এম. হাসান |
| উত্তরসূরী | বিচারপতি মোঃ রুহুল আমিন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১ মার্চ ১৯৪০ লস্করপুর, হবিগঞ্জ, ব্রিটিশ ভারত (বর্তমান: বাংলাদেশ) |
| নাগরিকত্ব | |
| জাতীয়তা | বাংলাদেশী |
| বাসস্থান | ঢাকা |
| পেশা | আইন |
| জীবিকা | আইনবিদ |
| ধর্ম | ইসলাম |
বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন (জন্ম ১ মার্চ ১৯৪০) বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং ১৪-তম প্রধান বিচারপতি।[১][২]
জন্ম ও পারিবারিক পরিচিতি
[সম্পাদনা]সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে হবিগঞ্জ জেলার লস্করপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন।[২] তার পিতা সৈয়দ মুমিদুল হোসেন শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।[৩] বিচারপতি সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন (১৯১৭ - ২ আগস্ট ১৯৮১) বাংলাদেশের ২য় প্রধান বিচারপতি সম্পর্কে তার আপন চাচা।
কর্মজীবন
[সম্পাদনা]২০০৪ সালের ২৬ জানুয়ারি তারিখে বিচারপতি কে. এম. হাসানের অবসর গ্রহণের প্রেক্ষিতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের ১৪-তম প্রধান বিচারপতি হিসাবে সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেনকে নিয়োগ প্রদান করেন এবং তিনি ২০০৪ সালের ২৭ জানুয়ারি তারিখে প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন ও ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি তারিখে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।[২]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "তরফ অঞ্চলের সাহিত্যিক সৈয়দ আবুল হোসেন"। ১৪ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫।
- 1 2 3 লস্করপুর ইউনিয়ন তথ্য বাতায়ন।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন"। শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলাদেশের প্রধান বিচারপতি - বাংলাপিডিয়া হতে প্রাপ্ত নিবন্ধ।
- বাংলাদেশের প্রধান বিচারপতি যেভাবে নির্বাচন করা হয়।