সের
অবয়ব
সের একটি পরিমাপের একক যা ভর পরিমাপের জন্য এক সময় বাংলায় এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে ব্যবহৃত হতো। এক সের হলো ৯৩৩ গ্রাম এর সমান।[তথ্যসূত্র প্রয়োজন] বর্তমানে বাংলাদেশের অধিকাংশ জায়গাতে সেরকে কিলোগ্রাম হিসেবে ব্যবহার করা হয়।
সের এর সাথে বাংলায় ব্যবহৃত অন্যান্য এককের সম্পর্ক নিম্নরূপঃ
১ সের = ৪ পোয়া = ১৬ ছটাক = ৮০ তোলা অথবা ভরি = ৭৬৮০ রতি।
১ মণ = ৪০ সের।
মেট্রিক পদ্ধতির প্রচলনের ফলে বাংলাদেশ ও ভারত হতে সের এককটি প্রায় লোপ পেয়েছে, তবে গ্রামাঞ্চলে এখনো কথ্য ভাষা এবং চিরায়ত সাহিত্যে সের এবং অন্যান্য এককগুলির ব্যবহার দেখতে পাওয়া যায়।