বিষয়বস্তুতে চলুন

সেন নদী

সেন নদী
মানচিত্র
প্রাকৃতিক বৈশিষ্ট্য
মোহনাইংলিশ চ্যানেল
(সেন উপসাগর, ল্য আভ্র্‌)
৪৯°২৬′৫″ উত্তর ০°৭′৩″ পূর্ব / ৪৯.৪৩৪৭২° উত্তর ০.১১৭৫০° পূর্ব / 49.43472; 0.11750 (ইংলিশ চ্যানেল-সেন)
দৈর্ঘ্য৭৭৬ কিমি (৪৮২ মা)
অববাহিকার আকার৭৯,০০০ কিমি (৩১,০০০ মা)
অববাহিকার বৈশিষ্ট্য
নদী ব্যবস্থাসেন বেসিন
উপনদী 
  বামেইয়োন, Loing, Eure, Risle
  ডানেOurce, ওব, মার্ন, ওয়াজ, Epte
সেন
প্যারিস শহরে সেন
Topographic map of the Seine basin
মানচিত্র
স্থানীয় নামla Seine (ফরাসি)
অবস্থান
দেশফ্রান্স
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
  অবস্থানসুর্স-সেন
মোহনাইংলিশ চ্যানেল (ফরাসি: la Manche) (সেন উপসাগর, ল্য আভ্র্‌)
  অবস্থান
ল্য আভ্র/ওঁফ্লর
  স্থানাঙ্ক
৪৯°২৬′০২″ উত্তর ০°১২′২৪″ পূর্ব / ৪৯.৪৩৩৮৯° উত্তর ০.২০৬৬৭° পূর্ব / 49.43389; 0.20667
  উচ্চতা
 মি (০ ফু)
দৈর্ঘ্য৭৭৭ কিমি (৪৮৩ মা)
অববাহিকার আকার৭৯,০০০ কিমি (৩১,০০০ মা)
নিষ্কাশন 
  অবস্থানল্য আভ্র
  গড়৫৬০ মি/সে (২০,০০০ ঘনফুট/সে)
অববাহিকার বৈশিষ্ট্য
নদী ব্যবস্থাসেন অববাহিকা
উপনদী 
  বামেইয়োন, লোয়াঁ নদী, অ্যর নদী, রিল নদী
  ডানেউর্স নদী, ওব, মার্ন, ওয়াজ, এপ্ত নদী
সেন নদীর অববাহিকা
প্যারিসে সেন নদীর দৃশ্য, সম্মুখপটে পোঁ দেজাঁভালিদ সেতু, পশ্চাৎপটে আইফেল টাওয়ার (তুর এফেল)

সেন (ফরাসি: La Seine, আ-ধ্ব-ব: [la sɛn] লা সেন) উত্তর ফ্রান্সের একটি নদী।[] নদীটি পূর্ব-মধ্য ফ্রান্সে দিজোঁ শহরের ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে লঁগ্র মালভূমির সুর্স-সেন নামক অবস্থানে উৎপত্তি লাভ করে উত্তর-পশ্চিম দিকে ত্রোয়া, ফোঁতেনব্লো, প্যারিস এবং রুঅঁ শহরগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ইংলিশ চ্যানেলে পতিত হয়েছে।[] নদীটির নিষ্কাশন অববাহিকাটি প্যারিস অববাহিকা অঞ্চলে অবস্থিত, যা উত্তর ফ্রান্সের প্রায় সমস্ত অঞ্চল জুড়ে অবস্থিত।[] প্রাচীনকালে নদীটি সেকুয়ানা নামে পরিচিত ছিল।

সেন নদীর মোহনাটি প্রায় ১০ কিলোমিটার প্রশস্ত এবং এটির দুপাশে ল্য আভ্র্‌ এবং ওঁফ্লর বন্দর শহরগুলি অবস্থিত।[] নদীটির মোট দৈর্ঘ্য ৭৭৬ কিলোমিটার। মোহনা থেকে ৫৬০ কিলোমিটার উজানে বুর্গোইন অঞ্চলের (বর্তমান গ্রঁতেস্ত) বার-সুর-সেন শহর পর্যন্ত নদীটি বড় বজরা ও পর্যটকবাহী জাহাজের জন্য নৌপরিবহনের উপযোগী। এছাড়া সমুদ্রগামী জাহাজগুলি মোহনা থেকে ১২০ কিলোমিটার উজানে রুঅঁ শহর পর্যন্ত যেতে পারে। নদীর প্রায় সমগ্র দৈর্ঘ্য জুড়েই বিনোদনমূলক নৌকা চালনা করা সম্ভব। সেন নদীর অববাহিকার আয়তন প্রায় ৭৭,৭০০ বর্গকিলোমিটার। উত্তর থেকে ওব, মার্ন, ওয়াজ এবং দক্ষিণ দিকে থেকে ইয়োনঅ্যর উপনদীগুলি সেন নদীর সাথে মিলিত হয়েছে। এছাড়া নদীটি খালের মাধ্যমে এস্কো বা শেল্ডে, মোজ, রাইন, সোন এবং লোয়ার নদীর সাথে যুক্ত। ১৯১০ সালে এক ভয়াবহ বন্যায় সেন নদী উপচে পড়ে প্যারিসকে প্লাবিত করে। ১৯৯৩ ও ১৯৯৫ সালে আবারও বন্যা হয়।

ফ্রান্সের রাজধানীর প্যারিসে সেন নদীর উপরে নগরদৃশ্য-অবলোকনকারী সফরের জন্য "বাতো মুশ" (আক্ষরিক অর্থে মক্ষিকাতরী, উপর থেকে মাছির চোখের মতো দেখতে বলে) ধরনের নৌকাগুলি ব্যবহৃত হয়।[]

প্যারিসে সেন নদীর উপর দিয়ে ৩৭টি সেতু চলে গিয়েছে। সবচেয়ে বিখ্যাত সেতুগুলি হল পোঁ আলেক্সঁদ্র ৩ সেতু এবং পোঁ ন্যফ সেতু। এছাড়া প্যারিস শহরের বাইরে সেন নদীর উপর দিয়ে আরও কয়েক ডজন সেতু রয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sandre"Fiche cours d'eau - La Seine (----0010)"
  2. 1 2 A hand book up the Seine। G.F. Cruchley, 81, Fleet Street, 1840। ১৮৪০।
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Fluvi1" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. "River in Paris"। Paris Digest। ২০১৮। ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৮
  5. "History of the bridges of Paris"Come to Paris (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৫