সুফিয়ান ইবনে উয়াইনাহ
| আবু মুহাম্মাদ সুফিয়ান ইবনে উয়াইনাহ ইবনে মায়মুন আল হিলালি আল-কুফি | |
|---|---|
মক্কা নগরীর একটি ঐতিহাসিক ছবি যেখানে সুফিয়ান ইবনে উয়াইনাহ হাদিসের পণ্ডিত ছিলেন | |
| উপাধি | শাইখুল ইসলাম |
| জন্ম | ৭২৫ খ্রিস্টাব্দ/১০৭ হিজরি |
| মৃত্যু | ৮১৪খ্রিস্টাব্দ/১৯৮ হিজরি |
| অঞ্চল | মক্কা |
| মূল আগ্রহ | হাদিস, তাফসীর ও ফিকহ |
যাদেরকে প্রভাবিত করেছেন | |
সুফিয়ান ইবনে উয়াইনাহ (আরবি: ابو محمد سفيان بن عيينة بن ميمون الهلالي الكوفي) (৭২৫ – ফেব্রুয়ারি ২৫, ৮১৪) তাবেঈ-পরবর্তী যুগের মক্কার বিখ্যাত ইসলামিক পণ্ডিত। ইসলামের তৃতীয় প্রজন্ম তাবে-তাবেঈদের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে তিনি অন্যতম। তিনি মূলত হাদিস ও তাফসীর শাস্ত্রের তৎকালীন অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। ইমাম আয-যাহাবি তাঁকে "শাইখুল ইসলাম" হিসেবে অভিহিত করেন।[১]
জীবন
[সম্পাদনা]ইবনে উয়াইনাহর পিতা উয়াইনাহ ইবনে আবি ইমরান মূলত ছিলেন কুফার অধিবাসী, পরবর্তীতে মক্কায় স্থানান্তরিত হন। ইবনে উয়াইনাহ ৭২৫ সালে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষকদের মধ্যে ইমাম আয-যুহরি, আমর ইবনে দিনার উল্লেখযোগ্য। তিনি মক্কায় বাস করতেন। তাঁর ৯ জন ভাই ছিল, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ৪ জন হলেন মুহাম্মাদ, ইব্রাহিম, আদম ও ইমরান।
কর্মজীবন
[সম্পাদনা]ইবনে উয়াইনাহ একজন নির্ভরযোগ্য রাবি (হাদিস বর্ণনাকারী) ছিলেন। তাঁর ছাত্রদের মধ্যে ইমাম শাফিঈ ছিলেন জগৎবিখ্যাত ইমাম।
মৃত্যু
[সম্পাদনা]ইবনে উয়াইনাহ ৮১৪ সালে ৯১ বছর বয়সে মক্কায় মৃত্যুবরণ করেন।
অবদান
[সম্পাদনা]ইবনে উয়াইনাহ ইমাম মালিকের "মুয়াত্তা" অনুসরণ করে হাদিস সংকলন করেন। হাদিস সংকলনটি "আল-জামি" নামে পরিচিত। তিনি তাফসীর নিয়েও কাজ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ al-Dhahabi, Muhammad ibn Ahmad (১৯৫৭)। al-Mu`allimi (সম্পাদক)। Tadhkirah al-Huffaz (Arabic ভাষায়)। খণ্ড ১। Hyderabad: Dairah al-Ma`arif al-`Uthmaniyyah। পৃ. ২৬২–৫।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)