বিষয়বস্তুতে চলুন

সুনি সাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুনি সাদ
২০১৯ সালে আল আনসারের হয়ে সাদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হাসান আলি সাদ
জন্ম (1992-08-17) ১৭ আগস্ট ১৯৯২ (বয়স ৩৩)[]
জন্ম স্থান মিশিগান, মার্কিন যুক্তরাষ্ট্র
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
পেনাং
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:০৫, ১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

হাসান আলি সাদ (আরবি: حسن علي سعد, ইংরেজি: Soony Saad; জন্ম: ১৭ আগস্ট ১৯৯২; সুনি সাদ নামে সুপরিচিত) হলেন একজন মার্কিন–লেবানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মালয়েশীয় ক্লাব পেনাং এবং লেবানন জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৮ সালে, সাদ মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৭ দলের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৩ সালে লেবাননের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; লেবাননের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৭ ম্যাচে ৭টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

হাসান আলি সাদ ১৯৯২ সালের ১৭ই আগস্ট তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

সাদ মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৭ এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ৮ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।

সাদ কাতারে অনুষ্ঠিত ২০২৩ এএফসি এশিয়ান কাপের জন্য ঘোষিত লেবাননের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছিলেন,[][] যেখানে তিনি এক ম্যাচে অংশগ্রহণ করেছেন।[]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
লেবানন২০১৩
২০১৪
২০১৬
২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১
২০২২
২০২৩১০
২০২৪
সর্বমোট৩৭

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "AFC Asian Cup 2023™ Qatar squad lists" [এএফসি এশিয়ান কাপ ২০২৩™ কাতার দলের তালিকা] (পিডিএফ)the-afc.com (ইংরেজি ভাষায়)। এশিয়ান ফুটবল কনফেডারেশন। ৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৪
  2. "منتخب لبنان يعلن تشكيلته إلى كأس آسيا" [এশিয়ান কাপের জন্য লেবানন জাতীয় দল ঘোষণা করেছে] (আরবি ভাষায়)। লেবানীয় ফুটবল অ্যাসোসিয়েশন। ৩০ ডিসেম্বর ২০২৩। ১ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৪
  3. "Lebanon » Appearances Asian Cup 2023" [লেবানন » এশিয়ান কাপ ২০২৩-এ অংশগ্রহণ]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]