বিষয়বস্তুতে চলুন

সুগুত

সুগুত
শহর
সুগুত তুরস্ক-এ অবস্থিত
সুগুত
সুগুত
স্থানাঙ্ক: ৪০°১′৭″ উত্তর ৩০°১০′৫৩″ পূর্ব / ৪০.০১৮৬১° উত্তর ৩০.১৮১৩৯° পূর্ব / 40.01861; 30.18139
দেশ তুরস্ক
অঞ্চলমারমারা
প্রদেশবিলেসিক
সরকার
  মেয়রওসমান গনী (একেপি)
  গভর্নরবেরকান সেনমেজাই
আয়তন
  জেলা৫৩০ বর্গকিমি (২০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৯)১৩,১৪২
পোস্ট কোড১১৬০০
এলাকা কোড(+৯০) ০২২৮
ওয়েবসাইটwww.sogut.bel.tr
সুগুতে অবস্থিত আরতুগ্রুল গাজির যাদুঘর।

সুগুত (তুর্কি: Söğüt) তুরস্কের বিলেসিক প্রদেশের একটি পাহাড়ী ছোট শহর। এটি দেশের উত্তর-পশ্চিমের মারমারা অঞ্চলে অবস্থিত। যার আয়তন ৫৯৯ বর্গকিলোমিটার। পশ্চিমে বিলেসিক সীমান্ত, উত্তরে গুলপাজারি, উত্তর-পূর্ব দিকে ইনহিসার, দক্ষিণ-পূর্ব দিকে তেপেবাসি এবং দক্ষিণ-পশ্চিমে বুজুইউক। সুগুত জেলায় ৫টি পৌরসভা এবং ২৩টি গ্রাম রয়েছে। এটি ছিল উসমানীয় সাম্রাজ্যের প্রথম রাজধানী।[]

জনসংখ্যা

[সম্পাদনা]

২০০৯ সালে জনসংখ্যা ছিল ১৫০০৭ জন। ২০১৩ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা হলো ১৪,২১৬ জন। ২০১৯ সালের হিসাব অনুযায়ী এই জেলার জনসংখ্যা হলো ১৩,১৪২ জন।[]

ইতিহাস

[সম্পাদনা]

তুরস্কের স্বাধীনতা যুদ্ধের সময় সুগুত তিনবার গ্রীক সেনাদের দখলে ছিল: ৮-১১ জানুয়ারী ১৯২১, ২৪ মার্চ -২১ এপ্রিল ১৯২১ এবং ১২ জুলাই ১৯২১-৬ সেপ্টেম্বর ১৯২২।

আজ সুগুত তুরস্কের[] বিলাসিক প্রদেশের আর্দ্র নদী উপত্যকার একটি ছোট শহর। তুর্কি ইতিহাস এবং অটোমান সুলতানদের জীবন-আকার সুগুত এথনোগ্রাফিকাল জাদুঘরে প্রদর্শিত হয়। এছাড়া এটি বিলাসিক প্রদেশের বিলাসিক ও বুজুইইক শহরের পর তৃতীয় বৃহত্তম শহর। সুগুতের বাজার প্রতি বৃহস্পতিবার খোলা থাকে। পরিদর্শন ও কেনাকাটা করার জন্য ইনহিসার এবং ইয়েনিপাযার লোক আসে।

দর্শনীয় স্থানসমূহ

[সম্পাদনা]
  • আরতুগ্রুল গাজীর সমাধি
  • হামিদিয়া মসজিদ
  • আরতুগ্রুল গাজী জাদুঘর
  • হামিদিয়া একাডেমি
  • সেলেবী সুলতান মাহমুদ মসজিদ
  • কুয়ুলু মসজিদ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sogut, 'the first Ottoman capital', resurrected as a tourist hot spot"Sogut, 'the first Ottoman capital', resurrected as a tourist hot spot (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০
  2. "Söğüt (Söğüt, Bilecik, Turkey) - Population Statistics, Charts, Map, Location, Weather and Web Information"www.citypopulation.de। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০
  3. "Sogut | Turkey"Encyclopedia Britannica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০