সিদ্ধেশ্বরী গার্লস কলেজ
| নীতিবাক্য | শিক্ষা সমতা প্রগতি শান্তি |
|---|---|
| ধরন | বেসরকারি নারী মহাবিদ্যালয় |
| স্থাপিত | ১৯৬৬ |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা শিক্ষা বোর্ড |
| ইআইআইএন | ১০৮৩৫২ |
| অধ্যক্ষ | মোঃ হাবীরুর রহমান |
| শিক্ষার্থী | ৫,৯৯৪ |
| স্নাতক | ৩,৫০৮ |
| স্নাতকোত্তর | ৪৫৮ |
অন্যান্য শিক্ষার্থী | ২,০২৮ (এইচএসসি) |
| ঠিকানা | ১৪৮, নিউ বেইলি রোড , , ৪০০০ , বাংলাদেশ |
| শিক্ষাঙ্গন | সিটি কর্পোরেশন এলাকা, ২.৬০ একর (১.০৫ হেক্টর) |
| ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | sgc |
![]() | |
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ বাংলাদেশের ঢাকা শহরের একটি বেসরকারি নারী মহাবিদ্যালয়। এটি শহরের ১৪৮ নিউ বেইলি রোডে অবস্থিত এবং ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, স্নাতক (পাস), ১০টি বিষয়ে স্নাতক (সম্মান), ৬টি বিষয়ে স্নাতকোত্তর এবং একটি প্রফেশনাল কোর্স চালু আছে।[১][২] প্রতিষ্ঠানের সব আসন নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত।
ইতিহাস
[সম্পাদনা]ঢাকা মহানগরীর বেইলী রোডে অবস্থিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজ নারী শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৬ সালে মাত্র ৪২ জন ছাত্রী নিয়ে কলেজটির যাত্রা শুরু হয়। বর্তমানে এটি উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত প্রায় ছয় হাজার শিক্ষার্থীর একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। তিন একর জমির ওপর প্রতিষ্ঠিত এই কলেজের দুটি ক্যাম্পাস রয়েছে, যা একটি সংযোগ সেতুর মাধ্যমে যুক্ত। কলেজের ১২টি সুসজ্জিত ভবন ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের জন্য উপযোগী শিক্ষার আবহ সৃষ্টি করেছে।[৩]
অবকাঠামো
[সম্পাদনা]সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অবকাঠামোর মধ্যে রয়েছে দুই তলা প্রশাসনিক ও অধ্যক্ষ ভবন, তিন তলা ও চার তলা দুটি উচ্চ মাধ্যমিক একাডেমিক ভবন, চার তলা লাইব্রেরি ভবন, পাঁচ তলা কমার্স একাডেমিক ভবন, পাঁচ তলা অনার্স একাডেমিক ভবন এবং লিফটযুক্ত দশ তলা অনার্স-মাস্টার্স একাডেমিক ভবন। এছাড়া কলেজ প্রাঙ্গণে একটি নতুন আট তলা একাডেমিক ভবন ও ছয় তলা হোস্টেল ভবন রয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য কলেজের নিজস্ব ফুট ওভার ব্রিজ নির্মিত হয়েছে। সব শ্রেণিকক্ষে জেনারেটরের সুবিধা বিদ্যমান।[১]
উপলব্ধ কোর্স
[সম্পাদনা]- উচ্চ মাধ্যমিক
- বিজ্ঞান
- মানবিক
- বাণিজ্য
- স্নাতক (পাস)
- বিএ (পাস)
- বিবিএস (পাস)
- বিএসএস (পাস)
- স্নাতক সম্মান
- উদ্ভিদবিদ্যা
- বাংলা
- ইংরেজি
- অর্থনীতি
- গার্হস্থ্য অর্থনীতি
- সমাজকর্ম
- হিসাববিজ্ঞান
- ব্যবস্থাপনা
- মার্কেটিং
- ফিন্যান্স এন্ড ব্যাংকিং
- মাস্টার্স শেষ পর্ব
- হিসাববিজ্ঞান
- উদ্ভিদবিদ্যা
- ইংরেজি
- ব্যবস্থাপনা
- মার্কেটিং
- সমাজকর্ম
- প্রোফেশনাল (সম্মান)
- ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)
সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]- বিতর্ক সংঘ
- বিজ্ঞান পরিষদ
- সাংস্কৃতিক পরিষদ
- ইংরেজি ল্যাংগুয়েজ ক্লাব
- বাংলা ভাষা সংঘ
- বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর
- গার্ল গাইড
- রোভার স্কাউট দল
ফলাফল
[সম্পাদনা]২০০৯ থেকে ২০২৫ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ১৬,০২৫ জন, পাস করেছে ১৪,৯১৯ জন, ফেল করেছে ১,১০৬ জন, এ+ পেয়েছে ২,০২৮ জন, শতকরা পাস করেছে ৯৩.১০%, শতকরা এ+ পেয়েছে ১২.৬৬%।[৪]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "মূল পাতা"। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৫।
- ↑ "SIDDHESWARI GIRLS COLLEGE"। nu.ac.bd। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৫।
- ↑ "কলেজ সম্পর্কে"। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৫।
- ↑ "siddheswari-girls-college"। Sohopathi। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২৫।
