বিষয়বস্তুতে চলুন

সিটি সেন্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিটি সেন্টার
মানচিত্র
রেকর্ড উচ্চতা
২০১২ হতে ২০২৫ বিশ্বের সর্বোচ্চ ভবন[I]
পূর্ববর্তী রেকর্ডবাংলাদেশ ব্যাংক ভবন
পরবর্তী রেকর্ডপিন্যাকেল
সাধারণ তথ্যাবলী
অবস্থাশীর্ষস্থানীয় ভবন
অবস্থান৯০/১ মতিঝিল সড়ক, দিলকুশা, ঢাকা - ১০০০, বাংলাদেশ
ঠিকানামতিঝিল, ঢাকা
স্থানাঙ্ক২৩°৪৩′৪৬″ উত্তর ৯০°২৫′৩″ পূর্ব / ২৩.৭২৯৪৪° উত্তর ৯০.৪১৭৫০° পূর্ব / 23.72944; 90.41750
নির্মাণ শুরু২১ সেপ্টেম্বর ২০০৪
প্রাক্কলিত সমাপন৩১ ডিসেম্বর ২০১২
কার্যারম্ভ১৪ এপ্রিল ২০১৩
উচ্চতা১১৮ মিটার (৩৮৭ ফুট)[১]
কারিগরি বিবরণ
তলার সংখ্যা৩৭ তলা (পার্কিঙের জন্য ১০টি)
তলার আয়তন৪,৮২,৪১৩ বর্গফুট
নকশা ও নির্মাণ
নির্মাতাওরিয়ন গ্রুপ

সিটি সেন্টার ঢাকার মতিঝিলে অবস্থিত একটি বাণিজ্যিক বহুতল ভবন এবং এটি বাংলাদেশের দ্বিতীয় উচ্চতম ভবন। এটি মতিঝিলের কেন্দ্রস্থলে অবস্থিত এবং ১১৮ মিটার (৩৮৭ ফুট) উচ্চতা পর্যন্ত বিস্তৃত।[২] ২০১২ সালে এটি টপ্ড্ আউট হয় এবং ঢাকা ও বাংলাদেশ উভয়েরই সর্বোচ্চ উচ্চতার ভবন হয়ে উঠে। এরপর ২০২৫ সালে পিনাকলের টপ্ড্ আউট হয় এবং ২০২৬ সালে তা সম্পন্ন হওয়ায় এটি এখন দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার ভবন।[৩][৪][৫][৬] এতে ৩৭টি তলা রয়েছে, যার মধ্যে দশটি পার্কিংয়ের জন্য বরাদ্দ।

সুবিধাসমূহ

[সম্পাদনা]

সিটি সেন্টার বাংলাদেশের প্রথম ভবন যেখানে বহুতল গাড়ি পার্কিং সুবিধা প্রদান করা হয়। ভবনটিতে একটি ছোট কনভেনশন সেন্টার এবং বিনোদনমূলক স্থান রয়েছে, সেইসাথে একটি অ্যাট্রিয়াম রয়েছে। ভবনটি বাণিজ্যিক ব্যবহারের জন্য নির্মিত হলেও জনসাধারণের জন্য উন্মুক্ত। ভবনটিতে হেলিকপ্টার নামারও ব্যবস্থা আছে।[৭]

চিত্রশালা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "City Centre, Dhaka"। Emporis। ৮ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  2. ↑ GmbH, STR Germany। "City Centre, Dhaka | 1208095 | EMPORIS"। www.emporis.com। ১৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০২৬।
  3. ↑ "Shanta hands over Pinnacle, Bangladesh's first 40-storey skyscraper | The Daily Star"। www.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মে ২০২৬।
  4. ↑ "Welcome to the age of glass facades"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ১ মে ২০২৬।
  5. ↑ "Dhaka to get 40-storey skyscraper | The Daily Star"। www.thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মে ২০২৬।
  6. ↑ "Shanta Pinnacle handover marks completion of Bangladesh's first 40-storey skyscraper"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ১৯ এপ্রিল ২০২৬। সংগ্রহের তারিখ ১ মে ২০২৬।
  7. ↑ "যেন ছুঁতে চায় আকাশটাকে"। www.kalerkantho.com। 2017-11। সংগ্রহের তারিখ 2023-05-07। {{ওয়েব উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]