বিষয়বস্তুতে চলুন

সিংহপেরুমালকোয়িল

সিংহপেরুমালকোয়িল
சிங்கபெருமாள்கோவில்
শহর
সিংহপেরুমাল মন্দির
সিংহপেরুমাল মন্দির
সিংহপেরুমালকোয়িল তামিলনাড়ু-এ অবস্থিত
সিংহপেরুমালকোয়িল
সিংহপেরুমালকোয়িল
তামিলনাড়ু তথা ভারতে সিংহপেরুমালকোয়িলের অবস্থান
স্থানাঙ্ক: ১২°৪৬′১৩″ উত্তর ৮০°০০′৩১″ পূর্ব / ১২.৭৭০৩° উত্তর ৮০.০০৮৭° পূর্ব / 12.7703; 80.0087
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেঙ্গলপট্টু
জনসংখ্যা (২০১১)
  মোট১৩,৫৬৬
ভাষা
  দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০৩২০৪
টেলিফোন কোড৯১-৪৪
যানবাহন নিবন্ধনTN-19 (টিএন-১৯)

সিংহপেরুমালকোয়িল দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলায় চেন্নাই শহরের উপকণ্ঠে চেঙ্গলপট্টুমারাইমালাইনগর শহরদ্বয়ের মাঝে অবস্থিত একটি জনগণনা শহর। ২০০১ খ্রিস্টাব্দে শহরটির জনসংখ্যা ছিলো ৮,০৫৭ জন৷[]

বিষ্ণুর অবতার নৃসিংহকে উৎসর্গ করে নির্মিত পাঠলাদ্রি মন্দিরটি এই শহরেই অবস্থিত৷ চেন্নাই থেকে চেঙ্গলপট্টুগামী অংশে গ্র্যানন্ড সাদার্ন ট্রাঙ্ক রোড বা ৪৫ নং জাতীয় সড়কের নিকটেই এটি রয়েছে৷

শিবের নামে উৎসর্গীকৃত দুটি জোড়া মন্দির তথা ঔষধীশ্বর এবং কচ্ছপেশ্বর মন্দিরদুটি রয়েছে নিকটবর্তী তিরুকচুরে অবস্থিত৷ এদুটি ষষ্ঠ শতাব্দীতে তেবারম উল্লিখিত ২৭৫ টি পাঠল প্রাপ্ত স্থলম তোণ্ডাইনাড়ু শিবমন্দিরের তালিকাভুক্ত৷

এই অঞ্চলটিতে রয়েছে চেন্নাই শহরতলি রেলওয়ের সিংহপেরুমালকোয়িল রেলওয়ে স্টেশন৷

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]
ধর্মভিত্তিক জনগণনা-২০১১[]
ধর্ম শতাংশ(%)
হিন্দু
 
৮৮.৩৫%
মুসলিম
 
৮.৬২%
খ্রিষ্টান
 
১.৮২%
শিখ
 
০.১০%
বৌদ্ধ
 
০.০২%
জৈন
 
০.৪২%
অন্যান্য
 
০.০০%
অবিবৃত
 
০.৬৬%

২০১১ খ্রিটাব্দে ভারতের জনগণনা অনুযায়ী[] সিংহপেরুমালকোয়িলের মোট জনসংখ্যা ১৩,৫৬৬ জন, যেখানে ৬,৭৭৯ জন পুরুষ ও ৬,৭৮৭ জন নারী৷ অর্থাৎ প্রতিহাজার পুরুষে ১০০১ জন নারীর বাস৷[] মোট পরিবার সংখ্যা ৩,৫২০ টি৷ ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ১,৬৬৮, যা মোট জনসংখ্যার ১২.৩০ শতাংশ৷ সিংহপেরুমালকোয়িলের মোট সাক্ষরতার হার ৮৬.৯৬ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯৩.২৪ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৮০.৬৬ শতাংশ৷[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০০৮
  2. "Population By Religious Community - Tamil Nadu" (XLS)। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৫
  3. "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১১
  4. "Census Info 2011 Final population totals"। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪
  5. https://www.census2011.co.in/data/town/629571-singaperumalkoil-tamil-nadu.html