বিষয়বস্তুতে চলুন

সালিহা সুলতান (উসমানীয় রাজকন্যা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সালিহা সুলতান
জন্ম১০ আগষ্ট ১৮৬২
দলমাবাচ প্রাসাদ, কনস্টান্টিনোপল, অটোমান সাম্রাজ্য
(now ইস্তাম্বুল, তুরস্ক)
মৃত্যুপ্রায় ১৯৪১ (বয়স ৭৮৭৯)
কায়রো, মিশর
সমাধি
খেদিভ তৌফিক মাজার, কায়রো, মিশর
দাম্পত্য সঙ্গীআহমেদ জুলকিফিল পাশা
বংশধরকামিল হানিমসুলতান
পূর্ণ নাম
তুর্কি: Fatma Saliha Sultan
উসমানীয় তুর্কি: فاطمہ صالحہ سلطان
রাজবংশঅটোমান
পিতাআব্দুল আজিজ (উসমানীয় সুলতান)
মাতাডুরুনেভ কাদিন
ধর্মসুন্নি ইসলাম

সালিহা সুলতান (তুর্কি: Fatma Saliha Sultan; উসমানীয় তুর্কি: فاطمہ صالحہ سلطان; ১০ আগস্ট ১৮৬২ – আনু. ১৯৪১) ছিলেন একজন উসমানীয় রাজকন্যা। তিনি উসমানীয় সুলতান আব্দুল আজিজ এবং তাঁর স্ত্রী ডুরুনেভ কাদিনের কন্যা ছিলেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

সালিহা সুলতান ১৮৬২ সালের ১০ আগস্ট দলমাবাহচে প্রাসাদে জন্মগ্রহণ করেন। [] [][] তাঁর পিতা উসমানীয় সুলতান আব্দুল আজিজ ছিলেন দ্বিতীয় মাহমুদ ও পেরতেভনিয়াল সুলতানের পুত্র। তাঁর মা ডুরুনেভ কাদিন ছিলেন প্রিন্স মাহমুদ ডিজিয়াপস-এলপা এবং প্রিন্সেস হালিমে সিকোতুয়ার কন্যা।[] তিনি ছিলেন তাঁর পিতার জ্যেষ্ঠ কন্যা এবং মায়ের দ্বিতীয় সন্তান। তিনি যুবরাজ শাহজাদা ইউসুফ ইজ্জেদ্দিনের ছোট বোন ছিলেন। [] []

১৮৬৯ সালে ওয়েলসের রাজকুমারী আলেকজান্দ্রা যখন তাঁর স্বামী ওয়েলসের রাজকুমার এডওয়ার্ডের (পরবর্তীকালে সপ্তম এডওয়ার্ড) সাথে ইস্তাম্বুল সফরে আসেন, তখন সালিহা সুলতান তাঁর সাথে সাক্ষাৎ করেন।[]

১৮৭৬ সালের ৩০ মে সালিহা সুলতানের পিতা আব্দুল আজিজ তাঁর মন্ত্রীদের দ্বারা পদচ্যুত হন এবং তাঁর স্থলাভিষিক্ত হয়ে তাঁর ভাইপো পঞ্চম মুরাদ সুলতান হন।[] পরের দিন সালিহা সুলতানকে ফেরিয়ে প্রাসাদে স্থানান্তর করা হয়।[] তাঁর মা এবং আব্দুল আজিজের অন্তঃপুরের অন্যান্য নারীরা ডলমাবাহচে প্রাসাদ ছেড়ে যেতে চাননি। তাই তাঁদের জোরপূর্বক ফেরিয়ে প্রাসাদে পাঠানো হয়। এই স্থানান্তরের সময় তাঁদের দেহ তল্লাশি করা হয় এবং তাঁদের কাছে থাকা সমস্ত মূল্যবান জিনিসপত্র কেড়ে নেওয়া হয়। [] ১৮৭৬ সালের ৪ জুন[] রহস্যজনক পরিস্থিতিতে আবদুল আজিজ মারা যান। []

তখন চৌদ্দ বছর বয়সী সালিহা সুলতান তাঁর মা এবং উনিশ বছর বয়সী ভাইয়ের সাথে ফেরিয়ে প্রাসাদে বসবাস করতে থাকেন।[১০]

বিবাহ

[সম্পাদনা]

১৮৭৫ সালে মিশরের খেদিভ ইসমাইল পাশার পুত্র ইব্রাহিম হিলমি পাশার সাথে সালিহা সুলতানের বাগদান সম্পন্ন হয়। [] তবে তাঁর পিতার ক্ষমতাচ্যুতির পর এই বাগদান ভেঙে যায়। []

১৮৮৯ সালে সুলতান দ্বিতীয় আবদুল হামিদ তাঁর দুই বোন—নাজিম সুলতান ও এসমা সুলতান এবং নিজের কন্যা জেকিয়ে সুলতানের সাথে সালিহা সুলতানেরও যৌতুক ও বিয়ের ব্যবস্থা করেন। [] ১৮৮৯ সালের ২০ এপ্রিল ইলদিজ প্রাসাদে কুর্দজাদে ইসমাইল হাক্কি পাশার পুত্র আহমেদ জুলকিফিল পাশার সাথে তাঁর বিয়ে সম্পন্ন হয়। [] [][১১]

এই দম্পতিকে উসকুদারে অবস্থিত একটি জলমুখী (ওয়াটারফ্রন্ট) প্রাসাদ উপহার দেওয়া হয়েছিল।[১২] তাঁদের সংসারে কামিল হানিমসুলতান নামে একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে। ১৮৯০ সালে জন্ম নেওয়া এই কন্যাটি ১৮৯৬ সালে মাত্র ছয় বছর বয়সে মারা যায়। [][১১]

১৯২৪ সালে উসমানীয় রাজপরিবারকে নির্বাসনে পাঠানো হলে সালিহা সুলতান ও তাঁর স্বামী মিশরের কায়রোতে গিয়ে বসবাস শুরু করেন।[১১]

মৃত্যু

[সম্পাদনা]

সালিহা সুলতান ১৯৪১ সালে মিশরের কায়রোতে প্রায় ৭৯ বছর বয়সে মারা যান এবং তাঁকে খেদিভ তৌফিকের সমাধিতে সমাহিত করা হয়। [] [] একই বছর তাঁর স্বামীও মারা যান।[১১]

সম্মাননা

[সম্পাদনা]

সন্তান

[সম্পাদনা]

আহমেদ জুলকিফিলের সাথে সালিহা সুলতানের একটি কন্যা ছিল:

  • কামিল হানিমসুলতান (আনু. ১৮৯০, ইস্তাম্বুল – আনু. ১৮৯৬)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Uluçay 2011
  2. 1 2 3 4 5 6 Sakaoğlu 2008
  3. Uçan, Lâle (২০১৯)। Dolmabahçe Sarayı'nda Çocuk Olmak: Sultan Abdülaziz'in Şehzâdelerinin ve Sultanefendilerinin Çocukluk Yaşantılarından Kesitler। FSM İlmî Araştırmalar İnsan ve Toplum Bilimleri Dergisi। পৃ. ২৩২।
  4. Açba, Leyla (২০০৪)। Bir Çerkes prensesinin harem hatıraları। L & M। পৃ. ২২আইএসবিএন ৯৭৮-৯-৭৫৬-৪৯১৩১-৭
  5. Grey, Maria Georgina Shirreff (১৮৭০)। Journal of a Visit to Egypt, Constantinople, the Crimea, Greece, &c:In the Suite of the Prince and Princess of Wales। Harper। পৃ. ১৬৫–৬৬।
  6. Zürcher, Erik J. (১৫ অক্টোবর ২০০৪)। Turkey: A Modern History, Revised Edition। I.B.Tauris। পৃ. ৭৩। আইএসবিএন ৯৭৮-১-৮৫০-৪৩৩৯৯-৬
  7. Shaw, Stanford J.; Shaw, Ezel Kural (১৯৭৬)। History of the Ottoman Empire and Modern Turkey: Volume 2, Reform, Revolution, and Republic: The Rise of Modern Turkey 1808-1975, Volume 11। Cambridge University Press। পৃ. ১৬৪আইএসবিএন ৯৭৮-০-৫২১-২৯১৬৬-৮
  8. 1 2 3 4 5 Brookes 2010
  9. Davison, Roderic H. (৮ ডিসেম্বর ২০১৫)। Reform in the Ottoman Empire, 1856-1876। Princeton University Press। পৃ. ৩৪১। আইএসবিএন ৯৭৮-১-৪০০-৮৭৮৭৬-৫
  10. Şerofoğlu, Ömer Faruk (২০০৪)। Abdülmecid Efendi, Ottoman prince and painter। YKY। পৃ. ২৪। আইএসবিএন ৯৭৮-৯-৭৫০-৮০৮৮৩-৮
  11. 1 2 3 4 Adra, Jamil (২০০৫)। Genealogy of the Imperial Ottoman Family 2005। পৃ. ১৬
  12. Tuğlacı, Pars; Güler, Ara (১৯৮১)। Osmanlı mimarlığında batılılaşma dönemi ve Balyan ailesi। İnkılâp ve Aka। পৃ. ২০৬।
  13. 1 2 3 Yılmaz Öztuna (১৯৭৮)। Başlangıcından zamanımıza kadar büyük Türkiye tarihi: Türkiye'nin siyasî, medenî, kültür, teşkilât ve san'at tarihi। Ötüken Yayınevi। পৃ. ১৬৫।