বিষয়বস্তুতে চলুন

সারাহ খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সারাহ্ খান
জন্ম (1992-07-14) ১৪ জুলাই ১৯৯২ (বয়স ৩৩)[]
জাতীয়তাপাকিস্তানি
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১২–বর্তমান
দাম্পত্য সঙ্গীফালাক শাবির
আত্মীয়নুর জাফর খান (বোন)

সারাহ খান ( উর্দু: سارہ خان ) হলেন একজন পাকিস্তানি অভিনেত্রী যিনি উর্দু ভাষার টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন।[] তিনি সারাহ ফালাক নামেও পরিচিত। তিনি সবা ধারাবাহিকে মিরাল চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিতি পেয়েছেন।

কর্মজীবন

[সম্পাদনা]

২০১২ সালে হাম টিভির টেলিভিশন ধারাবাহিক বাদি আপা-তে পার্শ্ব চরিত্রে অভিনয় করে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন এবং বেশ কয়েকটি সফল টেলিভিশন ধারাবাহিকে ছোটখাটো অভিনয় পালন করেছেন।[] ২০১৫ সালে মুমাল প্রযোজিত রোমান্টিক নাটক আলবিদা-তে স্বার্থপর সুবিধাবাদী চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।[] এরপর তিনি রহস্য নাটক মোহব্বত আগ সি (২০১৫)-তে একজন মাথামোটা গৃহিণীর চরিত্রে অভিনয় করেন, যা তাকে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে হাম পুরস্কার এনে দিয়েছিল। পরবর্তীতে তিনি রোমান্টিক নাটক তুমহারে হ্যায় (২০১৭), কালো জাদুভিত্তিক রোম্যান্স নাজার-ই-বাদ (২০১৭) এবং ভৌতিক নাটক বেলাপুর কি দায়ান (২০১৮)-এ প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক স্বীকৃতি এবং জনসাধারণের প্রশংসা অর্জন করেছেন, যার ফলে তিনি সেরা অভিনেত্রী বিভাগে হাম পুরস্কারের জন্যেও মনোনয়ন পেয়েছিলেন। ২০১৮ সালে রহস্য নাটক বন্দ খিরকিয়ান-এ অভিনয়ের জন্য তিনি আরও প্রশংসা কুড়িয়েছেন।[][][][]

ব্যক্তিজীবন

[সম্পাদনা]

সারাহ খান ২০২০ সালের জুলাই মাসে পাকিস্তানি গায়ক এবং গীতিকার ফালাক শাবিরকে বিয়ে করেছেন।[][১০][১১] বিয়ের পর থেকে তিনি সারাহ ফালাক নামেও পরিচিতি পেয়েছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Nimra (২০১৯)। "Sarah Khan and Noor Khan at a recent event"Style। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৯
  2. "Female newcomers ruling Pakistan entertainment industry"www.pakistantoday.com.pk (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮
  3. "Hindi Tv Show Badi Aapa - Full Cast and Crew"nettv4u (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২১
  4. "Alvida Cast | Crew | Tv.com.pk"www.tv.com.pk। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২১
  5. "WATCH: Celebrities Agha Ali and Sara Khan address engagement rumours"ARYNEWS (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৩ সেপ্টেম্বর ২০১৭। ১২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮
  6. "Actors Sarah Ali Khan and Aagha Ali look regal as bride and groom"Business Recorder। ২ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৮
  7. "Love, reflections on life in Mere Bewafa"The Nation (মার্কিন ইংরেজি ভাষায়)। ৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৮
  8. Khan, Saira (১৭ নভেম্বর ২০১৮)। "HIP Exclusive: Sarah Khan To Star With Syed Jibran In 'Meray Hum Dum'"HIP (ইংরেজি ভাষায়)। ২৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯
  9. https://www.thenews.com.pk/latest/687124-tv-actress-sarah-khan-gets-engaged-to-singer-falak-shabir
  10. "Wedding festivities of Sarah Khan, Falak Shabbir begin"The Express Tribune (ইংরেজি ভাষায়)। ১৬ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২০
  11. Haq, Irfan Ul (২১ জুলাই ২০২০)। "Falak Shabir says he proposed to Sarah Khan right after their second meeting"Images (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২০