বিষয়বস্তুতে চলুন

শেরখালী সরকারি মহিলা কলেজ, সিরাজগঞ্জ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেরখালী সরকারি মহিলা কলেজ, সিরাজগঞ্জ
প্রাক্তন নাম
শেরখালী সরকারি মহিলা ডিগ্রি কলেজ
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৯৭
ইআইআইএন১২৮৩৬২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষমোঃ মুস্তাফিজুল হক
অবস্থান,
শিক্ষাঙ্গনশেরখালি
অধিভুক্তিমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটbwdc.edu.bd

শেরখালী সরকারি মহিলা কলেজ, সিরাজগঞ্জ (পূর্বনাম: সরকারি বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ) বাংলাদেশের একটি সরকারি কলেজ। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদর শেরখালি গ্রামে অবস্থিত এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে ছাত্রীরা পড়ালেখার সুযোগ পায়।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৯৭ খ্রিষ্টাব্দে শাহজাদপুর উপজেলার সাবেক এম.সি.এ এডভোকেট আব্দুর রহমান সহ শাহজাদপুরের মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিশিষ্ট ব্যক্তিবর্গ কলেজটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন ও ১৯৯৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর উপজেলা সদরে শেরখালি গ্রামে আব্দুল হামিদ মিয়ার দানকৃত ৭৫ শতক জমির উপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তিতে ডিগ্রি অধিভূক্তির সুবিধার্থে আরও ৪৩ শতাংশ জমি ক্রয় করা হয়। কলেজটি ১৯৯৭-১৯৯৮ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কর্তৃক একাদশ শ্রেণীতে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগে ছাত্রী ভর্তি ও পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়। অতঃপর কলেজটি ১লা জুলাই, ১৯৯৭ তারিখে স্বীকৃতি লাভ করে এবং ১৫ মে, ২০০০ তারিখে এম.পি.ও ভূক্ত হয়। ২০১২ সালের ১৯ এপ্রিল ডিগ্রি (পাস) বি.এ ও বি.এস.এস কোর্স চালুর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায়।[] ১২ অক্টোবর ২০২২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটিকে সরকারিকরণের ঘোষণা দেন। ৩, জুন ২০২৩ সালে প্রতিষ্ঠানটির জিও জারি হয়ে প্রতিষ্ঠানটির নাম হয় ‘সরকারি বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ’।[]  

২০২৫ সালের ২৮ মে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ পরিবারের নাম বাদ দিয়ে নতুন নামকরণ করে।[][]

নামকরণ

[সম্পাদনা]

প্রতিষ্ঠার সময় কলেজটির নাম ছিল বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ। শেখ মুজিবুর রহমানের শাহজাদপুর আগমনের স্মৃতি ধরে রাখতে এই নাম রাখা হয়। ১৯৭০ সালের ১৩ নভেম্বর বাংলাদেশে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় হয়। সেই ঘূর্ণিঝড়ে দেশের দক্ষিণ অঞ্চলসহ সারাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রায় দশ লক্ষ মানুষ নিহত হয়। সেই ঝড়ের সপ্তাহ খানকে পর উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে শেখ মুজিবুর রহমান শাহজাদপুর আসেন। ১৯৯৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে একটি মহিলা কলেজ স্থাপনের বিষয়ে আলোচনার জন্য একটি সভা আহবান করা হয়। উক্ত সভায় আহবায়ক ও সভাপতি আব্দুর রহমান সাহেবের স্বাগত ভাষণে উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী এই কলেজের নাম “বঙ্গবন্ধু মহিলা কলেজ” গৃহীত হয়।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল সরকারি স্থাপনা থেকে শেখ পরিবারের নাম সরাতে শুরু করে। তার অংশ হিসেবে ২০২৫ সালের ২৮ মে এই কলেজের নাম থেকে “বঙ্গবন্ধু” বাদ দেওয়া হয় ও কলেজটির নতুন নাম হয় “শেরখালী সরকারি মহিলা কলেজ”।[]

কলেজ ডিজিটালকরণ

[সম্পাদনা]

১৪ সেপ্টেম্বর, ২০২০ খ্রিষ্টাব্দে সরকারি বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজে ও নেটিজেন আইটি লিমিটেডের[] মধ্যে এক চুক্তি সম্পাদিত হয়। এর ফলে প্রতিষ্ঠানটির শিক্ষক ও ছাত্রীদের সকল তথ্য ও হাজিরা, বিভিন্ন বিজ্ঞপ্তি, ক্লাস রুটিন, সকল পরীক্ষার সিট প্ল্যান, প্রবেশপত্র, পরীক্ষার ফলাফল, আইডি কার্ড, প্রসংশাপত্র ইত্যাদি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা যায়। এছাড়া প্রশাসনিক বিভিন্ন ক্ষুদে বার্তা ছাত্রী ও অভিভাবকদের কাছে পাঠানো যায়।[] কলেজটিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে।

কলেজের ফলাফল

[সম্পাদনা]
  • ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশের হার ৬৭.৬৭%
  • ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশের হার ৬০.১৩%

ছাত্রীর সংখ্যা

[সম্পাদনা]
২০২০ সালের তথ্যঃ
শ্রেণীমোট
একাদশ২১৫
দ্বাদশ ১৯৮
স্নাতক ১ম বর্ষ ৪৩
স্নাতক ২য় বর্ষ ৩৩
স্নাতক ৩য় বর্ষ ১৭
মোট ৫০৬

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "National University :: College Details"www.nubd.info। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "National University"103.113.200.38। ২৬ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০
  3. "GOVT. BANGABANDHU MAHILA DEGREE COLLEGE"। ২৩ আগস্ট ২০২৩।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. 1 2 "শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নাম পরিবর্তন"shed.portal.gov.bd। শিক্ষা মন্ত্রনালয়। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫
  5. "৬৮ কলেজের নাম পরিবর্তন"প্রথম আলো। ২৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫
  6. "Netizen IT Limited"www.netizenbd.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৪ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২০
  7. "Sirajganj News24 | Sirajganj News | Online Newspaper of Sirajganj"Sirajganj News 24। ১৪ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২০[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]