শেষ আলিঙ্গন
অবয়ব
| শেষ আলিঙ্গন | |
|---|---|
| শিল্পী | তাসলিমা আখতার |
| সম্পন্ন | এপ্রিল ২০১৩ |
| মাধ্যম | আলোকচিত্র |
| উপজীব্য | ২০১৩ সাভার ভবন ধস |
শেষ আলিঙ্গন হল এপ্রিল ২০১৩ সালের সাভার উপজেলায় আট তলা রানা প্লাজা ভবন ধসের ধ্বংসস্তুপের মধ্যে দুই জনের আলিঙ্গনের মাধ্যমে মৃত্যুবরণের একটি আলোকচিত্র।[১] আলোকচিত্রটি ফ্রিল্যান্সার ফটোগ্রাফার তাসলিমা আখতার তোলেন। আখতার এই চিত্রটির জন্য ওয়ার্ল্ড প্রেস ফটো র তৃতীয় পুরস্কার, 'স্পট নিউজ ক্যাটাগরি' (একক) পুরস্কার পান। এটি টাইম ম্যাগাজিনের "শীর্ষ ১০ চিত্র সমূহ ২০১৩ "-এর মধ্যে স্থান পায়।[২][৩][৪][৫]
আখতার মহিলা সংগঠন বিপ্লবী নারী সংহতির একজন সদস্য এবং গণসংহতি আন্দোলন-এর রাজনৈতিক পরিষদের একজন সদস্য। এছড়াও তিনি গার্মেন্টস শ্রমিক সংগঠন (গার্মেন্টকর্মী ইউনিয়ন) এর একজন সমন্বয়ক।[৬][৭] সেইসাথে, তিনি পাঠশালায় শিক্ষকতা করছেন।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ The Huffington Post (৫ আগস্ট ২০১৩)। "Heartbreaking Bangladesh Factory Photo Shows Couple In Final Embrace (PHOTO)"।
- ↑ Associated Press (AP) (১৪ ফেব্রুয়ারি ২০১৪)। "World Press Photo Award Winners List"। abcnews। ২৭ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৬।
- ↑ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (১৫ ফেব্রুয়ারি ২০১৪)। "Rana Plaza images win World Press Photo"। News Desk।
- ↑ Daily Sun (১৫ ফেব্রুয়ারি ২০১৪)। "2 Rana Plaza photos get World Press Photo award"। Sun Desk। ২৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৬।
- ↑ দ্য ডেইলি স্টার (১৬ ফেব্রুয়ারি ২০১৪)। "World Press Photo Awards announced, Rana Plaza photos bring two honours to Bangladesh"। Staff Correspondent।
- ↑ "তাসলিমা আখতার" (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ড প্রেস ফটো। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৬।
- ↑ হোসেন, আনিকা (২৩ আগস্ট ২০১৪)। "ফটোগ্রাফি মাধ্যমে অ্যাক্টিভিজম/সক্রিয়তাবাদ"। dailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৬।
- ↑ প্রাশাদ, ভিজয় (১২ অক্টোবর ২০১৫)। "Workers' yarns"। হিমাল (ইংরেজি ভাষায়)।