শহিদুল ইসলাম খান
শহিদুল ইসলাম খান | |
|---|---|
| সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯০ | |
| পূর্বসূরী | মফিজ উদ্দিন তালুকদার |
| উত্তরসূরী | সহিদুল্লাহ খান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | সিরাজগঞ্জ জেলা |
| রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শহিদুল ইসলাম খান বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রাজনীতিবিদ ও সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য।[১] তিনি ১৯৭০সনে পাকিস্তান সরকারের সামরিক আইনের বিরোধিতা করার জন্যে সামরিক আদালতে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন । ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন,পলাশডাঙ্গা যুব শিবিরের অন্যতম সংগঠক ছিলেন । মুক্তিযুদ্ধে ১১নম্বর সেক্টরে মেজর জিয়ার নেতৃত্বে প্রশিক্ষন গ্রহন করে ৭নম্বর সেক্টরের পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নাটোর এলাকায় পাক বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্থানে যুদ্ধে অংশ গ্রহন করেছেন, তন্মধ্যে সিরাজগঞ্জ জেলার হানড্রিয়াল নওগাঁয় বীরত্বের সাথে যুদ্ধ করেছেন । তিনি তামারখন্দ উপজেলায় কোনাবাড়ী শহীদুল বুলবুল ডিগ্রি কলেজ, শহীদুল বুলবুল কারিগরি কলেজ, আসিফ ইমরান খান কৃষি কলেজ, ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান টেকনিক্যাল কলেজ, রিজিয়া মকছেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় , বেলকুচি উপজেলায় বেলকুচি মডেল কলেজ সহ ঢাকার মিরপুরে ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান কারিগরি কলেজ প্রতিষ্ঠা করেছেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি(অনার্স),এলএলএম, এম এস এস(রাষ্ট্র বিজ্ঞান) ডিগ্রি লাভ করে ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য,বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন এবং সুনামের সাথে কর্মরত রয়েছেন । তাঁর স্ত্রী বেগম বুলবুল নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে বিএসএস(অনার্স) এমএসএস, এমএড,ডিগ্রি লাভ করেন এবং অধ্যক্ষ হিসেবে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে সুনামের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন । তার তিন পুত্র সন্তান এর মধ্যে প্রথম সন্তান আসিফ ইমরান খান (রিশাদ)আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ (অনার্স) ও এম বিএ এবং দ্বিতীয় সন্তান ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান (জিশাদ) লন্ডন ইউনিভার্সিটি থেকে এলএলবি(অনার্স), ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইংল্যান্ড থেকে এলএলএম এবং লিংকন ইন্স থেকে বার এ্যাট ল ডিগ্রি লাভ করেন, তিনি একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাস্ট্র বিজ্ঞানে (অনার্স ) ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন ।তিনি বর্তমানে খ্যাতনামা আইনজীবী হিসেবে কর্মরত আছেন ।তার তৃতীয় সন্তান আসিফ ইসতিয়াক খান (মিশাদ) বর্তমানে কানাডার মন্ট্রিল কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় বিজনেস ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নরত আছেন । বাংলাদেশ সরকারের সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ।তদানিন্তন প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের সাথে দক্ষিণ আফ্রিকার নামিবিয়ার প্রথম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণ করে পৃথিবীর বিভিন্ন দেশের নেতাদের মধ্যে নেলসন ম্যান্ডেলা, ইয়াসির আরাফাত,জাতিসংঘের মহাসচিব কুড ওয়ারল্ডহেম,মিশরের প্রেসিডেন্ট হুসনেমোবারক ,ভারতের প্রধানমন্ত্রী ভিপি সিং, প্রধানমন্ত্রী রাজিব গান্ধীসহ প্রায় ৫০ জন বিশিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন । তিনি একজন সফল রাজনীতিবিদ ।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ জেলায় কামারখন্দ উপজেলার বাগবাড়ি গ্রামে সম্ভ্রান্ত মুসলিম ধনাঢ্য পরিবারে ১৯৫৪ সনে জন্মগ্রহণ করেন।তিনি বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে সিরাজগঞ্জ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন ।তাঁর পিতা আলহাজ্জ মকছেদ আলী খান স্থানীয় জন প্রতিনিধি ছিলেন । এলাকার সাধারণ মানুষের কাছে তিনি ন্যায়বান ওঅত্যন্ত দয়ালু লোক হিসেবে পরিচিত ছিলেন ।তার মাতা মোসাম্মৎ রিজিয়া খাতুন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ছিলেন এবং দরিদ্র মানুষের সেবা করতেন ।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]জনাব খান ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তুখোড় নেতা হিসেবে পরিচিত ছিলেন । তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি- কামারখন্দ)আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৫ আসন থেকে পরাজিত হয়েছিলেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "পঞ্চম থেকে দশম: আসনভিত্তিক ভোটের ফল"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |