বিষয়বস্তুতে চলুন

শফিকুর রহমান বাদশা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শফিকুর রহমান বাদশা
রাজশাহী-২ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১০ জানুয়ারি ২০২৪  ৬ আগস্ট ২০২৪[]
পূর্বসূরীফজলে হোসেন বাদশা
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশারাজনীতিবিদ

শফিকুর রহমান বাদশা একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও রাজশাহী-২ আসনের সাবেক সংসদ সদস্য[] ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

শফিকুর রহমান বাদশা ১৯৬৪ সালে রাজশাহী সরকারী মাদ্রাসা (বর্তমানে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়) হতে এসএসসি পাস করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হতে ১৯৭২ সালে এম.এ পাস করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

শফিকুর রহমান ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ী হন। শফিকুর রহমান বাদশা কাঁচি প্রতীকে পেয়েছিলেন ৫৫ হাজার ১৫৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬০ ভোট।[]

নির্বাচনের পূর্বে তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।[]

৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জাতীয় সংসদ বিলুপ্ত, খালেদা জিয়া মুক্ত – DW – 06.08.2024"dw.com। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪
  2. প্রতিনিধি, রাজশাহী। "রাজশাহীতে জয় পেলেন যারা"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৪
  3. "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির"দৈনিক কালের কণ্ঠ। ৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৪
  4. প্রতিনিধি (৭ জানুয়ারি ২০২৪)। "ওয়ার্কার্স পার্টির বাদশাকে হারালেন স্বতন্ত্র প্রার্থী বাদশা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৪
  5. দিগন্ত, Daily Nayadiganta-নয়া। "রাজশাহী ২ : নৌকার বাদশাকে হারিয়ে বিজয়ী স্বতন্ত্র বাদশা"Daily Nayadiganta (নয়া দিগন্ত) : Most Popular Bangla Newspaper। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৪
  6. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  7. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  8. "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪