বিষয়বস্তুতে চলুন

শঙ্কর বালসুব্রহ্মণ্যন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্যার শংকর বালাসুব্রমনিয়ন

জন্ম (1966-09-30) ৩০ সেপ্টেম্বর ১৯৬৬ (বয়স ৫৯)[]
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণ
পুরস্কার
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহ
অভিসন্দর্ভের শিরোনামকোরিজমেট সিনথেজ-এর বিক্রিয়া প্রক্রিয়া নিয়ে গবেষণা (১৯৯২)
ডক্টরাল উপদেষ্টাক্রিস অ্যাবেল
ডক্টরেট শিক্ষার্থীজুলিয়ান হুপার্ট[][]
ওয়েবসাইটwww.ch.cam.ac.uk/group/shankar https://www.cruk.cam.ac.uk/research-groups/balasubramanian-group

স্যার শঙ্কর বালসুব্রহ্মণ্যন (জন্ম ৩০শে সেপ্টেম্বর, ১৯৬৬)[] একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রসায়নবিদ।[][] তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের হার্শের স্মিথ অধ্যাপক,[][][] ক্যানসার রিসার্চ ইউকে নামক কেমব্রিজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ দলনেতা[১০] এবং কেমব্রিজের ট্রিনিটি কলেজের "ফেলো"।[১১] তিনি নিউক্লেইক অ্যাসিডের উপরে গবেষণা ক্ষেত্রে তাঁর অবদানের জন্য সুপরিচিত।[১২] তিনি সোলেক্সা[১৩][১৪] এবং বায়োমোডাল প্রযুক্তির বৈজ্ঞানিক প্রতিষ্ঠাতা (প্রাক্তন নাম কেমব্রিজ এপিজেনেটিক্স)।[১৫][১৬]

শিক্ষা

[সম্পাদনা]

বালসুব্রহ্মণ্যন ১৯৬৬ সালে মাদ্রাজ শহরে (বর্তমান চেন্নাই) জন্মগ্রহণ করেন।[] ১ বছর বয়সে ১৯৬৭ সালে তিনি তাঁর পিতামাতার সাথে যুক্তরাজ্যে অভিবাসী হন। সেখানে চেশায়ার কাউন্টির রানকর্ন শহরের বাইরে এক গ্রামীণ অঞ্চলে বেড়ে ওঠেন। প্রথমে ডেয়ার্সবেরি প্রাথমিক বিদ্যালয় ও পরে অ্যাপলটন হিল উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর তিনি ১৯৮৫ থেকে ১১৯৮৮ সাল পর্যন্ত কেমব্রিজ শহরের ফিটজউইলিয়াম কলেজে প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতক শিক্ষাক্রম (ট্রাইপস) সম্পন্ন করেন ও সেখানেই ১৯৮৮-১৯৯১ সালে ডক্টরেট উপাধির জন্য গবেষণা কর্ম সম্পাদন করেন।[১৭] তাঁর গবেষণার বিষয় ছিল কোরিজমেট সিনথেজ নামক উৎসেচকের বিক্রিয়া কর্মপন্থা, আর তাঁর তত্ত্বাবধায়ক ছিলেন ক্রিস আবেল।[১৮]

কর্মজীবন ও গবেষণা

[সম্পাদনা]

ডক্টরেট উপাধি লাভের পর বালসুব্রহ্মণ্যন মার্কিন যুক্তরাষ্ট্রে এসইআরসি/নেটো বৃত্তিপ্রাপ্ত গবেষক হিসেবে যাত্রা করেন এবং পেনসিলভেনিয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ে স্টিভেন জে বেনকোভিচের দলের সাথে কাজ করেন (১৯৯১-১৯৯৩)।[তথ্যসূত্র প্রয়োজন] ১৯৯৪ সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্বাধীন উচ্চশিক্ষায়তনিক কর্মজীবনে প্রবেশ করেন এবং অদ্যাবধি সেখানেই কাজ করছেন। প্রথমে তিনি মহাবিদ্যালয় প্রভাষক, পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রভাষক (১৯৯৮), রাসায়নিক জীববিজ্ঞানের বিশ্ববিদ্যালয় প্রভাষক (২০০৩), ও শেষে ২০০৭ সালে রাসায়নিক জীববিজ্ঞানের অধ্যাপক পদ লাভ করেন। ২০০৮ সালে তাঁকে চিকিৎসাবৈজ্ঞানিক রসায়নে হার্শেল স্মিথ অধ্যাপকের পদে নিয়োগ দেয়া হয়।[১৯]

বর্তমানে[কখন?] তিনি রসায়ন বিভাগের গবেষণাগারগুলির পরিচালক।[][] এছাড়া তিনি ক্যানসার রিসার্চ ইউকে ও কেমব্রিজ ইনস্টিটিউট অ্যাট দ্য কেমব্রিজ বায়োমেডিক্যাল ক্যাম্পাস-এরও পরিচালক।[১০] তাঁর প্রাক্তন ডক্টরেট শিক্ষার্থীদের মধ্যে জুলিয়ান হুপার্ট উল্লেখ্য।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 Anon (২০১৭)। ","হু'স হু (online Oxford University Press সংস্করণ)। এ অ্যান্ড সি ব্ল্যাক, ব্লুম্‌সবারি পাবলিশিং পিএলসি মুদ্রিত। ডিওআই:10.1093/ww/9780199540884.013.256669 {{বই উদ্ধৃতি}}: |website= উপেক্ষা করা হয়েছে (সাহায্য) (সাবস্ক্রিপশন বা ইউকে পাবলিক লাইব্রেরি সদস্যতা প্রয়োজন)
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; embo নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. 1 2 Huppert, J. L.; Balasubramanian, S. (২০০৫)। "Prevalence of quadruplexes in the human genome"Nucleic Acids Research৩৩ (9): ২৯০৮–২৯১৬। ডিওআই:10.1093/nar/gki609পিএমসি 1140081পিএমআইডি 15914667
  4. 1 2 Huppert, Julian Leon (২০০৫)। Studies on genomic G-quadruplexeslib.cam.ac.uk (অভিসন্দর্ভ)। University of Cambridge। ওসিএলসি 885437272টেমপ্লেট:EThOS
  5. Balasubramanian, S (২০০৭)। "From DNA to mountain climbing. Shankar Balasubramanian talks to Alison Stoddart about his research and other interests"। Molecular BioSystems (5): B৩৭। পিএমআইডি 17582897
  6. Balasubramanian, S (২০১৩)। "An interview with Shankar Balasubramanian"। Trends in Biochemical Sciences৩৮ (4): ১৭০–১। ডিওআই:10.1016/j.tibs.2013.02.006পিএমআইডি 23522090
  7. "University of Cambridge, 2011. Herchel Smith Academics ."। ১৭ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। [Accessed 8 April 2013].
  8. 1 2 "University of Cambridge, 2013. The Balasubramanian Group." [Accessed 4 April 2013].
  9. 1 2 "Professor Sir Shankar Balasubramanian FMedSci FRS"Yusuf Hamied Department of Chemistry। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২১
  10. 1 2 "Balasubramanian Group"Cancer Research UK Cambridge Institute। ৬ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২১
  11. "Master & Fellows"Trinity College Cambridge। ১০ নভেম্বর ২০২১। ৮ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২১
  12. টেমপ্লেট:Scopus
  13. Illumina, 2013. SBS Technology.[online] Available at: <"History of Illumina Sequencing"। ৯ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪> [Accessed 8 April 2013]
  14. Bentley, D. R.; Balasubramanian, S.; Swerdlow, H. P.; Smith, G. P.; Milton, J.; Brown, C. G.; Hall, K. P.; Evers, D. J.; Barnes, C. L.; Bignell, H. R.; Boutell, J. M.; Bryant, J.; Carter, R. J.; Keira Cheetham, R.; Cox, A. J.; Ellis, D. J.; Flatbush, M. R.; Gormley, N. A.; Humphray, S. J.; Irving, L. J.; Karbelashvili, M. S.; Kirk, S. M.; Li, H.; Liu, X.; Maisinger, K. S.; Murray, L. J.; Obradovic, B.; Ost, T.; Parkinson, M. L.; এবং অন্যান্য (২০০৮)। "Accurate whole human genome sequencing using reversible terminator chemistry"Nature৪৫৬ (7218): ৫৩–৫৯। বিবকোড:2008Natur.456...53Bডিওআই:10.1038/nature07517পিএমসি 2581791পিএমআইডি 18987734
  15. "Shankar Balasubramanian"biomodal integrates multiple modes of biology from a single sample in a single experiment to provide transformative insights into health and disease.। ১৯ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২১
  16. "Shankar BALASUBRAMANIAN"companieshouse.gov.uk। London: Companies House। ৬ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  17. Balasubramanian, Shankar (১৯৯১)। Studies on the reaction mechanism of chorismate synthaselib.cam.ac.uk (অভিসন্দর্ভ)। University of Cambridge। ওসিএলসি 60112382টেমপ্লেট:EThOS। ৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৪
  18. "Fitz alumni on top science list"। Fitzwilliam College। ২০১৪। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৪
  19. "Home"Balasubramanian Group। ১৯ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২১

টেমপ্লেট:FRS 2012