শকুন্তলা নায়ার
অবয়ব
শকুন্তলা নায়ার (জন্ম: ১৯২৬) একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি লোকসভার সদস্য ছিলেন। তিনি জনসংঘের প্রার্থী হয়ে উত্তর প্রদেশের কায়সারগঞ্জ (লোকসভা কেন্দ্র) থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯২৬ সালে দেরাদুনে জন্মগ্রহণ করেছিলেন এবং উইনবার্গ গার্লস হাই স্কুল, মুসুরিতে পড়াশোনা করেছেন। ১৯৪৬ সালে তিনি সিভিল কর্মচারী কে কে নায়ারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত উত্তর প্রদেশ বিধানসভার সদস্য ছিলেন। তিনি তিনবার ১৯৫২ সালে হিন্দু মহাসভার সদস্য হিসাবে এবং ১৯৬৭ এবং ১৯৭১ সালে কায়সারগঞ্জ থেকে ভারতীয় জনসঙ্ঘের সদস্য হিসাবে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। [১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Members Bioprofile"। 164.100.47.132। ২০ এপ্রিল ১৯৪৬। ২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৪।
| ভারতীয় রাজনীতিবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
বিষয়শ্রেণীসমূহ:
- ১৯২৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- উত্তরপ্রদেশের লোকসভা সদস্য
- প্রথম লোকসভার সদস্য
- চতুর্থ লোকসভার সদস্য
- পঞ্চম লোকসভার সদস্য
- ভারতীয় জনসংঘের রাজনীতিবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় রাজনীতিবিদ
- উত্তরপ্রদেশের রাজনীতিতে নারী
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী রাজনীতিবিদ
- উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য ১৯৬২-১৯৬৭
- বাহরাইচ জেলার ব্যক্তি
- হিন্দু মহাসভার রাজনীতিবিদ