বিষয়বস্তুতে চলুন

জালক ধ্রুবক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ল্যাটিস ধ্রুবক থেকে পুনর্নির্দেশিত)
কোনও কেলাস জালকের একক কোষের সংজ্ঞা দেয়ার জন্য একটি ঘনসামান্তরিক ব্যবহার করা হয়, যার বাহুগুলির দৈর্ঘ্য a, b, c এবং বাহুগুলির অন্তর্গত কোণ α, βγ[]

জালক ধ্রুবক বা জালক প্রচল বলতে কেলাস জালকের একক কোষের ভৌত মাত্রাকে বুঝায়। সাধারণত জালকের তিনটি মাত্রার জন্য তিনটি ধ্রুবক থাকে যাদেরকে a, bc দিয়ে প্রকাশ করা হয়। তবে বিশেষত ঘনাকার কেলাসের ক্ষেত্রে সব ধ্রুবক সমান হয় এবং সেটিকে শুধুমাত্র a দ্বারা প্রকাশ করা হয়। একইভাবে, ষড়ভুজাকৃতি কেলাস ব্যবস্থার ক্ষেত্রে, ab ধ্রুবক দুইটি সমান হয় এবং কেবল ac দিয়ে ব্যবস্থাটিকে প্রকাশ করা হয়। জালক ধ্রুবকের সমাহার বা সেটকে জালক প্রচল বলা হয়। তিনটি জালক ধ্রুবক ও তাদের মধ্যে বিদ্যমান কোণ তিনটির সমন্বয়ে জালক প্রচলের একটা পূর্ণ সেট তৈরি হয়।

উদাহরণস্বরূপ, ৩০০ কেলভিন তাপমাত্রায় হীরকের জালক ধ্রুবক হচ্ছে a = ৩.৫৭ Å। এর আকৃতি অনেকটা সমবাহু, যদিও এর প্রকৃত আকৃতি শুধুমাত্র জালক ধ্রুবকের মান দিয়ে নির্ধারণ করা যায় না। অধিকন্তু, ব্যবহারিক ক্ষেত্রে সাধারণত জালক ধ্রুবকের গড় দেয়া থাকে। কেলাসের পৃষ্ঠের কাছে জালক ধ্রুবককে এর পৃষ্ঠতল পুনর্গঠন প্রভাবিত করে, যার ফলে এর গড় মানের বিচ্যুতি দেখা যায়। যেহেতু জালক ধ্রুবকের দৈর্ঘ্যের মাত্রা বিদ্যমান সেহেতু তাদের আন্তর্জাতিক বা এসআই একক হলো মিটার। জালক ধ্রুবকগুলি সাধারণত কয়েক অ্যাংস্ট্রম (এক ন্যানোমিটার এর এক-দশমাংশ) হয়। বিভিন্ন কৌশলের মাধ্যমে জালক ধ্রুবক নির্ণয় করা হয়, যাদের মধ্যে রঞ্জনরশ্মি অপবর্তনপারমাণবিক ক্ষমতাবিশিষ্ট অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার উল্লেখ্য। কোনও কেলাসের জালক ধ্রুবকের মান ন্যানোমিটার পরিসরে থাকলে সেটিকে আদর্শ ও স্বাভাবিক দৈর্ঘ্য হিসাবে গণ্য করা হয়।[][]

উপরিসজ্জামূলক বৃদ্ধির ক্ষেত্রে জালক ধ্রুবক বলতে বিভিন্ন উপাদানের মাঝে কাঠামোগত সামঞ্জস্যের পরিমাপ বোঝায়। জালক ধ্রুবক মিলকরণ এক বস্তুর উপর অন্য বস্তুর পাতলা স্তর তৈরি করার জন্য বেশ গুরুত্বপূর্ণ। যখন ধ্রুবকগুলি ভিন্ন হয় তখন স্তরে বিকৃতি দেখা যায় যা কোনও ত্রুটি ছাড়াই উপরিসজ্জামূলক বৃদ্ধি সৃষ্টি করতে পুরু স্তরকে বাধা দেয় ।

আয়তন

[সম্পাদনা]

জালক ধ্রুবকের দৈর্ঘ্য এবং কোণের মাধ্যমে একক কোষের আয়তন পরিমাপ করা যায়। একক কোষের ধারগুলি যদি সদিক রাশি (ভেক্টর) দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সেটির আয়তন হবে ভেক্টরগুলির স্কেলার গুনফলের সমান। আয়তনকে V দ্বারা প্রকাশ করা হয়। যে কোনও সাধারণ একক কোষের জন্য,

যেসব মনোক্লিনিক জালকে α = 90°, γ = 90°, সেক্ষেত্রে

যেসব লম্ব-রম্বসীয়, চতুষ্কোণী এবং ঘনীয় জালকে β = 90° তাদের ক্ষেত্রে []

জালক মিলকরণ

[সম্পাদনা]

জালক আকৃতিগুলির মিল করা হয় দুইটি ভিন্ন অর্ধপরিবাহী পদার্থের মাঝে যাতে ব্যান্ড ব্যবধানের এলাকাটি পরিবর্তিত হয়ে এমন কোনও উপাদান বা বস্তুতে পরিণত হতে পারে যেখানে কেলাসের আকৃতি বা কাঠামোর কোনও পরিবর্তন হয় না। এর ফলে উন্নত আলো নিঃসরণকারী ডায়োড এবং ডায়োড লেজার সৃষ্টি হয়।

উদাহরণস্বরূপ গ্যালিয়াম আর্সেনাইড, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডঅ্যালুমিনিয়াম আর্সেনাইড-এর প্রায় একই জালক ধ্রুবক বিদ্যমান যার কারণে প্রায় স্বতঃস্ফূর্তভাবে একটির উপর আরেকটি পুরু স্তর তৈরী করা সম্ভব হয়।

জালক ক্রমায়ন

[সম্পাদনা]

সাধারণত, বিভিন্ন বস্তুর যে আস্তরগুলি আগের আস্তরে তৈরী হয়েছিল সেগুলিকে নির্বাচন করে পূর্বের স্তরের জালক ধ্রুবকের সাথে মিল করানো হয়, যাতে আস্তরের উপর চাপ কমানো যায়।

আরেকটি ব্যতিক্রমী পদ্ধতি হল পর্দার প্রবৃদ্ধির সময় সংকর অনুপাতকে বিভিন্নভাবে পরিবর্তন করে জালক ধ্রুবককেও বিভিন্ন মানে ক্রমায়ন করা। ক্রমায়ন স্তরের শুরুর দিকে অনুপাতটি অন্তর্নিহিত জালকের সাথে মিল করা থাকে এবং স্তরের বৃদ্ধির শেষের দিকে সংকরের সাথে আকাঙ্ক্ষিত জালকের মিল থাকবে যাতে পরের স্তরটির আস্তরণ পড়তে পারে।

সংকরের পরিবর্তনের হার নির্ধারিত হবে স্তরের বিকৃতির পরিমাণ দ্বারা অর্থাৎ সৃষ্ট ডিফেক্ট ডেন্সিটি বা ঘনত্ব এর বিপরীতে উপরিসজ্জা সরঞ্জামের সময় দ্বারা।

উদাহরণস্বরূপ, ইন্ডিয়াম গ্যালিয়াম ফসফাইড স্তরের সাথে একটা ব্যান্ড গ্যাপ > ১.৯ eV তৈরী হতে পারে গ্যালিয়াম আর্সেনাইড ওয়েফার এর সাথে সূচক ক্রমায়নের মাধ্যমে।

জালক ধ্রুবকের তালিকা

[সম্পাদনা]
বিভিন্ন উপাদানের জন্য জালক ধ্রুবকের মান, যেখানে তাপমাত্রা ৩০০ কে.
উপাদানজালক ধ্রুবক (Å)কেলাসের আকৃতিতথ্যসূত্র
C (হীরক)৩.৫৬৭হীরক (FCC)[]
C (গ্রাফাইট)a = ২.৪৬১

c = ৬.৭০৮

ষড়ভুজাকৃতি
Si৫.৪৩১০২০৫১১হীরক (FCC)[][]
Ge৫.৬৫৮হীরক (FCC)[]
AlAs৫.৬৬০৫জিংক ব্লেন্ড(FCC)[]
AlP৫.৪৫২০জিংক ব্লেন্ড(FCC)[]
AlSb৬.১৩৫৫জিংক ব্লেন্ড(FCC)[]
GaP৫.৪৫০৫জিংক ব্লেন্ড(FCC)[]
GaAs৫.৬৫৩জিংক ব্লেন্ড(FCC)[]
GaSb৬.০৯৫৯জিংক ব্লেন্ড(FCC)[]
InP৫.৮৬৯জিংক ব্লেন্ড(FCC)[]
InAs৬.০৫৮৩জিংক ব্লেন্ড(FCC)[]
InSb৬.৪৭৯জিংক ব্লেন্ড(FCC)[]
MgO৪.২১২হ্যালাইট (FCC)[]
SiCa = ৩.০৮৬

c = ১০.০৫৩

ওয়ার্টজিট[]
CdS৫.৮৩২০জিংক ব্লেন্ড(FCC)[]
CdSe৬.০৫০জিংক ব্লেন্ড(FCC)[]
CdTe৬.৪৮২জিংক ব্লেন্ড(FCC)[]
ZnOa = ৩.২৫

c = ৫.২

ওয়ার্টজিট (HCP)[]
ZnO৪.৫৮০হ্যালাইট (FCC)[]
ZnS৫.৪২০জিংক ব্লেন্ড(FCC)[]
PbS৫.৯৩৬২হ্যালাইট (FCC)[]
PbTe৬.৪৬২০হ্যালাইট (FCC)[]
BN৩.৬১৫০জিংক ব্লেন্ড(FCC)[]
BP৪.৫৩৮০জিংক ব্লেন্ড(FCC)[]
CdSa = ৪.১৬০

c = ৬.৭৫৬

ওয়ার্টজিট[]
ZnSa = ৩.৮২

c = ৬.২৮

ওয়ার্টজিট[]
AlNa = ৩.১১২

c = ৪.৯৮২

ওয়ার্টজিট[]
GaNa = ৩.১৮৯

c = ৫.১৮৫

ওয়ার্টজিট[]
InNa = ৩.৫৩৩

c = ৫.৬৯৩

ওয়ার্টজিট[]
LiF৪.০৩হ্যালাইট
LiCl৫.১৪হ্যালাইট
LiBr৫.৫০হ্যালাইট
LiI৬.০১হ্যালাইট
NaF৪.৬৩হ্যালাইট
NaCl৫.৬৪হ্যালাইট
NaBr৫.৯৭হ্যালাইট
NaI৬.৪৭হ্যালাইট
KF৫.৩৪হ্যালাইট
KCl৬.২৯হ্যালাইট
KBr৬.৬০হ্যালাইট
KI৭.০৭হ্যালাইট
RbF৫.৬৫হ্যালাইট
RbCl৬.৫৯হ্যালাইট
RbBr৬.৮৯হ্যালাইট
RbI৭.৩৫হ্যালাইট
CsF৬.০২হ্যালাইট
CsCl৪.১২৩সিজিয়াম ক্লোরাইড
CsI৪.৫৬৭সিজিয়াম ক্লোরাইড
Al৪.০৪৬FCC[১০]
Fe২.৮৫৬BCC[১০]
Ni৩.৪৯৯FCC[১০]
Cu৩.৫৯৭FCC[১০]
Mo৩.১৪২BCC[১০]
Pd৩.৮৫৯FCC[১০]
Ag৪.০৭৯FCC[১০]
W৩.১৫৫BCC[১০]
Pt৩.৯১২FCC[১০]
Au৪.০৬৫FCC[১০]
Pb৪.৯২০FCC[১০]
TiN৪.২৪৯হ্যালাইট
ZrN৪.৫৭৭হ্যালাইট
HfN৪.৩৯২হ্যালাইট
VN৪.১৩৬হ্যালাইট
CrN৪.১৪৯হ্যালাইট
NbN৪.৩৯২হ্যালাইট
TiC৪.৩২৮হ্যালাইট[১১]
ZrC0.97৪.৬৯৮হ্যালাইট[১১]
HfC0.99৪.৬৪০হ্যালাইট[১১]
VC0.97৪.১৬৬হ্যালাইট[১১]
NC0.99৪.৪৭০হ্যালাইট[১১]
TaC0.99৪.৪৫৬হ্যালাইট[১১]
Cr3C2a = ১১.৪৭

b = ৫.৫৪৫

c = ২.৮৩০

লম্ব-রম্বসীয়[১১]
WCa = ২.৯০৬

c = ২.৮৩৭

ষড়ভুজাকৃতি[১১]
ScN৪.৫২হ্যালাইট[১২]
LiNbO3a = ৫.১৪৮৩

c = ১৩.৮৬৩১

ষড়ভুজাকৃতি[১৩]
KTaO3৩.৯৮৮৫ঘনীয় পেরোসোভস্কি[১৩]
BaTiO3a = ৩.৯৯৪

c = ৪.০৩৪

চতুষ্কোণী পেরোসোভস্কি[১৩]
SrTiO3৩.৯৮৮০৫ঘনীয় পেরোসোভস্কি[১৩]
CaTiO3a = ৫.৩৮১

b = ৫.৪৪৩

c = ৭.৬৪৫

লম্বরম্বসীয় পেরোসোভস্কি[১৩]
PbTiO3a = ৩.৯০৪

c = ৪.১৫২

চতুষ্কোণী পেরোসোভস্কি[১৩]
EuTiO3৭.৮১০ঘনীয় পেরোসোভস্কি[১৩]
SrVO3৩.৮৩৮ঘনীয় পেরোসোভস্কি[১৩]
CaVO3৩.৭৬৭ঘনীয় পেরোসোভস্কি[১৩]
BaMnO3a = ৫.৬৭৩

c = ৪.৭১

ষড়ভুজাকৃতি[১৩]
CaMnO3a = ৫.২৭

b = ৫.২৭৫

c = ৭.৪৬৪

লম্ব-রম্বসীয় পেরোসোভস্কি[১৩]
SrRuO3a = ৫.৫৩

b = ৫.৫৭

c = ৭.৮৫

লম্ব-রম্বসীয় পেরোসোভস্কি[১৩]
YAlO3a = ৫.১৭৯

b = ৫.৩২৯

c = ৭.৩৭

লম্ব-রম্বসীয় পেরোসোভস্কি[১৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Unit cell definition using parallelepiped with lengths a, b, c and angles between the sides given by α, β, γ"। ৪ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  2. R. V. Lapshin (১৯৯৮)। "Automatic lateral calibration of tunneling microscope scanners" (পিডিএফ)Review of Scientific Instruments৬৯ (9)। USA: AIP: ৩২৬৮–৩২৭৬। বিবকোড:1998RScI...69.3268Lডিওআই:10.1063/1.1149091আইএসএসএন 0034-6748
  3. R. V. Lapshin (২০১৯)। "Drift-insensitive distributed calibration of probe microscope scanner in nanometer range: Real mode"। Applied Surface Science৪৭০। Netherlands: Elsevier B. V.: ১১২২–১১২৯। আরজাইভ:1501.06679বিবকোড:2019ApSS..470.1122Lডিওআই:10.1016/j.apsusc.2018.10.149আইএসএসএন 0169-4332
  4. Dept. of Crystallography & Struc. Biol. CSIC (৪ জুন ২০১৫)। "4. Direct and reciprocal lattices"। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৫
  5. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 "Lattice Constants"Argon National Labs (Advanced Photon Source)। ২৮ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪
  6. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 "Semiconductor NSM"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৪
  7. "Fundamental physical constants"physics.nist.gov। NIST। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০
  8. "Substrates"Spi Supplies। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৭
  9. Hadis Morkoç and Ümit Özgur (২০০৯)। Zinc Oxide: Fundamentals, Materials and Device Technology। Weinheim: WILEY-VCH Verlag GmbH & Co.।
  10. 1 2 3 4 5 6 7 8 9 10 11 Davey, Wheeler (১৯২৫)। "Precision Measurements of the Lattice Constants of Twelve Common Metals"Physical Review২৫ (6): ৭৫৩–৭৬১। বিবকোড:1925PhRv...25..753Dডিওআই:10.1103/PhysRev.25.753
  11. 1 2 3 4 5 6 7 8 Toth, L.E. (১৯৬৭)। Transition Metal Carbides and Nitrides। New York: Academic Press।
  12. Saha, B. (২০১০)। "Electronic structure, phonons, and thermal properties of ScN, ZrN, and HfN: A first-principles study" (পিডিএফ)Journal of Applied Physics১০৭ (3): ০৩৩৭১৫–০৩৩৭১৫–৮। বিবকোড:2010JAP...107c3715Sডিওআই:10.1063/1.3291117
  13. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 Goodenough, J. B.; Longo, M.। "3.1.7 Data: Crystallographic properties of compounds with perovskite or perovskite-related structure, Table 2 Part 1"। SpringerMaterials - The Landolt-Börnstein Database।

বহিঃসংযোগ

[সম্পাদনা]