লুনা ১৪
অবয়ব
| লুনা ১৪ | |
|---|---|
| অভিযানের ধরন | লুনার অরবিটার প্রযুক্তি প্রদর্শন |
| সিওএসপিএআর আইডি | ১৯৬৮-০২৭এ |
| অভিযানের সময়কাল | ৭৫ দিন |
| মহাকাশযানের বৈশিষ্ট্য | |
| মহাকাশযানের ধরন | ই-৬এলএস |
| প্রস্তুতকারক | ল্যাভোচ্কিন |
| উৎক্ষেপণ ভর | ১,৬৪০ কিলোগ্রাম (৩,৬২০ পাউন্ড)[১] |
| অভিযানের শুরু | |
| উৎক্ষেপণ তারিখ | ৭ এপ্রিল ১৯৬৮, ১০:০৯:৩২; ইউটিসি[১] |
| উৎক্ষেপণ রকেট | মোলনিয়া-এম ৮কে৭৮এম |
| উৎক্ষেপণ স্থান | বাইকোনুর কসমোড্রোম, সাইট ১/৫ |
| অভিযানের সমাপ্তি | |
| সর্বশেষ যোগাযোগ | ২৪ জুন ১৯৬৮[২] |
| কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |
| তথ্য ব্যবস্থা | সৌরকেন্দ্রিক কক্ষপথ |
| উৎকেন্দ্রিকতা | ০.১৬ |
| পেরিসেলেনি | ১,৮৯৪ কিলোমিটার (১,১৭৭ মাইল) |
| অ্যাপোসেলেনি | ২,৬০৭ কিলোমিটার (১,৬২০ মাইল) |
| নতি | ৪২ ডিগ্রি |
| পর্যায় | ১৬০ মিনিট |
| কক্ষীয় প্রসঙ্গ-সময়বিন্দু | ৯ এপ্রিল ১৯৬৮, ১৯:০০:০০; ইউটিসি[৩] |
| চন্দ্র অরবিটার | |
| Invalid parameter | ১০ এপ্রিল ১৯৬৮, ১৯:২৫; ইউটিসি |
লুনা ১৪ (ই-৬এম সিরিজ) হলো চন্দ্রে অবতরণের লক্ষ্যে লুনা কর্মসূচির অংশ হিসাবে ১৯৬৮ সালে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক প্রেরিত একটি মনুষ্যবিহীন নভো অভিযান।
বিবরণ
[সম্পাদনা]এই মহাকাশযানটি লুনা ১২-এর মতো ছিল বলে বিশ্বাস করা হয় এবং এতে যন্ত্রপাতির সজ্জ্বা লুনা ১০-এর মতোই ছিল। এটি পৃথিবী এবং চন্দ্র ভরের মিথস্ক্রিয়া, চন্দ্র মহাকর্ষীয় ক্ষেত্র, বিভিন্ন কক্ষ অবস্থানে মহাকাশযানে রেডিও যোগাযোগের প্রচার ও স্থিতিশীলতা, সৌর চার্জযুক্ত কণা ও মহাজাগতিক রশ্মি এবং চাঁদের গতি অধ্যয়নের জন্য উপাত্ত সরবরাহ করেছিল। এই উত্ক্ষেপনটি ছিল লুনা সিরিজের দ্বিতীয় প্রজন্মের চূড়ান্ত অভিযান।
সমাপ্তি
[সম্পাদনা]লুনা ১৪ মহাকাশযানটি ১৯৬৮ সালের ১০ এপ্রিল তারিখের ১৯:২৫ ইউটিসি-তে সফল ভাবে চন্দ্রের কক্ষপথে প্রবেশ করে। এটি অভিযান ৭৫ দিন ব্যাপী পরিচালিত হয়।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Siddiqi, Asif (২০১৮)। Beyond Earth: A Chronicle of Deep Space Exploration, 1958–2016 (পিডিএফ) (second সংস্করণ)। NASA History Program Office। আইএসবিএন ৯৭৮১৬২৬৮৩০৪৩১।
- ↑ Wesley t. Huntress, JR; Marov, Mikhail Ya (২৮ জুন ২০১১)। Soviet Robots in the Solar System: Mission Technologies and Discoveries। Springer। আইএসবিএন ৯৭৮১৪৪১৯৭৮৯৮১।
- ↑ "NASA - NSSDCA - Spacecraft - Trajectory Details"। nssdc.gsfc.nasa.gov। ১৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মে ২০১৮।
- ↑ "In Depth | Luna 14"। ১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Zarya - লুনা কর্মসূচির কালপঞ্জী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ এপ্রিল ২০১২ তারিখে।