লিন য়ি
লিন য়ি | |
|---|---|
林一 | |
| জন্ম | ১১ জানুয়ারি ১৯৯৯ |
| জাতীয়তা | চীনা |
| শিক্ষা | বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয় |
| পেশা | |
| কর্মজীবন | ২০১৭–বর্তমান |
| প্রতিনিধি | তাংরেন মিডিয়া |
| উচ্চতা | ৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার) |
লিন য়ি (চীনা: 林一; জন্ম: ১১ জানুয়ারি, ১৯৯৯), একজন চীনা অভিনেতা এবং মডেল।[১] ২০১৯ সালের রোম্যান্টিক ওয়েব নাটক, পুট ইউর হেড অন মাই শোল্ডার এ অভিনয় এর পরে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।[২][৩]
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]লিন য়ি জানুয়ারি ১১, ১৯৯৯ সালে চীনের হেবেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ে বলরুম নৃত্যের উপর পড়াশোনা করছেন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]২০১৫ সালে, লিন তার এজেন্সি তাংরেন মিডিয়াতে যোগদান করেন। সেই থেকে তিনি বিদেশে নৃত্য ও পারফরম্যান্সের পেশাদার প্রশিক্ষণ নেন।[৪]
মে ১৪, ২০১৭ সালে, তিনি ইউকু আইডল আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান হ্যান্ডসাম ইয়ুথ সোসাইটি তে কাস্ট সদস্য হিসাবে অংশ নিয়েছিলেন।[৪] ঐ একই বছর তিনি ইউকু এর ফ্যাশন শো ক্রেজি ওয়ারড্রোব এ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন এবং ৪১টি ভোট নিয়ে ৬ষ্ঠ চ্যাম্পিয়নশিপ জিতেন।[৫] ডিসেম্বর ২০১৭ সালে, তিনি সাই-ফাই ফিল্ম হোপ আইল্যান্ডে তার বড় পর্দার আত্মপ্রকাশ নিশ্চিত করেন।[৬]

২০১৯ সালে, লিন রোম্যান্টিক ওয়েব নাটক, পুট ইউর হেড অন মাই শোল্ডার এ গু ওয়েইয়ে এর ভূমিকা পালনের জন্য জনপ্রিয়তা অর্জন করেন।[৩] নাটকটি অনেক বড় সাফল্য পেয়েছিল এবং চীন এবং বিদেশে হিট হয়েছিল। লিন তার গু ওয়েইয়ের চিত্রায়নের জন্য ইতিবাচক পর্যালোচনা পেয়েছিলেন যা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে।[৭] ২০ মে, ২০১৯ এ, লিন য়ি এবং সহ-অভিনেত্রী শিং ফেই থাইল্যান্ডের ব্যাংককে একটি বিশাল ভক্ত সভা আয়োজন করেন যেখানে কয়েক হাজার ভক্তের ভিড় জমেছিল।[৮]
২০২১ সালে, লিন ঐতিহাসিক নাটক দ্য ব্লেইসড গার্ল এ ইউয়ান য়ি[৯] এবং রোম্যান্স নাটক লাভ সিনারি তে লু জিং[১০] হিসেবে অভিনয় করেন।
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | টীকা | সূত্র |
|---|---|---|---|---|
| ২০২০ | হোপ আইল্যান্ড | [৬] |
টেলিভিশন সিরিজ
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | টীকা | সূত্র |
|---|---|---|---|---|
| ২০১৯ | পুট ইউর হেড অন মাই শোল্ডার | গু ওয়েইয়ে | [৩] | |
| ২০২১ | দ্য ব্লেইসড গার্ল | ইউয়ান য়ি | [৯] | |
| লাভ সিনারি | লু জিং | [১০] | ||
| মেমোরি অফ এনকাস্টিক টাইল | ঝেং সু নিয়ান |
রকমারী অনুষ্ঠান
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | টীকা | সূত্র |
|---|---|---|---|---|
| ২০১৭ | হ্যান্ডসাম ইয়ুথ সোসাইটি | কাস্ট সদস্য | [৪] | |
| ক্রেজি ওয়ারড্রোব | প্রতিযোগী | বিজয়ী | [৫] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "唐人小生林一曝黑白写真 阳光大男孩变轻熟小王子_手机搜狐网"। Sohu (চীনা ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২১।
- ↑ "林一邢菲真为国人长脸,中国网剧《小时光》走向国际火遍国际好酷_手机搜狐网"। Sohu (চীনা ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২১।
- 1 2 3 "林一《致我们暖暖的小时光》热播 告白惨遭翻车" (চীনা ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২১।
- 1 2 3 4 "林一上节目穿搭夺冠军 "国民校草"变时尚练习生"। Sina (চীনা ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২১।
- 1 2 "林一《疯狂衣橱》碾压全场 穿搭时尚登荣耀橱窗"। Netease (চীনা ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২১।
- 1 2 "林一首次触电大银幕 《希望岛》"偷师"段奕宏"। Sina (চীনা ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২১।
- ↑ "《小时光》开播: 氧气少女与物理天才甜度升级"। Sina (চীনা ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২১।
- ↑ "国内平平国外爆红?《小时光》粉丝见面会泰国举办,现场人满为患"। Tencent (চীনা ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২১।
- 1 2 "电视剧《玲珑》曝人物海报 赵今麦林一清新养眼CP感十足" (চীনা ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২১।
- 1 2 "徐璐、林一青春励志轻喜剧《良辰美景好时光》今天开机" (চীনা ভাষায়)। ২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২১।