লা প্লাতা
| লা প্লাতা | |
|---|---|
| City | |
| Ciudad de La Plata | |
বুয়েনোস আইরেস সরকার ভবন মোরেনো চত্বরের ভাস্কর্যসমূহ পাসাহে দার্দো রোচা সাংস্কৃতিক কেন্দ্র লা প্লাতা রেলস্টেশন | |
| লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 480 নং লাইনে: নির্দিষ্ট অবস্থান মানচিত্রের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়নি। "মডিউল:অবস্থান মানচিত্র/উপাত্ত/Argentina Buenos Aires Province" বা "টেমপ্লেট:অবস্থান মানচিত্র Argentina Buenos Aires Province" দুটির একটিও বিদ্যমান নয়।Location within Buenos Aires##Location within Argentina##Location within South America | |
| স্থানাঙ্ক: ৩৪°৫৫′১৬″ দক্ষিণ ৫৭°৫৭′১৬″ পশ্চিম / ৩৪.৯২১১১° দক্ষিণ ৫৭.৯৫৪৪৪° পশ্চিম | |
| Country | |
| Province | |
| Partido | La Plata |
| Founded | 19 November 1882 |
| প্রতিষ্ঠাতা | Dardo Rocha |
| সরকার | |
| • Intendant | Julio Alak (PJ–UP) |
| আয়তন | |
| • City | ২৭ বর্গকিমি (১০ বর্গমাইল) |
| উচ্চতা | ২৬ মিটার (৮৫ ফুট) |
| জনসংখ্যা (2010 census) | |
| • City | ১,৯৩,১৪৪ |
| • ক্রম | 5th in Argentina |
| • জনঘনত্ব | ৭,২০০/বর্গকিমি (১৯,০০০/বর্গমাইল) |
| • পৌর এলাকা | ৯,০৪,৭৮৯ |
| • মহানগর | ৯,২৪,০০০ |
| বিশেষণ | platense |
| Metropolitan GDP (PPP, constant 2015 values) | |
| • Year | 2023 |
| • Total | $19.6 billion[১] |
| • Per capita | $21,400 |
| সময় অঞ্চল | ART (ইউটিসি−3) |
| CPA Base | 1900 |
| এলাকা কোড | +54 221 |
লা প্লাতা (স্পেনীয় ভাষায়: La Plata) পূর্ব আর্জেন্টিনার একটি শহর। এটি দেশটির বুয়েনোস আইরেস প্রদেশের রাজধানী এবং রিও দে লা প্লাতা নদীর মোহনা থেকে ৯ কিলোমিটার দূরে বুয়েনোস আইরেস শহরের কাছে অবস্থিত। এটি একটি আধুনিক ও পরিকল্পিত শহর। ৫ বর্গকিমি বর্গাকার ভূমির উপর এটি গড়ে তোলা হয়েছে। শহরটির রাস্তাগুলি চওড়া এবং এখানে অনেক নগর উদ্যান ও উন্মুক্ত চত্বর আছে। এটি মূলত একটি প্রশাসনিক কেন্দ্র ও বিশ্ববিদ্যালয় শহর। শহরটিতে উচ্চমানের রেল ও মহাসড়োক সংযোগ আছে এবং কাছেই এনসেনাদা বন্দর অবস্থিত। শহরটির শিল্পের মধ্যে আছে তেল পরিশোধন, মাংস প্রক্রিয়াকরণ, ময়দা তৈরি, এবং বস্ত্র ও যন্ত্রপাতি উৎপাদন। এই শহরে লা প্লাতা জাতীয় বিশ্ববিদ্যালয় (১৯০৫), লা প্লাতা ক্যাথলিক বিশ্ববিদ্যালয় (১৯৬৮) এবং আর্জেন্টিনীয় উকিলদের বিশ্ববিদ্যালয় (১৯৬৫) অবস্থিত। এছাড়াও এখানে একটি জাদুঘর আছে যার প্রত্নতাত্ত্বিক বিভাগ বিশ্বখ্যাত। ১৮৮২ সালে প্রাক্তন প্রাদেশিক রাজধানী বুয়েনোস আইরেস জাতীয় রাজধানীতে উন্নীত হবার পর শহরটি প্রাদেশিক রাজধানী নির্বাচিত হয়। ১৮৮২ সালের ১৯শে নভেম্বর গভর্নর দার্দো রোচা আনুষ্ঠানিকভাবে এটি প্রতিষ্ঠা করেন। শহরটির নির্মাণকাজ তোমাস ব্র্যাডলি সাটনের আলোকচিত্রগুলিতে সম্পূর্ণ নথিবদ্ধ আছে।[২] ১৯৫২ থেকে ১৯৫৫ সালের মধ্যবর্তী সময়ে এটি সিউদাদ এভা পেরন (এভা পেরনের শহর) নামে পরিচিত ছিল।
আর্জেন্টিনার ২০২২ সালের জনগণনা অনুযায়ী লা প্লাতা শহর বা পার্তিদোর জনসংখ্যা ৭ লক্ষ ৭২ হাজার ও এর মহানগর এলাকা তথা বৃহত্তর লা প্লাতা-তে জনসংখ্যা প্রায় ৯ লক্ষ ৩৮ হাজার।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "TelluBase—Argentina Fact Sheet (Tellusant Public Service Series)" (পিডিএফ)। Tellusant। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৪।
- ↑ "Thomas Bradley: The photographer of Dardo Rocha (in Spanish)"। ৩০ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২০।
- ↑ "Censo 2022: los habitantes de la provincia de Buenos Aires, ciudad por ciudad"। www.infocielo.com (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৩।