বিষয়বস্তুতে চলুন

লাইকেন হাইপারস্পোর্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাইকেন হাইপারস্পোর্ট
নির্মাতাডাব্লিউ মটরস
নির্মাণকাল২০১৩–২০১৬
মডেলের বছর২০১৩–২০১৬
সংযোজনস্থলবৈরুত, লেবানন
উত্তরসুরীফেনাইর সুপারস্পোর্ট
শ্রেণীস্পোর্টস কার (S)
বডির শৈলী2-door coupé
বিন্যাসরিয়ার মিড-ইঞ্জিন, রিয়ার-হুইল-ড্রাইভ লেআউট
ইঞ্জিন৩.৭ লি. টুইন-টার্বো চার্জড ফ্লাট-সিক্স ইঞ্জিন
ট্রান্সমিশন6-speed sequential manual
7-speed dual-clutch
অক্ষধুরার ব্যবধান (হুইলবেইস)২,৬২৫ মিমি (১০৩ ইঞ্চি)
দৈর্ঘ্য৪,৪৮০ মিমি (১৭৬ ইঞ্চি)
প্রস্থ১,৯৪৪ মিমি (৭৭ ইঞ্চি)
উচ্চতা১,১৭০ মিমি (৪৬ ইঞ্চি)
 ওজন১,৩৮০ কিগ্রাম (৩,০৪২ পা)
নকশাকারীঅ্যান্থনি জান্নারেল্লি[১]

লাইকেন হাইপারস্পোর্ট (ইংরেজি: Lykan Hypersport) হলো সীমিত সংখ্যায় উৎপাদিত একটি স্পোর্টস কার। এটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডাব্লিউ মোটরস (২০১২ সালে লেবাননে প্রতিষ্ঠিত) কর্তৃক লেবানন, ফ্রান্স[২] এবং ইতালীয় প্রকৌশলীদের সহযোগিতায় তৈরি করা হয়েছে।[৩] এটিই মধ্যপ্রাচ্যে স্থানীয়ভাবে নকশাকৃত প্রথম স্পোর্টস কার।[৪]

এই গাড়িটির উৎপাদন মাত্র সাতটি ইউনিটে সীমাবদ্ধ ছিল।[৫] ২০১৩ সালের ফেব্রুয়ারিতে কাতার মোটর প্রদর্শনীতে লাইকেন হাইপারস্পোর্টের প্রি-প্রোডাকশন সংস্করণটি প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শন করা হয়।[৬]

মূল্য ও বিক্রয়

[সম্পাদনা]

৩.৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের লাইকেন হাইপারস্পোর্ট গাড়িটি এর উৎপাদনের সময় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ব্যয়বহুল গাড়ি ছিল। হাইপারস্পোর্ট হলো রত্নখচিত হেডলাইট বিশিষ্ট প্রথম গাড়ি। এর হেডলাইটে ৪২০টি হীরা (১৫ ক্যারেট) সম্বলিত টাইটানিয়াম এলইডি ব্লেড ব্যবহার করা হয়েছে;[৭] তবে ক্রেতাদের পছন্দ অনুযায়ী হেডলাইটে রুবি, হীরা, হলুদ হীরা বা নীলকান্তমণি (স্যাফায়ার) ব্যবহার করার সুযোগ রয়েছে। গাড়িটির সেন্ট্রাল কনসোলে ইন্টারেক্টিভ মোশন বৈশিষ্ট্যযুক্ত একটি হলোগ্রাফিক ডিসপ্লে সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এর সিটগুলোতে সোনার সুতোর সেলাই রয়েছে। ২০১৫ সালের জুন মাসে আবুধাবি পুলিশ বাহিনী একটি লাইকেন হাইপারস্পোর্ট গাড়ি নিজেদের বহরে যুক্ত করে।[৮] উৎপাদিত সাতটি গাড়ির মধ্যে একটি আবুধাবি পুলিশ কিনে নেওয়ায় সাধারণ গ্রাহকদের কেনার জন্য কেবল ছয়টি গাড়ি অবশিষ্ট ছিল।

কর্মদক্ষতা

[সম্পাদনা]

গিয়ার রেশিও সেটআপের ওপর ভিত্তি করে নির্মাতারা এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৯৫ কিমি (২৪৫ মাইল) বলে দাবি করেন। দাবি করা হয় যে, গাড়িটির ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা (০-৬২ মাইল/ঘণ্টা) গতি তুলতে মাত্র ২.৯ সেকেন্ড এবং ০ থেকে ২০০ কিমি/ঘণ্টা (০-১২৪ মাইল/ঘণ্টা) গতি তুলতে ৯.৬ সেকেন্ড সময় লাগে।[তথ্যসূত্র প্রয়োজন] তবে এই দাবির পক্ষে কোনো স্বাধীন পরীক্ষা চালানো হয়নি। ২০১৩ সালে দুবাইতে ডাব্লিউ মোটরস গাড়িটির একটি প্রদর্শনীর আয়োজন করে এবং সেখানে তারা গাড়িটির পারফরম্যান্স রেকর্ড করার দাবি জানায়।

গ্যালারি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Viknesh Vijayenthiran (২২ ডিসেম্বর ২০১৫)। "Lykan HyperSport designer"। Motor Authority। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
  2. ↑ Branden J. Peters (১৬ জুন ২০১৪)। "W Motors: A Conversation With The Designer Of The World's Most Controversial Supercar"। Complex। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৫।
  3. ↑ "CEO and Founder of W Motors on the Lykan Hypersport | Haute Dubai Magazine (Dubai, UAE)"। www.hautedubaimagazine.com। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৫।
  4. ↑ "W Motors: The world's first Arab supercar manufacturer"। CNN। ৩০ জুন ২০১৫।
  5. ↑ "W Motors unveils US$3.4 million Lykan Hypersport"। www.gizmag.com।
  6. ↑ "Lykan HyperSport" (পিডিএফ)। W Motors। নভেম্বর ২০১৩। ২৬ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৪।
  7. ↑ "Lykan Hypersport"। wmotors। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৩।
  8. ↑ "Abu Dhabi police adds one of world's rarest cars, Lykan HyperSport, to garage"। news.com.au। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৭।

বহিঃসংযোগ

[সম্পাদনা]