লগ্নজিতা চক্রবর্তী
লগ্নজিতা চক্রবর্তী | |
|---|---|
| জন্মনাম | লগ্নজিতা চক্রবর্তী |
| জন্ম | ৩০ মার্চ ১৯৯১ |
| উদ্ভব | কলকাতা, ভারত |
| ধরন | চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র |
| পেশা | গায়িকা, অভিনেতা |
| কার্যকাল | ২০১৪–বর্তমান |
লগ্নজিতা চক্রবর্তী (জন্ম: ৩০ মার্চ ১৯৯১) একজন ভারতীয় নেপথ্য গায়িকা। তিনি মূলত বাংলা ছবিতে গান গেয়ে কণ্ঠ দেন। চতুষ্কোণ-চলচ্চিত্রের বসন্ত এসে গেছে একটি প্রাণবন্ত গান গেয়ে তিনি খ্যাতি অর্জন করেন।[১]
ব্যক্তিজীবন
[সম্পাদনা]লগ্নজিতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শুভঙ্কর চক্রবর্ত্তী ও মাতা সংযুুুক্তা চট্টোপাধ্যায় চক্রবর্ত্তী। লগ্নজিতা কলকাতা শহরে কলকাতা পাঠ ভবন এবং পরে সেন্ট জেভিয়ার'স কলেজ-এর ছাত্রী ছিলেন।
কর্মজীবন
[সম্পাদনা]অভিনয়
[সম্পাদনা]২০১৪ সালে তিনি যদি বলো হ্যাঁ নামক একটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রের অন্যান্য সদস্যরা হলেন- মীর, অনির্বাণ ভট্টাচার্য, সায়ান ও পৌলোমী বসু।
| বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
|---|---|---|---|---|
| ২০১৪ | যদি বলো হ্যাঁ | হইমো | অভিজিৎ গুহ |
সঙ্গীত
[সম্পাদনা]| গান | বছর | চলচ্চিত্র | সুরকার | সূত্র |
|---|---|---|---|---|
| বসন্ত এসে গেছে (নারী সংস্করণ) | ২০১৪ | চতুষ্কোণ | অনুপম রায় | |
| সখী রঙ্গ কত বলও | ২০১৫ | রাজকাহিনী | ইন্দ্রদ্বীপ দাসগুপ্ত | |
| এই ভাবে গল্প হোক | ২০১৬ | বিবাহ ডায়েরি | সভ্য গুপ্ত | |
| প্রজাপতি বিস্কুট শিরোনাম গান | ২০১৭ | প্রজাপতি বিস্কুট | অনিন্দ্য চট্টোপাধ্যায় | [২] |
| যাক চুলোয় যাক | ২০১৭ | মাইকেল | ইন্দ্রজিৎ দে | |
| নূর জাহান শিরোনাম গান | ২০১৮ | নূর জাহান | Savy | |
| হৃয়য়ের রঙ | ২০১৮ | ঘারে ও বাইরে | অনুপম রায় | [৩] |
বিজ্ঞাপন
[সম্পাদনা]সম্প্রতি তিনি বাংলা সাহিত্যের সহকারী বাঙালি গায়ক সোমালতা আচার্য চৌধুরীর প্রিন্টে একটি বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনটি হল রঙশোর শাড়ি, ওয়েব উপস্থিতি সহ একটি বুটিকি শৈলী দোকান।
সম্মাননা
[সম্পাদনা]২০১৫ সালের আনন্দবাজার পত্রিকা কর্তৃক "সেরা বাঙালি" পুরস্কার লাভ করেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বসন্ত এসে গেছে"। আনন্দবাজার প্রত্রিকা। ২৬ জানুয়ারী ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭।
{{সংবাদ উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ WINDOWS (২২ আগস্ট ২০১৭)। "Projapoti Biskut Title Song | Lagnajita & Diptarko | Bengali Film 2017 | Projapoti Biskut | Windows"।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Surinder Films (৮ মার্চ ২০১৮)। "Hridoyer Rong | Ghare And Baire | Jisshu | Koel | Anupam Roy | Lagnajita | Mainak Bhaumik"।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "ABP Ananda recognises Bengali achievers with Sera Bangali Awards"। bestmediainfo.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২৫।