রিপাবলিক বাংলা
| রিপাবলিক বাংলা | |
|---|---|
| উদ্বোধন | ৭ মার্চ ২০২১ |
| নেটওয়ার্ক | সম্প্রচার টেলিভিশন এবং অনলাইন |
| মালিকানা | |
| চিত্রের বিন্যাস | এইচডি ৪৩২০পি ৮কে ইউএইচডি |
| স্লোগান | কথা হবে চোখে চোখ রেখে |
| দেশ | |
| ভাষা | বাংলা |
| প্রধান কার্যালয় | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
| ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | রিপাবলিক টিভি রিপাবলিক ভারত টিভি |
| ওয়েবসাইট | bangla |
| এয়ারটেল (ভারত) | চ্যানেল ৭৩০ |
| ডিশ টিভি (ভারত) | চ্যানেল ১৪৮১ |
| উল্লেখযোগ্য ব্যক্তি | অর্ণব গোস্বামী |
| ডেন | চ্যানেল ৫৮৪ |
| রিপাবলিক বাংলা সরাসরি | সরাসরি টিভি |
রিপাবলিক বাংলা ভারত থেকে সম্প্রচারিত একটি বাংলা সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল। চ্যানেলটির মালিক হল অর্ণব গোস্বামীর রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক।
ইতিহাস
[সম্পাদনা]১১ ডিসেম্বর ২০২০ সালে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী রিপাবলিক বাংলা চালুর কথা ঘোষণা করেন। ১৭ ফেব্রুয়ারি ২০২১ সালে চ্যানেলটি তার ট্যাগলাইন "কথা হবে চোখে চোখ রেখে" ঘোষণা করে।[১] ৭ মার্চ ২০২১ সালে চ্যানেলটি চালু করা হয়। রিপাবলিক টিভি ও রিপাবলিক ভারতের পর, এটি অর্ণব গোস্বামী প্রবর্তিত তৃতীয় চ্যানেল।
আন্দোলন
[সম্পাদনা]২০২৫ সালের মে মাসে রিপাবলিক বাংলা চ্যানেলের সম্প্রচার বন্ধ ও সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ কে গ্রেফতারের দাবিতে কলকাতায় বিক্ষোভ করে কলকাতার ব্যবসায়ী সমাজ। বিক্ষোভকারীরা অভিযোগ করেন হিন্দু মুসলিম দাংগা লাগিয়ে বিজেপির উদ্দেশ্য হাসিল করতে রিপাবলিক বাংলা কাজ করছে। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে এই চ্যানেল বন্ধ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।[২][৩]
বিতর্ক
[সম্পাদনা]রিপাবলিক বাংলার বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রিপাবলিক টিভি ইউটিউবে একটি ভিডিও শেয়ার করে প্রচার করে যে, চট্টগ্রামের লালদীঘী পাড় নবগ্রহ মন্দিরে হামলা হয়েছে। স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা ডিসমিস ল্যাব প্রকাশ করে যে এটি কোনো হিন্দু মন্দিরে হামলার ভিডিও নয়, বরং এক মুসলিম আওয়ামী লীগ নেতার বাড়ির ঘটনা।[৪]
২০২৪ সালের অক্টোবরে এটি প্রচার করে যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মার্কিন নির্বাচনের সময় দেশ ছেড়ে প্যারিসে পালিয়ে গিয়ে সেখানে বসে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন এবং ট্রাম্পের জয়ের পর আর দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তিনি তখন দেশেই ছিলেন।[৫][৬]
২০২৪ সালের নভেম্বরে এটি প্রচার করে যে,বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে।[৭] কিন্তু ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমর স্ক্যানার জানায়, বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হয়নি। বরং কোনো তথ্য-প্রমাণ ছাড়াই দাবিটি প্রচার করা হচ্ছে।[৮]
২০২৪ সালের ১৮ নভেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ও মিথ্যা তথ্য সম্প্রচারের অভিযোগে এই চ্যানেলের কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লক করার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়।[৯][১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Republic Bangla unveils tagline 'Kotha Hobey Chokhe Chokh Rekhe'"। exchange4media.com (ইংরেজি ভাষায়)। ২৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২১।
- ↑ Admin। "রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে কলকাতায় বিক্ষোভ"। www.ourislam24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৫।
- ↑ "ভারতকেই উত্তপ্ত করছে ময়ূখ, বন্ধ হবে তার চ্যানেল!" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৫।
- ↑ আবরার, আহমেদ ইয়াসীর (৭ আগস্ট ২০২৪)। "বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে ভারতে যেসব অপতথ্য ছড়ালো"। ডিসমিসল্যাব। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২৪।
- ↑ "প্রধান উপদেষ্টাকে নিয়ে গুজব ছড়াচ্ছে রিপাবলিক বাংলা"। www.kalerkantho.com। ৭ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৪।
- ↑ "ড. ইউনূস প্যারিসে, ট্রাম্পের জয়ে দেশে না ফেরার সিদ্ধান্ত?—ভারতের রিপাবলিক বাংলার গুজব"। www.ajkerpatrika.com (ইংরেজি ভাষায়)। ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৪।
- ↑ Republic Bangla (২৭ নভেম্বর ২০২৪)। "বাংলাদেশে বন্ধ করা হল সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। গতকাল থেকে বন্ধ করা হল সম্প্রচার"। ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২৪।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা হয়নি"। ২৮ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২৪।
- ↑ "ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার কনটেন্ট নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট"। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২৪।
- ↑ "ভারতীয় চ্যানেল 'রিপাবলিক বাংলা'র কনটেন্ট নিষিদ্ধ ও ব্লকের নির্দেশনা চেয়ে রিট"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২৪।