রাহেলা জারমিন
অবয়ব
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ১৯৯৩ | ||
| জন্ম স্থান | কোয়েটা, বেলুচিস্তান, Pakistan | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বেলুচিস্তান ইউনাইটেড এফসি (ব্যবস্থাপক) | ||
| পরিচালিত দল | |||
| বছর | দল | ||
| ২০১৪– | পাকিস্তান মহিলা | ||
| ২০১৪– | বেলুচিস্তান ইউনাইটেড এফসি | ||
| ২০১৫ | কে ইলেকট্রিক এফসি (assistant) | ||
প্রিন্সেস রাহেলা জারমিন আহমদজাই একজন পাকিস্তানি মহিলা ফুটবলার ও ফুটবল ব্যবস্থাপক। যিনি পাকিস্তান জাতীয় মহিলা ফুটবল দল ও বেলুচিস্তান ইউনাইটেড এফসিতে কাজ করেন।
পরিবার
[সম্পাদনা]তিনি পাকিস্তানি মহিলা ফুটবলের সভাপতি প্রিন্সেস রুবিনা ইরফানের মেয়ে এবং বেলুচিস্তান ইউনাইটেড এবং জাতীয় মহিলা দলের ফরোয়ার্ড প্রয়াত প্রিন্সেস শাহলায়লা আহমদজাই এর বোন।[১]
কোচিং ক্যারিয়ার
[সম্পাদনা]জারমিন ফিফার স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী প্রথম পাকিস্তানি, যা তাকে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং ফিফায় কাজ করার যোগ্যতা অর্জন দিয়েছে।
২০১৫ সালের অক্টোবরে রাজকন্যা জারমিন কেএফসি ইলেকট্রিক-এ কোচ হিসেবে কাজ শুরু করেন, তিনি প্রথম পাকিস্তানি মহিলা যিনি কোনও পুরুষ দলের কোচ হিসাবে কাজ করেছিলেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Wasim, Umaid (২২ নভেম্বর ২০১৪)। "Pakistan's slammed sisters throw down the gauntlet at critics"। DAWN। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "পাকিস্তান পুরুষ দলের নারী কোচ"। ২৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০।