বিষয়বস্তুতে চলুন

রাম পথিনেনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাম পথিনেনি
రామ్ పోతినేని
রাম পথিনেনি
জন্ম (1988-05-15) ১৫ মে ১৯৮৮ (বয়স ৩৮)[]
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামরাপো
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০৬–বর্তমান
উচ্চতা১.৬২ মিটার

রাম পথিনেনি (জন্ম: ১৫ মে ১৯৮৮) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। রাম তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় নায়ক।[] তিনি হায়দ্রাবাদে থাকেন।

ব্যক্তিজীবন

[সম্পাদনা]

সীতারাম চৌধুরী পথিনেনি এর পিতার নাম মুরালিমোহন পথিনেনি এবং চাচা জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক রবি কিশোর পথিনেনি যিনি শ্রাবন্তী রবি কিশোর নামে পরিচিত।[] অন্ধ্রপ্রদেশের (বর্তমানে তেলেঙ্গানা) হায়দ্রাবাদে ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি তামিলনাড়ুর চেন্নাইয়ে অবস্থিত ছেত্তিনাদ বিদ্যাশ্রমে পড়াশোনা করেন।

২০০২ সালে রাম আদায়ালাম নামক একটি তামিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ইউরোপীয় চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন। নিউ জার্সি আর্ট ফিল্ম ফেস্টিভ্যালে পরিচালক এবং প্রযোজক পুরষ্কৃত হন। ২০০৬ সালে রাম দেবদাসু চলচ্চিত্রে নবাগত অভিনেতা হিসেবে অভিনয় করেন। দেবদাসু ব্লকবাস্টার হিট হয়, ১৭ টি হলে ১৭৫ দিন ধরে চলে এবং হায়দ্রাবাদের ওডিয়ন ৭০০এমএম থিয়েটারে ২০৫ দিন ধরে চলে।[][] সুকুমার পরিচালিত জগাদম তার দ্বিতীয় চলচ্চিত্র। এটা বক্স অফিসে সাড়া জাগাতে সমর্থ না হলেও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। তার পরের ছবি শ্রীনু ভাটিলা পরিচালিত এবং জেনেলিয়া ডি'সুজা অভিনীত রেডি সফল হয় এবং তাকে বড় নায়কদের কাতারে সামিল করে।[] রাম ২০০৯ সালে মাস্কা এবং গণেশ জাস্ট গণেশ চলচ্চিত্রে অভিনয় করেন। দ্বিতীয়টি বক্স অফিসে সফল না হলেও মাস্কা সফল হয়। প্রথম দিনে ₹২.৫ কোটি আয় করে এবং প্রথম সপ্তাহে লগ্নি অর্থ তুলে আনতে সক্ষম হয়। সে ২০১০ সালে শ্রীনিবাস পরিচালিত রাম রাম কৃষ্ণ কৃষ্ণ চলচ্চিত্রে অভিনয় করে। ২০১১ সালের কান্ডিরেগা ব্লকবাস্টার হিট হয়। পরের ছবি এন্ডুকান্তে প্রেমান্তাতে তামান্নার সঙ্গে জুটি গড়ে রাম।

চলচ্চিত্র

[সম্পাদনা]
সাল চলচ্চিত্র চরিত্র পরিচালক টীকা
২০০২আদয়ালমছাত্রতামিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
২০০৬দেবদাসুদেবদাসওয়াইভিএস চৌধুরী
২০০৭জগদামসীনুসুকুমার
২০০৮রেডিচান্দুশ্রীনু ভাইটলা
২০০৯মাস্কাকৃষ্ণবি. গোপাল
গণেশ জাস্ট গণেশগণেশএম. সরভানান
২০১০রাম রাম কৃষ্ণ কৃষ্ণরাম কৃষ্ণশ্রীওয়াস
২০১১কান্ডিরীগাশ্রীনিবাসসন্তোষ শ্রীনিবাস
২০১২এন্ডুকান্তে প্রেমন্তাকৃষ্ণ / রামএ. করুনাকরণরণতামিল তেলুগু দ্বিভাষিক চলচ্চিত্র
ইয়ে এন্ডরাল কাধল এনবেন
২০১৩ওঙ্গল গীতাডোরাবাবু / হোইটুভাস্কর
মসলারাম / রহমানকে. বিজয়া ভাস্কর
২০১৫পান্ডাঙ্গা চেস্কোকার্তিকগোপিচাঁদ মালিনেনি
শিবমশিব/রামশ্রীনিবাসা রেড্ডি
২০১৬নেনু সাইলাজাহরিকিশোর তিরুমালা
হাইপারসূর্যসন্তোষ শ্রীনিবাস
২০১৭ভুনাধী অক্তে জিন্দেগিঅভিরামকিশোর তিরুমালা
২০১৮হ্যালো গুরু প্রেমা কসামেসঞ্জুত্রিনাধা রাও নক্কিনা
২০১৯ইস্মার্ট শঙ্কর শঙ্কর (অর্জুন)[]
২০২১রেড আদিত্য এবং সিদ্ধার্থ[]দ্বৈত চরিত্র
২০২২ দ্য ওয়ারিয়র সত্য আইপিএস একই সঙ্গে তামিলেও শুটিং হয়েছে []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. [ Ram Pothineni profile family, wiki Age, Affairs ...www.goprofile.in › 2017/04 › Ram-Poth...
  2. "Official Twitter account @ramsayz"। সংগ্রহের তারিখ ২ মে ২০১৩
  3. "Stars : Star Interviews : 'Sravanthi' Ravi Kishore - Interview"। Telugucinema.com। ৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১২
  4. "Telugu cinema trade report for the first half of year 2006 - idlebrain.com"। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৮
  5. "generated title -->"। ১৫ মে ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৮
  6. "Surprise success - Times Of India"। ১৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৮
  7. "Ram Pothineni's The Warrior will be something beyond the usual cop film: Lingusamy"The Times of India। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২
  1. Pothineni played a single character with two different personalities.
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "dual" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি