বিষয়বস্তুতে চলুন

গৌরিপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গৌরিপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়
অবস্থান
24.755527120786077, 90.56705656025919
তথ্য
বিদ্যালয়ের ধরনউচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল1911
বিদ্যালয় জেলাময়মনসিংহ
ইআইআইএন111670
প্রধান শিক্ষকমো:বদরুল আলম (চলতি দায়িত্বে)
ওয়েবসাইটhttps://rkghs.school.gov.bd/

গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Gouripur Rajendra Kishore Government High School) বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৯১১ সালে তৎকালীন জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী কর্তৃক তার পিতা রাজেন্দ্র কিশোরের নামে প্রতিষ্ঠিত হয়। এটি স্থানীয়ভাবে "গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয়" নামে সর্বাধিক পরিচিত।[]

ক্যাম্পাস ও স্থাপত্য

[সম্পাদনা]

বিদ্যালয়ের মূল ভবনটি ইংরেজি বর্ণ ‘E’ আকৃতির আদলে নির্মিত, যা এর নির্মাণশৈলীকে অনন্য করে তুলেছে। প্রায় ১১ একর জমির উপর অবস্থিত এই বিদ্যালয় প্রাঙ্গণে 'অনন্ত সাগর' নামে একটি বিশাল দিঘি রয়েছে। প্রতিষ্ঠাতা ব্রজেন্দ্র কিশোর তার স্ত্রী অনন্তবালা দেবীর নামানুসারে এই দিঘিটির নামকরণ করেন।

প্রাতিষ্ঠানিক ব্যবস্থা

[সম্পাদনা]

১৯১১ সাল থেকে বিদ্যালয়টি শিক্ষাদান কর্মসূচি পরিচালনা করে আসছে। বর্তমানে বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। এটি একটি বালক বিদ্যালয় এবং প্রতিটি শ্রেণিতে দুটি করে শাখা (সেকশন) বিদ্যমান। বর্তমানে এই বিদ্যালয়ে মোট ৬২৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে।[] বর্তমানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) হিসেবে দায়িত্ব পালন করছেন মো: বদরুল আলম

উল্লেখযোগ্য শিক্ষার্থী

[সম্পাদনা]
  • আবুল কালাম আজাদ - বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।
  • এ কে এম এ মুক্‌তাদির - প্রখ্যাত চক্ষু চিকিৎসক।
  • তাহমিন ইসলাম আদিব - শাপলা কাব অ্যাওয়ার্ড (২০২৩) প্রাপ্ত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sarkar, Muhammad Raihan Uddin (৬ ডিসেম্বর ২০২২)। "গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর ইতিবৃত্ত"Shomoy BD
  2. "শিক্ষার্থীর সংখ্যা"। গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয়। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]